কিছু পরিবর্তন আসলেই ভালো নয়।।১৬ জুলাই ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।ভারতীয় সমাজে পারস্পরিক সম্পর্কের অবনতি নিয়ে আমি আলোচনা করতে চলেছি।আপনারা জানেন যে আমি জীবন সম্পর্কে লিখতে খুবই ভালোবাসি।তাই আজকে আবার কিছু লিখতে চেষ্টা করলাম আর আমি যা কিছু লিখতে চলেছি সবটাই আমার একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি।আমার বক্তব্যের বিরুদ্ধে আপনাদের যেকোনো গঠনমূলক সমালোচনা সর্বদাই স্বাগত।

image.png

Image taken from pixabay.com


আমি বাঙালির পরিবারের ছেলে তাই ভারতীয় বাঙালি সমাজ কে দেখেছি খুব কাছ থেকে আর নিজে নিজে কিছু বিষয় খুব গভীর ভাবে দেখছি আর মূল্যায়ন করছি। আমার কালক্রমিক মূল্যায়ন একটাই কথা বলছে যে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটছে।আমি সবাইকে একই ধারায় বিচার করছি না, ব্যতিক্রম অবশ্যই আছে।তবে মোটামুটি অনেকটা বৃহৎ অংশ চোখে পড়ছে যাদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটছে দিনদিন।আর এটা দুঃখজনক হলেও বাস্তব এবং খুবই বাস্তব।বাঙালি পরিবার বলতে আমরা একান্নবর্তী পরিবারই বুঝি।কিন্তু আজকাল একান্নবর্তী পরিবার গুলো ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হচ্ছে।ভাই ভাই এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন হচ্ছে।ভেঙে যাচ্ছে বিশ্বাস,ক্ষয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ।

আর আমি নিজের দৃষ্টিভঙ্গি দিতে বুঝতে চেষ্টা করেছি মূল সমস্যা কোথায়।আসলে সামাজিক পরিবর্তন এমন একটা বিষয় যা আমাদের আজকের এই দিনে এসে দাঁড় করিয়েছে।সামাজিক অবক্ষয় মূল কারণ হলো সময়ের অভাব আর আর্থিক স্বার্থপরতা।এখন অধিকাংশ মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে।সবাই চিন্তা করছে এই ভীষণ প্রতিযোগিতার বাজারে নিজের ভালোই শেষ কথা।আর নিজের একান্ত ক্ষুদ্র পরিবারই তার আসল পরিবার।তার সব দায়িত্বও এই ক্ষুদ্র পরিবারকে কেন্দ্র করেই।এর ফলে পারিবারিক দায়িত্ব , কর্তব্য এবং ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে।সবাই মিলে মিশে একসাথে থাকবো এই ভাবনা আর মানুষের মধ্যে নেই।আমার আমি সব টাই গ্রাস করে নিয়েছে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

আজ ভিন্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখলেন দাদা।বাস্তব সত্যি কথাই লিখেছেন।আমরা মানুষরা নিজ নিজ স্বার্থের কথা ভেবে আজ যৌথ পরিবার গুলোকে ভেঙে অনেক আনন্দ, বেদনা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছি।যৌথ পরিবারে কষ্টের চাইতে আনন্দটাই বেশি,এটা আসলে অনেকেই বোঝে না। কিছু পরিবর্তন সত্যিই ভালো নয়।দারুন লিখেছেন। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর এই বিষয়টি নিয়ে লিখে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধন ভালোবাসা মায়া মহব্বত দিন যতই যাচ্ছে ততই কমতেছে।
আসলে এই পরিবর্তন গুলা কখনোই আমাদের জন্য সুফল বলে আনে না।
ঠিকই বলেছেন দাদা বিশ্বাস খুব মূল্যবান একবার ভেঙ্গে গেলে গড়ে ওঠে না আগের মত।
ধন্যবাদ দাদা অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।

