আমার কবিতার খাতা থেকে :গন্তব্যে এসে

in আমার বাংলা ব্লগ5 years ago

হৃদয়ের আকাশ জুড়ে কালো মেঘ
যখন তখন নেমে যাবে ভীষণ বৃষ্টি,
অঝোর বৃষ্টি ধারায় স্মৃতি গুলো
ধুয়ে মুছে যাবে অবশ্যম্ভাবী হয়ে।
থাকবে না কোন অভিমান
থাকবে না কোন ফিরে আসার তাড়না,
আমরা যারা শুরু করেছি কিছু পরিবর্তন
হাওয়ায় ভর করে যুদ্ধে আমরা প্রবেশ করি।
ফেরারি কবিতা নিয়ে ফিরবো
রাস্তার প্রতিটি অলিগলিতে,
যেখানে সহস্র বছরের অনেক কাহিনী জমে জমে
এক একটি উপন্যাস হয়ে গেছে।
সেইসব উপন্যাস-গল্প কথা বলার কেউ নেই
আমি একটি একটি করে পড়বো,
সারা দুনিয়াকে জানাবো।



image.png

Source



আমরা প্রত্যেকেই একটা ভ্রমণের যাত্রী

আমাদের রয়েছে নির্দিষ্ট গন্তব্য।

সবাইকে পৌঁছাতে সেই খানে,

মাঝ পথে যদি আসে কোন দুর্ঘটনা

আমরা থামবো না আমরা ভাঙাবো না।

টুকরো গুলো জোড়া লাগিয়ে

আবার এগিয়ে যাবো।

হয়তো কোনো দুর্ঘটনা তোমাকে

এনে দেবে দুঃসাহসিকতা,

অসম্ভব জয়ের দারুণ উন্মাদনা।

মধ্যাহ্নভোজের ঠিক আগে

তখন শহরজুড়ে তোমাকে ঘিরে উন্মাদনা,

তোমাকে জয়মাল্য পরিয়ে দেবে

সেই সব নিন্দুকেরা।

যারা তোমাকে ঘর থেকে বিতাড়িত করেছে

আজ সন্ধ্যেবেলা তুমি ঘরে বসে

শুধু হাসবে মনে মনে,

এটাই জীবন গন্তব্যের এসে।



BoC- line.png


-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 5 years ago 

thank u

 5 years ago 

খুবই সুন্দর হয়েছে কবিতা ।শুভেচ্ছা রইলো ।

 5 years ago 

আপনার লেখা "গন্তব্যে এসে" কবিতাটি চমৎকার একটি কবিতা। ভালো লাগলো ভাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

"যারা তোমাকে ঘর থেকে বিতাড়িত করেছে

আজ সন্ধ্যেবেলা তুমি ঘরে বসে

শুধু হাসবে মনে মনে,

এটাই জীবন গন্তব্যের এসে।" যথার্থ ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 5 years ago 

হয়তো কোনো দুর্ঘটনা তোমাকে
এনে দেবে দুঃসাহসিকতা,
অসম্ভব জয়ের দারুণ উন্মাদনা।

জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিষয়টিকে আমি দারুণভাবে বিশ্বাস করি, বাধাকে আমি কখনো ভয় পাই না বরং তাকে আত্মবিশ্বাসকে রিচার্জ করার নতুন সুযোগ বলে মনে করি। ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে আজও বাস্তবধর্মী কিছু কথা তুলে ধরেছেন।

 5 years ago 

মাঝ পথে যদি আসে কোন দুর্ঘটনা

আমরা থামবো না আমরা ভাঙাবো না।

এই লাইন দুটো খুব সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে আমার কাছে।
আমাদের ও এমন ভাবেই আমাদের মনোবন গড়ে তোলা উচিত।
আপনি এতো সুন্দর লিখেন ভাইয়া কি আর বলবো।

 5 years ago 

জীবনে সফলতা অর্জন করতে হলে সমাজের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আজ যারা আপনাকে তিরস্কার করছেন পরবর্তীতে আপনার সাফল্যেই তারা আপনাকে বাহবা দিবে। সমাজের সব কিছু তিরস্কারকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যাওয়ার নামই সাফল্য। হয়তো এভাবেই পৌঁছে যাব আমরা আমাদের জীবনের গন্তব্যে। খুব সুন্দর একটি কবিতা একেবারে জীবন থেকে নেওয়া। ধন্যবাদ আপনাকে।

আপনার এই কবিতাটি নিঃসন্দেহে সারা জাগানিয়া একটি কবিতা। জীবনে চলার পথে বিপদ আসবেই । তাই বলে লক্ষ্যচ্যুত হওয়া যাবেনা। দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, গভীর অমানিশার ঠিক পরেই সূর্যের দেখা মেলে। খুব চমৎকার লিখেছেন আপনি।

 5 years ago 

পুরো বাস্তবিক একটা কবিতা লিখেছেন ভাই। পড়ে বেশ ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 60993.71
ETH 1618.63
USDT 1.00
SBD 0.42