রাধানগর বীচে কিছুক্ষণ।।০৬ ফেব্রুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমরা পোস্ট লেখা শুরু করছি।কয়েকদিন হলো আন্দামান ও নিকোবর ট্যুর শেষ করলাম।আর সত্যি কথা বলতে নিকোবর এ যাওয়ার অনুমতি নেই।কারণ এই নিকোবর দ্বীপ গুলোতে মূলত ট্রাইবাল রা বসবাস করে।এরা কিছু উপজাতি খুবই মারাত্মক হিংস্র।আর কিছু জাতি লোকাল দের দ্বারা ও ক্ষতিগ্রস্ত হয়।তাই ভারত সরকার এই সব দ্বীপ গুলোতে জন সাধারণদের ভিসিট করার উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। যাই হোক মূলত আমরা এবার ভ্রমণ করলাম সাউথ আন্দামানের তিনটি দ্বীপ।প্রথম টা হলো ক্যাপিটাল সিটি পোর্ট ব্লেয়ার পরে গেছিলাম Havelock এবং সর্বশেষ গিয়েছিলাম neil Island। যাই হোক এই তিনটে দ্বীপে দেখার মত মাইন জিনিস হলো অসাধারণ বীচ।আর কিছু মনোমুগ্ধকর পারিপার্শ্বিক প্রাকৃতিক দৃশ্য।

1000110138.jpg

আজকে মূলত আমি Havelock Island এর রাধানগর বীচ এর ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে।এই বিচটা বিখ্যাত সূর্যাস্ত দেখার জন্য।সারা ভারতবর্ষ থেকে তো বটেই বিদেশ থেকে ও অনেক অনেক পর্যটক আসে এই বিচে অপূর্ব সূর্যাস্ত দেখার জন্য। যাই হোক আবহাওয়া মেঘলা থাকার জন্য আমরা সেই দিন সূর্যাস্ত দেখতে পারি নি।তবে কিছু দারুণ দারুন দৃশ্য উপভোগ করেছিলাম।তারই কয়েকটি ফটো আমি শেয়ার করবো আজকে।আশা রাখি আপনাদের দারুণ লাগবে।কারণ আমরা ও খুব ভালো লেগেছিলো।

1000110135.jpg

1000110089.jpg

1000110144.jpg

1000110088.jpg

1000110132.jpg

এই বীচের সবচেয়ে সেরা আকর্ষণ হলো জলের রং নীল।আর ফটোগ্রাফিতে দারুণ আসে এই রংটা।সত্যি কথা বলতে এই রকম দ্বীপে সময় কাটাতে দারুণ লাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

দাদার যে জায়গাতে ঘুরতে গেলেন নিকোবর যদিও নামটি আগে শুনেছি। কিন্তু এই নামটার সাথে তেমন পরিচিত না। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে এবং বর্ণনার মাধ্যমে জানতে পেরেছি। দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে রাধানগর বীচ। যদিও অনেক রিক্স নিয়ে গেলেন। খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গেলেন। এই জায়গার পারিপার্শ্বিক সৌন্দর্য গুলো দেখেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। অনেক সুন্দর জায়গায় ঘোরাঘুরি করলেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমি অনেকদিন আগে ইউটিউব থেকে ভিডিও দেখেছিলাম।যেটা খুবই ভালো লেগেছিল।বিশেষ করে এখনকার নীল পানি।তবে এখানে উপজাতি রা হিংস্র হওয়ায় নিষেধ করা হয়েছে এই জায়গা, এটা জানা ছিলনা দাদা।আপনারা তিনটি দ্বীপ ভিজিট করেছিলেন।রাধানগর বিচ এর ফটোগ্রাফি গুলো সত্যি মনোমুগ্ধকর লাগছে দাদা।মেঘলা আবহাওয়ার জন্য সূর্যাস্তের দৃশ্য ধারণ করতে পারেন নি।দিদি কে সুন্দর লাগছে অনেক ।ধন্যবাদ দাদা সুন্দর মুহূর্তের অনুভূতিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আশা করি শ্রদ্ধেয় ছোট দাদা ভালো আছেন? রাধানগর বীচে বেশ দুর্দান্ত মুহূর্ত পার করেছেন। বীচে প্রাকৃতিক সৌন্দর্য বেশ চমৎকার ভাবে উপভোগ করেছেন। দুর্দান্ত পরিবেশে সমুদ্রের দৃশ্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম। আসলে এমন পরিবেশে ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়ে থাকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দাদা এমন জায়গায় সময় কাটাতে আসলেই খুব ভালো লাগে। সমুদ্রের নীল পানি দেখতে দারুণ লাগে এবং ফটোগ্রাফি করলেও বেশ আকর্ষণীয় লাগে দেখতে। যাইহোক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনারা সেখানকার বিচে গিয়েছেন এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য, এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রাধানগর বীচে আশাকরি চমৎকার মহূর্ত উপভোগ করেছেন দাদা। এধরনের জায়গা গুলো ফটোগ্রাফি তে দেখতে যতটা না ভালো লাগে তবে কাছে থেকে দেখতে জাস্ট অসাধারন লাগে। সব মিলিয়ে চমৎকার একটি পোস্ট আজকে আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। আপনাদের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।❣️

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভার্চুয়ালি ঘুরে ফেললাম, রাধানগর বীচ। এই পুরো জার্নিতে মনে হচ্ছিল আমিও আছি আপনাদের সঙ্গে, যতই লেখাপড়ি আর ছবি দেখি, ততই মনে হয় সবকিছুই যেন চোখের সামনেই হচ্ছে । ধন্যবাদ দাদা ভার্চুয়ালি ছবিগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

বাস্তবে এই জায়গাগুলো দেখার সৌভাগ্য কখনো হবে কিনা জানি না দাদা, তবে তোমার মাধ্যমে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি অবশ্যই দেখে নিলাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা শুনেছিলাম এবং নিকোবর দ্বীপপুঞ্জে যে হিংস্র উপজাতি থাকে সেটাও তো কম বেশি জানতাম। যাইহোক, রাধানগর বিচ এর বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম। তবে সূর্যাস্তেরও সুন্দর ফটোগ্রাফি দেখতে পেতাম, যদি আকাশ মেঘলা না থাকতো সেদিন। মেঘলা আকাশের জন্য এই জিনিসটা মিস হয়ে গেল। প্রকৃতি কত যে সুন্দর হতে পারে , সেটা তোমার এই ফটোগ্রাফি গুলো দেখে ঠিক বুঝতে পারছি দাদা।

এই বীচের সবচেয়ে সেরা আকর্ষণ হলো জলের রং নীল

সুন্দর পরিষ্কার নীল জল দেখার জন্যই তো দাদা পর্যটকদের ভিড় জমে যায় এরকম সুন্দর জায়গাগুলোতে।

 2 years ago 

রাধানগর বীচে চমৎকার সময় কাটিয়েছেন। ফটেগ্রাফিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। চোখের সামনে দেখা এই চমৎকার পরিবেশের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য। দিদিকে এই পরিবেশে একদম মানিয়ে গেছে।🥰

 2 years ago 

রাধানগর সমুদ্র সৈকত কেন সূর্যাস্তের জন্য বিখ্যাত তা সূর্যাস্তের ছবিটা দেখেই বুঝতে পারছি। দারুন লাগছে। নীল জলের উপরে সূর্যাস্তের আভা! জাস্ট অসাধারণ। খুব ভালো সময় কাটাতে পেরেছ ছবি গুলো দেখেই বোঝা যাচ্ছে। 🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38