 3 years ago 

বর্তমান সমাজে একান্নবর্তী পরিবার দেখাই যায় না। আগের সিনেমা নাটকগুলোর মধ্যে যৌথ পরিবার দেখতাম । কিন্তু এখন বাস্তবেও আর দেখা যায় না পাশাপাশি সিনেমাগুলো তেও দেখা যায় না । আর এর প্রধান কারণ হলো নিজ স্বার্থপরতা। শুধু নিজের ও নিজের পরিবার নিয়ে ভাবাই মূল কারণ। এতে সম্পর্কের ফাটল ধরে ও ভিন্ন পরিবারে এসে দাঁড়ায়।

 3 years ago 

যারা এরকম স্বার্থপর এর মত শুধু নিজ পরিবারের কথাই চিন্তা করে তাদের মত বোকা আর হয় না। কারণ বিপদে পড়লে পরিবারের লোকজনই সবার থেকে আগে এগিয়ে আসে তাছাড়া বর্তমান এই ডিজিটাল যুগে মানুষের মধ্যে সম্পর্ক আরো উন্নতি হওয়ার বদলে অবনতি হয়েছে দেখে আসলেই খারাপ লাগে। মানুষের মধ্যে এই অবক্ষয়ের উন্নতি হওয়ার থেকে দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। ভালো লাগলো দাদা আপনার বাস্তব সম্মত লেখাটি পড়ে।

 3 years ago 

আপনার সাথে আমি একমত দাদা যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম সবাই মিলে একত্রে বসবাস করত। আর এই বসবাস করার মধ্যে আলাদা একটা মজা ছিল। কিন্তু বর্তমানের সব পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। সেদিনের সেই ভালোবাসার সেই ঘন মুহূর্তগুলো আর পাওয়া যায় না। আপনি ব্যতিক্রমের কথা বলেছেন দাদা তারপরও আমার মনে হয় এখন আর তেমন ব্যতিক্রম নেই বললেই চলে। সপরিবার গুলো যেন আলাদা আলাদা ভাবে বসবাস করে। হয়তোবা এভাবেই চলবে আর কখনোই সম্ভব নয় আগে সেই সময় গুলো ফেরত পাওয়ার মত।

Posted using SteemPro Mobile

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

সময়ের সাথে সাথে পারস্পরিক বন্ধন যেন হালকা হয়ে যাচ্ছে। কাছের মানুষগুলো স্বার্থের লোভে বদলে যাচ্ছে। আর চেনা মানুষগুলো কেন জানি অচেনা হয়ে যাচ্ছে। হয়তো যে যার মত বদলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই বদলে যাওয়া সত্যিই অনেক কষ্টের। দাদা আপনার লেখাগুলো সত্যিই দারুণ ছিল। একেবারে সমাজের বাস্তব চিত্র আপনার লেখার মাঝে তুলে ধরেছেন।

বিভিন্ন কারণে মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে দাদা। মানুষ আর এখন বৃহৎ পরিসরে চিন্তা ভাবনা করতে পারে না। আপনি যেটা বলেছেন একেবারেই ঠিক। মানুষ এখন তার পরিবার বলতে শুধু তার স্ত্রী সন্তানদেরকে বোঝে। আর এই চিন্তা ভাবনার পেছনে দায়ী আমাদের সমাজেরই কিছু মানুষ। সবকিছু বুঝেও আমাদের কিছুই করার নেই। দিন দিন পৃথিবীটা এমন ভাবেই বদলে যাবে। আপনার এই লেখা থেকে গভীর চিন্তার খোরাক পেলাম।

 3 years ago 

আমাদের বাংলাদেশেও একই সমস্যা দেখা দিয়েছে দাদা। বড় বড় পরিবার ভেঙে পারে ছোট ছোট পরিবারে রূপান্তর হচ্ছে। এতে করে যেমন ভালোবাসা কমছে, কমছে একে অপরের প্রতি সম্পর্কের বাধন, ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38