একান্তই নিজের।।১৭ মার্চ ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image taken from freepik.com


একটা প্রেমের প্রস্তাব পেলে ভালো হতো
এই প্রেমের প্রস্তাব একটু অদ্ভুত হোক
হঠাৎ শিউলি ঝরা ভোরে কেউ একটু হাসুক,
তারপর আবার দেখা হোক কাশফুলের দোলনায়।
ভোর আমার জীবনে খুব কম আসে
আমি মধ্যাহ্নের ঠিক আগেই বানিয়েছি আমার ভোর,
এটা আমার একান্তই নিজের ভালোলাগা ভোর।
সেই স্নিগ্ধ ভোর কে তোমার হাতে তুলে দিলাম,
তুমি শ্রাবণের বিশাল বারিধারায় একটু শীতল হাওয়া
আমি অকাল শীতকাল ভেবে থেকে গেলাম।
শীত আমার ভীষণ প্রিয় মনে পড়ে ছেলেবেলা,
আমি লাটাই ছেড়ে বহুদূর এক উড়ন্ত ঘুড়ি
তোমার মন চুরি করার নেশায় আমি উড়ছি।
একদিন রাস্তায় হঠাৎ মুখোমুখি দুজনে
দুজনই ভীষণ ইতস্তত হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ,
সময় বইলো হলো না কোনো কথা
এই দেখা একটা ব্যর্থতা নিয়ে আসে আমাকে ছুঁয়ে দেয়।
আমি তোমার জন্য কিছুই করিনি
শুধু পুরো জীবনকে রেখেছি ভীষণ বাজি।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

বাহ্! বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। আসলে ভালোবাসার মানুষের জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ত্যাগ তিতিক্ষা করে থাকি। তবুও যদি দিনশেষে শুনতে হয় যে কিছুই করিনি, তখন সত্যিই ভীষণ কষ্ট লাগে। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে দাদা। কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রথম লাইনগুলোই যেন বেশি আকৃষ্ট করছে সত্যি বলতে দাদা লাইনগুলো পড়ার প্রতি আবারো যেন আপন মানুষের প্রেমে পড়তে ইচ্ছে করছে। চমৎকার লিখেছেন এক কথায় অসাধারণ যেটা প্রশংসা করে শেষ করা যাবে না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন ছিল দাদা পুরো কবিতাটি। প্রায় দেখি আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করেন। আজও বেশ সুন্দর করে গুছিয়ে একটি কবিতা শেয়ার করেছেন। শেয়ার করা কবিতাটি আমার কাছে দারুন লেগেছে দাদা। তবে নিচের লাই দুটো যেন মন কে ছুঁয়ে দিল এক ঝলক।

আমি তোমার জন্য কিছুই করিনি
শুধু পুরো জীবনকে রেখেছি ভীষণ বাজি।

 2 years ago 

ভালোবাসা হতে আবেগ, আবেগ হতে স্মৃতির মুহুর্ত, হৃদয়ে আগলে রাখা একান্ত কিছু অনুভুতি, তার সাথে মিশে থাকা হৃদয়ের আকুতি, বেশ চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে আপনার আজকের কবিতায় দাদা, দারুণ লেগেছে আমার কাছে।

 2 years ago 

দাদা আপনার স্বরচিত কবিতা একান্তই নিজের পড়ে অনেক ভালো লাগলো। আপনি বরাবরই আমাদের মাঝে বেশ দারুণ কবিতা নিয়ে হাজির হন। আজকের কবিতাটি প্রকৃতি ও ভালোবাসা নিয়ে বেশ সুন্দর ভাবে লিখেছেন। কবিতার লাস্টের লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত কথা
ছিল। সত্যিই কবিতাটি অসাধারণ ছিল পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

দাদা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন।আপনার কবিতাগুলো সব সময়ই পড়ার চেষ্টা করি।আপনার কবিতাগুলো অন্য মাত্রায় নিয়ে যায়। কি এক অদ্ভুত কিছু আছে আপনার লেখা কবিতায়।ভীষন ভালো লেগেছে আজকের কবিতাটিও।ধন্যবাদ দাদা প্রতিনিয়ত চমৎকার চমৎকার কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভোর আমার জীবনে খুব কম আসে
আমি মধ্যাহ্নের ঠিক আগেই বানিয়েছি আমার ভোর,

আমার অবস্থা টা এখন ঠিক এইটা দাদা। আমি ঐ দুপুর কেই বানিয়েছি ভোর। আপনার কবিতার মতোই আমার চাওয়া আমার জীবনেও একটা প্রেম আসুক। শেষমেশ আমাকেও শুনতে হলো আমি তার জন্য কিছুই করিনি। আসলেই কিছু করিনি। অসাধারণ ছিল আপনার কবিতা টা দাদা। এ যেন আমার বাস্তবতা কে নিয়ে লিখেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই কবিরা মনের কল্পনা কিংবা বাস্তবতা কে ফুটিয়ে তোলে তার কবিতার মাধ্যমে। বরাবরই আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা লিখেন,আজকের টা ও অনেক সুন্দর হয়েছে। প্রতিটি লাইন ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

ভালোবাসার জন্যে পুরো জীবন বাজি রাখাই যায়,আর তা রাখাটাই যেনো ভালোবাসার লুকোনো বহিঃপ্রকাশ। খুব সুন্দর লিখেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64101.65
ETH 1854.77
USDT 1.00
SBD 0.38