আমার কবিতার খাতা থেকে:অভিশপ্ত ।।২৮ নভেম্বর ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি অভিশপ্ত প্রেমের কবিতা লিখতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।
নীলিমার আঁচলে বাঁধা পাহাড়ি কন্যা,
চোখে তার বিস্ময়ের গভীর জ্যোৎস্না।
হিমশীতল হাওয়ার স্পর্শে
তার হৃদয়ে উঠে জেগে ছিল
প্রথম প্রেমের অবুঝ সুর।
পাহাড়ের প্রতিটি শিলা জানত,
তাকে ডেকে আনছে এক অমোঘ নিয়তি।
বিষাদের গাঢ় ছায়া লুকিয়ে ছিল
তার সুরের মধ্যেই,
অথচ সে জানত না,
প্রেম ছিল তার কাছে কেবলই এক শাপগ্রস্ত প্রতিশ্রুতি।
যে পুরুষ এলো তার জীবনে,
তার চোখে ছিল রক্তাভ সূর্যাস্তের দীপ্তি।
তারা মিলেছিল রাতের নিস্তব্ধতায়,
অন্ধকার আচ্ছন্ন পাহাড়ের কোলে।
তাদের শপথ, তাদের অঙ্গীকার
ছিল যেন নিয়তির শিকলবাঁধা।
কিন্তু পাহাড়ের গর্ভে চাপা ছিল
এক প্রাচীন অভিশাপ।
প্রেমিকের প্রাণ কর্ষিত হলো
অন্ধকারের পৈশাচিক আগুনে।
পাহাড়ি কন্যার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল
রক্তিম এক ভোরের অশ্রুর বানে।
পাহাড়ের শিখরে আজও ভেসে আসে
তার নিঃশব্দ কান্নার সুর।
প্রেমের নামান্তর হয়তো বিষাদ,
অথবা কোনো জন্মান্তরের
চিরন্তন শাস্তি।
অভিশপ্ত কন্যা তাই বেঁচে থাকে
অন্ধকারে, একান্ত নীরবতায়।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

অনুভুতির আড়ালে থাকা বিষাদ যন্ত্রণার একটা স্পষ্ট ছাপ খুঁজে পেলাম আজকের কবিতায়, আবেগের আড়ালে লুকিয়ে থাকা নিস্তব্ধ এক অন্ধকার। অনেক ধন্যবাদ ।
দাদা আজকের কবিতাটি ভারী সুন্দর লাগলো।কষ্টের কিছু অনুভূতি ছিল আজকের এই কবিতাটিতে।বিরহের কবিতা গুলো খুব ভালো লাগে।তবে ভালোবাসার কবিতা ও ভালো লাগে আমার। ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অভিশপ্ত কবিতায় প্রেম ও ভালোবাসা বহিঃপ্রকাশ পেয়েছে।এ ধরনের কবিতা গুলো আমার অনেক ভালো লাগে।বিরহ ও ভালোবাসা দুটোই রয়েছে। ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথম প্রেম কখনোই ভুলা যায় না। তাই প্রথম ভালোবাসার মানুষ যদি জীবন থেকে হারিয়ে যায়,জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। যাইহোক অভিশপ্ত প্রেমের কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চমৎকার লাগল দাদা। বেশ অনেক দিন পরে আপনার কবিতা পেলাম। আপনার কবিতা গুলো বরাবরই আমার বেশ পছন্দের। দারুণ লিখেছেন কবিতা টা আপনি।