আমার কবিতার খাতা থেকে:ছন্দ পতন।।২৮জুলাই ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।
দিনের শেষ মুহূর্তে হর্ন বাজিয়ে চলে যায় গাড়ি
আমি পড়ে থাকি ক্লান্ত দু পা নিয়ে,
আমার নিজের বলতে আছে এই বিশাল পৃথিবী।
আমি এক নিষ্প্রাণ দেহ নিয়ে ঘুরে বেড়াই
সারা রাত জুড়ে আমার প্রেতাত্মা
আমারই দূর্ভাগ্য নিয়ে বিলাপ করে।
আমি রাত জেগে দেখেছি আপন জনের বিয়োগ
এতো হৃদয় ভাঙার আওয়াজে
নীরবতা কেঁদে কেঁদে কবিতা লিখে যায়।
তুমি নেই এর চেয়ে যেমন কোনো সত্যি নেই
এমনি আমরা আলোর মাঝে ও অন্ধকারে ডুবে যাই।
স্বার্থের এই তাজ্জব পৃথিবীতে তুমি আমি কোথায়?
সব কিছু সবাইকে দিয়ে আমরা খালি হাত পা হয়ে যাই।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আপনার প্রতিটা কবিতা পড়ার চেষ্টা করি দাদা কারণ আপনার লেখা কবিতা গুলোর মাঝে দীর্ঘতা খুঁজে পাওয়া যায়। লাইনগুলো চমৎকার লিখেছেন প্রতিটা লাইন ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল দাদা।
বিষাদের এই কবিতা ভারাক্রান্ত করে দেয় মন। তবে জীবনের কিছু সার কথা তুলে নিয়ে কবিতাটি সুন্দর লিখলেন। এমন স্পষ্ট বক্তব্যই কবিতার বার্তাবাহক হয়। আপনার কবিতার বক্তব্য গুলো ভালো লাগে। মনের সার্বিক পরিস্থিতি কবিতার মাধ্যমে উঠে এলে সেই কবিতা চিরকালই সুখপাঠ্য হয়ে ওঠে।
পৃথিবীটা বড্ডই আজব। এখানে যত কষ্ট আসুক যত বিপদ আসুক সবকিছুকে সামাল দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে হয়। জীবন থেকে কথা আপন জন বিয়োগ হয়ে যায় আমরা সাময়িকভাবে বিভোর হয়ে যাই কষ্টে। আবারো আমরা নিজেদের মতো করে চলতেই থাকি সব কিছুকে সামাল দিয়ে। আপনার এত সুন্দর কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।
দাদা বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। কবিতার লাইনগুলো বেশ অর্থবহ। কবিতাটির মধ্যে চাপা কষ্ট স্পষ্টভাবে ফুটে উঠেছে। কবিতার প্রতিটি লাইন পড়ে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে প্রতিনিয়তই খুব ভালো লাগে। আপনি সবসময় সুন্দর সুন্দর টপিক তুলে ধরে কবিতা লিখে থাকেন। এই কবিতার সবগুলো লাইনের মাধ্যমে অনেক কষ্ট ফুটে উঠেছে। ছন্দ মিলিয়ে আপনি অনেক সুন্দর করে সবগুলো লাইন লিখেছেন কবিতার। কবিতা অনলাইনের মাধ্যমে অনেক কিছুই ফুটে উঠেছে। এত সুন্দর করে সব সময়ের মত আজকেও একটা কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
ছন্দ পতন আমরা সবাই নানান কারনে মাঝে মাঝে হই।আবার চেষ্টা করি উঠে দাঁড়াতে।আমাদের হৃদয় ভেঙ্গে খান খান হয়ে যায়। চোখ দিয়ে পানি পরতে পরতে এক সময় চোখের পানিও শুকিয়ে যায়।তবুও প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা নিয়ে আমরা অন্ধকারে ডুবে যাই।এভাবে সবকিছু ফেলে আমাদেরকেও একদিন না ফেরার দেশে চলে যেতে হবে।সেদিন খালি হাত-পা নিয়ে আমরাও চলে যাব ওপারে।😔
বহুদিন বাদে বাস্তবসম্মত একটা কবিতা লিখেছেন ভাই । দিনশেষে সবাইকেই ফিরে যেতে হয় কিংবা হবে, এটাই প্রকৃতির নিয়ম।