আমার কবিতার খাতা থেকে:এই বর্ষায়।।০৭ জুলাই ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আশা করি ভালো লাগবে।আজকে আমি একটি কবিতা শেয়ার করতে চলেছি।আশা রাখছি আপনাদের ভালো লাগবে।

image.png

Image Credit



সবে বৃষ্টি থেমেছে
কয়েকটি পাখি ডেকে গেলো,
সময়ের এই পালাবদলের খেলায় সবাই আবর্তিত।
আচমকা খুচরো আঘাত
আসবেই,তুমি জানি ভাঙবেই।
তাই তো এই ঘন বর্ষায় ও আমি ছুটছি।
তোমার মন খারাপের কারণ আমি জানি
হয়তো জানি না,তবুও তোমার মন খারাপ
এই বর্ষায় তুমি একটুও অভিনয় করো না,
তোমার মুখের হাসির জন্য আজ ঘর ছাড়া।
জানি সময় বদলায়,মনের নদীতে নতুন জল আসে
তখন অনেক নতুন ফুল ভাসে,পুরনো ভুল ডুবিয়ে।
কোনো অভিযোগ নেই কখনোই,
তোমার মুখের বিস্ময় আমার সব বোঝার ডিকশনারি,
আমি ও কাঁদি,ডুবি কখনো ভাসি
তবুও তোমার জন্য এতদূর বেচেঁ আছি।
একদিন চেয়েছিলাম তমালের তলায়
অনেকক্ষণ কাটিয়ে বাড়ি ফিরবো,
এখনো তমালের কোনো খোঁজ পাইনি।
আমাদের ছোট ছোট চাওয়া ও অপূর্ণ থাকে,
বরফের দেশে আমাদের অজ্ঞাত সমাধি গড়ে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার কবিতা গুলোর অনেক ভাবার্থ থাকে ভাইয়া। তোর গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়। প্রতিটি লাইনে অনেক কথাই লুকিয়ে আছে। পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

দাদা আপনি তো সব সময় আপনার কবিতার খাতা হতে আমাদের জন্য সুন্দর সন্দর কবিতা শেয়ার করে থাকেন। আজও বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করে নিয়েছেন। আবার কবিতার নামও দিয়েছেন এই বর্ষায়। বেশ সুন্দর করে গুছিয়ে প্রিয় মানুষটিকে নিয়ে আজকের বর্ষার কবিতাটি আপনি আমাদের কে উপহার দিলেন দাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কবিতা যতই পড়ে থাকি ততই যেন মুগ্ধ হই। আপনার কবিতা আবৃত্তি করতেও বেশ ভালো লাগে আমার। আজকে আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বৃষ্টি থামার মুহূর্তে পাখি ডেকে গেল। তারপরে প্রিয়ার মনের অনুভূতি নিজের মনের মধ্যে ভেসে উঠল। সে কি অভিমান করেছে নাকি মন ভালো হয়েছে। বা! দারুন ভালো লাগলো আপনার এই অসাধারণ কবিতা আবৃতি করতে গিয়ে।

 3 years ago 

জীবন চলতে থাকে আর একটার পর একটা করে ভুলের সংখ্যাও বাড়তে থাকে।সে সাথে একটা ভুলের যন্ত্রণায় অন্যটাও চাপা পরতে থাকে।তাও ভালো বেঁচে থাকে,বাঁচার আশা খুঁজে বেড়ায়।

 3 years ago 

হৃদয়ের মাঝে লুকিয়ে রাখা কারো জন্য নির্মল ভালোবাসার দারুণ আকুতি ভেসে উঠেছে আজকের কবিতায়। সত্যি হয়তো সবটা পাওয়া হয় না, হয়তো সব আশা পূর্ণতা পায় না, তবুও আমরা নিরাশ হই না আশায় নিজেকে এগিয়ে নিয়ে যাই। দারুণ হয়েছে কবিতাটি দাদা।

 3 years ago 

তোমার মুখের বিস্ময় আমার সব বোঝার ডিকশনারি

যথার্থ বলেছেন ভাই । পুরো কবিতার স্বাদ যেন এক লাইনেই পরিতৃপ্তি পেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62083.50
ETH 1658.83
USDT 1.00
SBD 0.41