আমার কবিতার খাতা:প্রজাপতি।।৩০ সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com



ভোরের শিউলি ফুলের সুবাসে
তোমাকেই চেয়েছি ভেবেছি অনেকবার,
একটা কবিতার স্লোগানে একটা উপন্যাসের শুরুতে
আমি তোমার হয়েই রইলাম চিরকাল।
ভাবছি একটা মাঠে তোমার নামে
অনেক প্রজাপতি পুষবো আর গান খাইবো,
তারপর নামে অন্ধকার,বিষণ্ণ হাহাকার
আমি স্বপ্নের চেয়ে বড় হয়ে আসি
তোমাকে আর কেউ প্রশ্ন করবো না।
তুমি যে জীবন বেছে নিয়েছো
তোমার অফুরন্ত আশার ময়দানে আমি
এক ব্যর্থ খেলোয়াড়।
তোমাদের কাছে আমি অনেক দিন আসিনি
হয়নি কোনো গল্প,বসে চায়ের কাপে ঝড়
আমাদের সময় সত্যি ফুরিয়ে যাচ্ছে,
দিনকে ধরতে গিয়ে হারিয়ে ফেলছি অনেক রাত।
আমি নিশাচর হয়ে কাটিয়েছি অনেক দিন
কোনো অভিযোগ নয় একটা আক্ষেপ,
তোমাকে বলতে পারিনি আমি নিরপরাধ।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

আপনার কবিতা পোস্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন। এই কবিতার যে টাইটেল আপনি দিয়েছেন সেই টাইটেলটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ তাই এই কবিতাটি পড়ার প্রতি একটা আলাদা আগ্রহ জন্ম নিয়েছে।
আর এই কবিতার যে লাইনগুলো আমার পছন্দ হয়েছে সে লাইনগুলো হল:

ভোরের শিউলি ফুলের সুবাসে
তোমাকেই চেয়েছি ভেবেছি অনেকবার,
একটা কবিতার স্লোগানে একটা উপন্যাসের শুরুতে
আমি তোমার হয়েই রইলাম চিরকাল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দাদা আজকের কবিতার প্রথম লাইনগুলো যেন একটু বেশিই রোমান্টিক। দারুন লিখেছেন কবিতায় ছন্দের মিল রয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ভোরের শিউলি ফুলের বাক্যগুলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা প্রতিবারের ন্যাই এবারও আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা প্রত্যেকটা কবিতা আমি পড়েছি এবং আমার অনেক ভালো লাগে। কবিতার কথাগুলো কত চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন। কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমার খুব ভালো লাগে। এত চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাউকে ভালোবেসে না পেলে সেই কষ্টটা মনের মধ্যে আজীবন রয়ে যায়। আর ভালোবাসার মানুষ যদি ভুল বুঝে দূরে সরে যায়, তাহলে তো আফসোস এর শেষ থাকে না। প্রিয়জনকে না পাওয়ার যে কষ্ট, সেটা আপনার কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে দাদা। বরাবরের মতো আজকেও খুব অর্থবহ একটি কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর ভাবে একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার কবিতা আবৃত্তি করতে বেশ ভালো লাগলো। আপনার কবিতার মধ্যে প্রিয়জনের পাওয়ার ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।

 3 years ago 

অন‍্যদিনের মতো আজকের কবিতা টাও অনবদ্য ছিল দাদা। তার অফুরন্ত আশার আলোতে আমি এক ব‍্যর্থ খেলোয়ার। লাইনটার মধ্যে যেন সীমাহীন আক্ষেপ রয়েছে। দিনশেষে শত চেষ্টার পরেও বলা হয় না যে আমি নিরাপরাধ। চমৎকার ছিল কবিতা টা দাদা।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আজকে আপনার প্রজাপতি এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ কবিতা লিখেছেন। আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটি আরো বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রিয় মানুষটার জন্য আমাদের অনেক কিছুই করতে ইচ্ছে করে। কিন্তু মাঝে মাঝে এমন অন্ধকার তৈরি হয়, যেন আর খুঁজে পাওয়া যায় না।

কোনো অভিযোগ নয় একটা আক্ষেপ,
তোমাকে বলতে পারিনি আমি নিরপরাধ।

এটাই যেন বলে দেয়, ভালোবাসার একটা আক্ষেপ!

 3 years ago 

শুরুতেই যতটা ভালোবাসা দিয়ে কবিতাটা শুরু হয়েছিল, সেটাই বেশ ছিলো। তবে শেষে কেন যে এত বিষাদ জুড়িয়ে দিলেন, তা বুঝতেই পারলাম না।

তবে ভালোবাসা হোক অমলিন
যথার্থ লিখেছেন ভাই, কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38