আমার কবিতার খাতা থেকে:এখনো অপেক্ষা করি।।৩০ এপ্রিল ২০২৩
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের খারাপ লাগবে না।
মরে যায় যত আবদার
পুড়ে যায় তোমাকে দেখার দৃষ্টিকোণ,
আমি বৃষ্টি চেয়ে সবচেয়ে বেশি দগ্ধ
এই ভালোবাসার কালোবাজারে।
দীর্ঘ রাত পেরিয়ে পেয়েছি সকাল
ফুলের বদলে পেয়েছি জমানো ভুল,
তোমার কাছে কি আর চাইতে পারি
না চাইতে দিয়েছো অনেক,
আমি দুঃখ কে অভিশাপ দিয়ে
তোমার দুয়ারে স্লোগান তুলি ' ভালোবাসি '।
মাঝে মাঝে মনে হয় হৃদয়ে একটা দোকান খুলি
হরেক রকম জিনিসের দোকান,
তুমি ভুল করে ও আসবে না সেই দোকানে
তবুও আমি অসম্ভব আশা করি অপেক্ষায় থাকি।
তারপর কত রোদ বৃষ্টি বসন্ত
কত চারা বড় হলো কত গাছ শুকিয়ে গেল,
একদিন আমাদের আবার দেখা হলো।
হঠাৎ করেই দেখা হলো তোমার আমার
কিন্তু কথা হলো না কথা নেই বলেই,
আবার যদি কোনোদিন দেখা হয়
আমি শুধু বলবো তোমায় 'এখনো অপেক্ষা করি'।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা আজকে আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই আপনার প্রত্যেকটা কবিতা আমি পড়ি আর এই কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দাদা আপনার লেখা আজকে "এখনো অপেক্ষা করি" কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অতি চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আসলে দাদা সকল মানুষই চায় তার প্রিয় মানুষের সাথে প্রাণ খুলে কথা বলতে এবং তার প্রিয় মানুষের ভালোবাসায় নিজের জীবনকে আলোকিত করে তুলতে। হয়তো কিছু মানুষ তার প্রিয় মানুষের নিকট থেকে যথার্থ সম্মান ও ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হয়। কিন্তু তারপরও প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য, প্রিয় মানুষের নিকট থেকে ভালোবাসা পাওয়ার জন্য, প্রিয় মানুষের সাথে চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। প্রিয় দাদা আপনার লেখা আজকের কবিতাটি সত্যি খুবই সুন্দর ছিল।
হ্যাঁ দাদা আমিও অপেক্ষা করি ৷ তবে জানি না এ অপেক্ষা শেষ কবে ৷ অনেক সুন্দর ছিল কবিতা টি ৷প্রতিটি লাইন ছিল প্রিয় মানুষটি কে নিয়ে তাকে দেখার আকুলতা ৷
আর অপেক্ষা করি বলেই হয়তো তাকে এখন ভালোবাসি ৷
আপনার লেখা ভালোবাসা কিন্তু কবিতাগুলো সবচেয়ে বেশি ভালো হয়। দারুন লিখেছেন ভাইয়া, আসলে মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে কোনদিন তাকে ভোলা যায় না। আর সেই বাস্তবতাটাই কবিতার ভাষায় তুলে ধরেছেন।
সত্যি দাদা অনবদ্য ছিলো কবিতাটি এবং কবিতার অনুভুতিগুলো। মাঝে মাঝে হৃদয়ের মাঝে একটা দোকান খোলার খুব শখ, আপনি খুললে তারপর আমিও আইডিয়া নিয়ে একটা খোলে ফেলবো, হি হি হি।
দাদা আপনার কবিতার খাতায় এতো এতো সুন্দর কবিতা? ইস, আজকের টা ও কিন্তু অসাধারণ হয়েছে। এখনো অপেক্ষায় থাকি কবিতাটিতে অপেক্ষায় থাকা এক মানুষের আকুতি তুলে ধরা হয়েছে। অপেক্ষার অবসান হলো কিন্তু কিছুই বলা হলো না।আসলে গভীর ভালোবাসায় বলার তেমন কিছুই থাকে না।যাক,আবার দেখা হলে কবি তার প্রিয় মানুষটিকে যেনো বলতে পারে এখনো অপেক্ষায় করি।ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেকদিন পর আরেকটা ফাটাফাটি লেখা পেলাম দাদা। আপনার উপমা গুলোর তুলনা হয়না একদম। সত্যিকারের ভালোবাসা গুলো বোধহয় এমনই হয় তাই না দাদা? শত ঝড় ঝাপটার পরেও অপেক্ষার প্রহর গুণে যায় বারবার । তবে আমি বিরোধী পক্ষের লোক। অপেক্ষার দুয়ারে পেরেক মেরে দিয়েছি সারা জীবনের জন্য।
দাদা আপনার কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। কবিতার প্রত্যেকটি লাইন খুব অর্থবহ সেজন্য কবিতা পড়তে অন্য রকম একটি ভালো কাজ করে। ধন্যবাদ দাদা আমাদের মাঝে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
মনে হচ্ছিল ভাই, অগ্নি ঝরছিল কবিতার লাইনগুলো থেকে। শেষের দিকের লাইনগুলো পড়ে একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছি।
জাস্ট ব্রিলিয়ান্ট 😊🙏
বাহ্ বেশ সুন্দর নাম তো। এখন অপেক্ষা। আপনার প্রতিটি কবিতা আমার বেশ ভাল লাগে। আর আজকের কবিতাও কিন্তু অসাধারন দাদা। বিশেষ করে আজকের কবিতার নিচের কথা গুলো যেন স্তব্দ করে দিলো কিছুক্ষনের জন্য।