আমার কবিতার খাতা থেকে:অনিয়মের মাধুর্যে।।১৮ মার্চ ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image created by OpenAI


শহরের এই ভীষণ উষ্ণতায় তোমাকে আর কি দেবো?
ঘামে ভেজা হাতে তোমার হাত রাখা কি মানায়?
আমি তোমাকে রাখতেই পারি অনায়াসে
নিয়মের বাইরে অনিয়মের মাধুর্যে,
তুমি অনন্যা তাই তোমাকেই সবকিছুতে সাজে।
ভোরের কোকিলের অভাবে
আমার সকালে গিয়েছে দুর্ভিক্ষের দেশে,
না ফেরার দেশে সাময়িক নির্বাসনে
সব রকমের হাওয়ার মিছিল,
এই ভীষণ টালমাটাল সময়ে তোমার কাছে
একটু ভালোবাসার জন্য আমার আসা।
তুমি কি চাও বলো,একটু অবিশ্বাসী আতিথেয়তা?
নাকি প্রেমের মিছিলে অগ্রভাগের আবদার?
তুমি যা চাইবেই বিশ্বাস করো তাই পাবে,
তোমার জন্য প্রশান্ত মহাসাগরের জল ও শান্ত হয়ে যাবে।
আমি এতো এক উন্মাদ ক্ষুদ্র মানব
তোমার কাছে এসেই হলাম শীতল,
এই পাঁচ মাসের সফরে তুমি আমাকে
শেখাকে সত্যিকারের বাঁচার মানে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এই পাঁচ মাসের সফরে তুমি আমাকে
শেখাকে সত্যিকারের বাঁচার মানে।

অনেক ক্ষেএে তার বাঁচার মানে শেখায় না। বরং বাঁচার পথ বন্ধও করে দেয়। তাদের সেই নিষ্ঠুরতা দেখে হৃদয় রীতিমতো কম্পিত হয়ে উঠে। একসময় গিয়ে মনে হয় সবসময় ভুল মানুষকেই আমরা কেন ভালোবাসি। যারা আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে। একটা সময় তারাই প্রমাণ করে দিয়ে যায় ভালোবাসা ভুল হা হা। কবিতা টা সুন্দর লিখেছেন দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি এতো এক উন্মাদ ক্ষুদ্র মানব
তোমার কাছে এসেই হলাম শীতল,
এই পাঁচ মাসের সফরে তুমি আমাকে
শেখাকে সত্যিকারের বাঁচার মানে।

দাদা আপনি কবি নয়। তবুও আপনার কবিতার প্রতিটি লাইনে যেন কবির হাতের স্পর্শ খুঁজে পাই। আজও বেশ সুন্দর করে কবিতা শেয়ার করলেন। সব মিলিয়ে আপনার লেখা কবিতাটির উপরের অংশ গুলো যেন মন কে নাড়া দিয়ে গেল।

 2 years ago 

জীবনে যত ঝড়-ঝাপটা আসুক না কেনো, একমাত্র ভালোবাসার মানুষের কাছে গেলেই সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কলিজা একেবারে শীতল হয়ে যায়। তাই প্রতিটি মানুষের জীবনে একজন ভালোবাসার মানুষ থাকাটা একান্তই জরুরী। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। কবিতাটি পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কবিতাগুলো সব সময় আমাকে মুগ্ধ করে। আপনি খুব সুন্দর করে বিশেষ কোনো অনুভূতি নিয়ে কবিতা লিখে থাকেন। আর কবিতার মাঝে বেশ একটা টপিকস কাজ করে। যা থেকে বেশ ধারণা পাওয়া যায়। ঠিক তেমনি ছিল আপনার আজকের লেখা এই কবিতাটা। সুন্দর এই কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

আমি একটা বিষয় খুব চিন্তা করি দাদা আপনি প্রতিদিন খুব সুন্দর সুন্দর টফিক্স বের করেন কবিতা লেখার জন্য। এটা অত্যন্ত ভালো লাগার একটি বিষয়। কারণ আমরা যখন কবিতা লিখতে চিন্তা করি কি বিষয় নিয়ে লিখবো সেই চিন্তা করতে করতে অনেক সময় চলে যায়। আজকে আপনি অনিয়মের মাধুর্যে কবিতাটি লিখলেন প্রিয়জনকে কেন্দ্র করে। এত সুন্দর অনুভূতি প্রকাশ করলেন আপনি কবিতার মাধ্যমে অনেক ভালো লাগলো। প্রিয় জনকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কথা লিখলেন কবিতায়।

 2 years ago 

এই ভালবাসা সারাটা জীবন কবিকে আঁকড়ে ধরুক, তার জীবন সতেজ হয়ে যাক ভালোবাসার পরশে, এমনটাই প্রত্যাশা করছি ভক্ত হিসেবে।

দারুণ লিখেছেন ভাই, কবিতাটি।

 2 years ago 

প্রেম তো এমনটাই হওয়া উচিত।ভালোবাসার মানুষকে একেবারে দুহাতে তুলে রাখা পৃথিবীর সবকিছুর উর্ধ্বে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38