আমার কবিতার খাতা থেকে: নিঃশব্দ অভিমান।।১৮ ফেব্রুয়ারি ২০২৫

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

1739829264982293221929191986499.jpg

Image taken from pixabay.com



নিঃশব্দ অভিমানের কুয়াশায় ঢেকে আছে হৃদয়,
যেন সন্ধ্যার বিষণ্ণ আলোয় ঝরা শিউলি পড়ে।
বাতাসে মিশে থাকা এক চেনা গানের সুর,
যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে না বলা ব্যথার ঘ্রাণ।

চোখের কোণে জমে থাকা অশ্রুরা জানে,
প্রেম কেবল আনন্দের গল্প নয়,
এ এক অব্যক্ত অপেক্ষা,
যেখানে প্রতীক্ষার দীর্ঘশ্বাস মিলিয়ে যায় রাতের নীলে।

তুমি দূরে গিয়ে বুনেছো তোমার নীরবতা,
আর আমি শব্দের আড়ালে সাজিয়ে রাখি একলা ভালোবাসা।
ভালোবাসা কি কেবল কাছে থাকার নাম?
নাকি দূরত্বের অন্তরালে স্পর্শের আকুতি?

সময় হয়তো একদিন মুছে দেবে সব হিসেব,
তবু হৃদয়ের গভীরে থেকে যাবে
একটি অব্যক্ত অভিযোগ,
একটি নিঃশব্দ অভিমান...


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL
<b

Sort:  
 last year 

নিঃশব্দে অভিমানগুলো অনেক কিছু ঘটিয়ে ফেলে যেটা হয়তোবা বাস্তবে রূপ নেয়। এটা অনেকের বোঝার সাধ্য থাকে না। সবকিছুর পরেও একটা অভিযোগ থেকে যায় কেন এমন হলো।

তুমি দূরে গিয়ে বুনেছো তোমার নীরবতা,
আর আমি শব্দের আড়ালে সাজিয়ে রাখি একলা ভালোবাসা।
ভালোবাসা কি কেবল কাছে থাকার নাম?
নাকি দূরত্বের অন্তরালে স্পর্শের আকুতি?

এই লাইনগুলো আমার খুবই ভালো লেগেছে দাদা। বরাবরই আপনি অনেক সুন্দর কবিতা লেখেন। পড়ে মুগ্ধ হয়ে যাই।

 last year 

আজকের কবিতাটিতে বিরহের অনুভূতি প্রকাশ পেলো দাদা।কবিতাটি সুন্দর হয়েছে প্রতিটি লাইন।তবে বিরহ ছিল কবিতার প্রতিটি লাইনের মধ্যে। বিরহ আর অভিমান নিয়ে চমৎকার কবিতা লিখেছেন।এ ধরনের অভিমান মেশানো কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। তবে বাস্তবতা বলে অভিমানকে দীর্ঘস্থায়ী করা ঠিক নয়।এতে সম্পর্কের অবনতি হয়।আপনাদের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা করি।

 last year 

কবিতার প্রতিটি চরণ এক গভীর নীরব ব্যথার প্রতিচ্ছবি। নিঃশব্দ অভিমান, অপেক্ষার দীর্ঘশ্বাস, আর দূরত্বের অন্তরালে লুকিয়ে থাকা ভালোবাসার আকুতি সবকিছুই হৃদয়কে ছুঁয়ে যায়। ভাষার সৌন্দর্য ও আবেগের গভীরতা মিলে এটি এক অনবদ্য সৃষ্টি হয়েছে।নিঃশব্দ অভিমান কবিতাটি পড়ে বেশ মুগ্ধ হলাম।

 last year 

আসলে যেকোনো সম্পর্কের মধ্যে কমবেশি অভিমান থাকেই। তবে অভিমান ভেঙে সম্পর্ক ঠিক করে নেওয়াটাই উত্তম। নয়তোবা অনেক সময় অভিমানের কারণে সুন্দর সুন্দর সম্পর্কও নষ্ট হয়ে যায়। যাইহোক দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালোবাসা কি কেবল কাছে থাকার নাম?
নাকি দূরত্বের অন্তরালে স্পর্শের আকুতি?

বড্ড জটিলতা সম্পন্ন বিষয়। এই আকুতি অনেক গভীর থেকে গভীরতর।

 last year 

বেশ মুগ্ধতা নিয়ে পড়লাম আজকের কবিতাটি, বরাবরের মতো দারুণ অভিব্যাক্তি প্রকাশ পেয়েছে কবিতার মাধ্যমে। এই লাইনগুলো সত্যি দারুণভাবে প্রকৃত ভালোবাসার বিষয়টিকে সামনে নিয়ে আসছে।

চোখের কোণে জমে থাকা অশ্রুরা জানে,
প্রেম কেবল আনন্দের গল্প নয়,

 last year 

সময় হয়তো একদিন মুছে দেবে সব হিসেব,
তবু হৃদয়ের গভীরে থেকে যাবে
একটি অব্যক্ত অভিযোগ,
একটি নিঃশব্দ অভিমান...

সময় একদিন সবকিছুই মুছে দেবে। কিন্তু কিছু কথা কিছু অনূভুতি সবসময় থেকে যাবে। কিছু অভিযোগ থেকেই যাবে আজীবন। চমৎকার লাগল আপনার কবিতা টা দাদা। খুবই সুন্দর লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63490.47
ETH 1676.63
USDT 1.00
SBD 0.41