বর্তির বিলে দুজনে।।১৯ ফেব্রুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।প্রথমে আমি একটা ভালো খবর দিচ্ছি যে শীত কমে গেছে আর হালকা গরম এসে গেছে। হ্যাঁ বন্ধুরা বসন্ত এসে গেছে।বসন্ত কে ঋতু দের রাজা বলা হয়।এই জন্য বসন্ত বলতে প্রথমে ঋতুরাজ ব্যবহার করা হয়।বসন্ত মানেই রঙের বাহার।চারিদিকে ফুল এর বাহার রঙের আবির্ভাব।অনেক দিন পর আমাদের খুবই একটা প্রিয় জায়গা ঘুরে এলাম। হ্যাঁ সেই জায়গাটা যে জায়গার ফটোগ্রাফি অনেক শেয়ার করেছি আমি আপনাদের সাথে বিগত বছর গুলোতে।কখনো শীতকাল আবার কখনো বর্ষাকালের ফটো। যাই হোক আপনারা মোটামুটি ঠিকই ধরেছেন।আমি শেয়ার করতে চলেছি কয়েকটি ফটোগ্রাফি আর সেটা বর্তির বিলের।আমি আগেই বলেছি এই জায়গা খড়ের মাঠ নামে ও পরিচিত।ইদানিং এই জায়গাটা মোটামুটি সবার কাছেই পরিচিত এবং অবশ্যই প্রিয়।

1000115242.jpg

খড়ের মাঠ
বর্তির বিল,২০২৪
ডিভাইস:আইফোন ১৫ প্লাস
বিকালবেলা।।


সময়ের সাথে চারপাশটা পরিবর্তন হয়।আর একটা নতুন পর্যটন কে ঘিরে গড়ে ওঠে অনেক দোকান পাট।সেরকমই খড়ের মাঠে অনেক রেষ্টুরেন্ট ঘরে ওঠেছে।জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।মোটামুটি এখন প্রায় পার্শ্ববর্তী থানা থেকে পুলিশ এসে খোঁজ খবর নিয়ে যায়।আর তৈরি হয়েছে বেশ কিছু পিকনিক স্পট।কিন্তু সত্যি কথা বলতে এই খড়ের মাঠ আর সহজাত গরিমা টাই হারিয়ে ফেলেছে।প্রচুর লোকের সমাগম নষ্ট করে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্য ও নির্জনতা।তাই আমার কাছে এই জায়গাটা আগের মত আর ভালো লাগে না।

সূর্যমুখী ফুল আমার খুব প্রিয় একটা ফুল।ছোটবেলায় মনে প্রশ্ন জেগেছিল কেন এই ফুলের নাম সূর্যমুখী তখন আমার মায়ের মা অর্থাৎ আমার দিদিমা বলেছিল এটা সূর্যের দিকে মুখ করে থাকে তাই এই রকম না।তখন থেকে আমি এই যুক্তি তেই বিশ্বাসী।কিছু বিশ্বাস ব্যাখ্যার অতীত থাকুক।

আমি আর স্বাগতা কিছুক্ষন খড়ের মাঠে সময় কাটলাম।সঙ্গে খেলাম দুই কাপ যা।আর কিছু ফটোগ্রাফি করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।

1000115248.jpg

গরু নিয়ে ফিরছে রাখল
খড়ের মাঠ
বর্তির বিল,২০২৪
ডিভাইস:আইফোন ১৫ প্লাস
বিকালবেলা।।

1000115238.jpg

সর্ষে ফুল
খড়ের মাঠ
বর্তির বিল,২০২৪
ডিভাইস:আইফোন ১৫ প্লাস
বিকালবেলা।।

1000115245.jpg

খড়ের মাঠ
বর্তির বিল,২০২৪
ডিভাইস:আইফোন ১৫ প্লাস
বিকালবেলা।।

1000113035.jpg

সূর্যমুখীর সাথে স্বাগতা সরকার
খড়ের মাঠ
বর্তির বিল,২০২৪
ডিভাইস:আইফোন ১৫ প্লাস
বিকালবেলা।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

এটা ঠিক দাদা, প্রকৃতির নির্জনতা উপভোগ করার মতো হয়। তবে সেখানে পর্যটন গড়ে উঠলে প্রকৃতির আসল রূপটা উপভোগ করা যায় না। আপনি দিদিকে নিয়ে ভাল সময় কাটিয়েছেন সেখানে। ফুলের ফটোগ্রাফিগুলো ভালো ছিল 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বর্তির বিল জায়গাটা আসলেই খুব সুন্দর। এর আগেও আপনার এবং বড় দাদার পোস্টের মাধ্যমে বর্তির বিলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছিলাম। একেক ঋতুর সময় বর্তির বিলের সৌন্দর্য একেক রকম মনে হয়। এমন খোলামেলা জায়গায় বিকেলবেলা সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনারা দু'জন এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এমন মনোমুগ্ধকর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ জায়গাটি বেশ সুন্দর লেগেছে। যদিও আপনার মাধ্যমে এবং বড় দাদার মাধ্যমে বর্তির বিল সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছিলাম আগে। অনেকের ব্লগিং শেয়ার করেছিল। এই বিল আস্তে আস্তে অনেক পরিবর্তন এসেছে। এখানে তো বেশ সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। প্রযুক্তির ছোঁয়া সবদিকে ছড়িয়ে পড়তেছে। মানুষ এখন আর খালি জমি ফেলে রাখতে চাই না। যে কোনভাবেই কাজে লাগাতে চাই যে কোন মাধ্যমে। এটা এক ধরনের ভালো লাগা কাজ করে আমাদের এ প্রজন্ম গুলো খুবই সচেতন বলতে হয়। অনেক ভালো লেগেছে আপনারা দুইজনেই খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন। বেশ ভালো লেগেছে বিস্তারিত শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা এই বর্তির বিল সম্পর্কে আপনার এবং বড় দাদার পোস্ট থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং এর আগেও অনেক ফটোগ্রাফি দেখেছি। এখন মোটামুটি এই জায়গাটা আমার কাছেও মনে হয় যেন পরিচিত ।বেশ ভালো লাগে এই জায়গার ফটোগ্রাফি গুলো দেখে ।আজকে আপনিও চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ।সরিষা ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। আর দিদি কেউ বেশ ভালো লাগছে ।বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা মনে হচ্ছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আগামীর দিনগুলো আরো অনেক সুন্দর হোক এই প্রত্যাশায়।

 2 years ago 

দাদা বর্তির বিলে দেখি দারুন একটা সময় অতিবাহিত করেছেন ৷ হ্যা দাদা শীত এখন নেই বললেই চলে ৷ আর আমার কাছে ও বসন্ত কাল অনেক ভালো লাগে ৷ চারদিকের পরিবেশ প্রকৃতি অনন্য রুপ সৌন্দর্যের ভরা ৷ যা হোক গুরু নিয়ে ফিরছে রাখাল সাথে দিদির ছবিটি দারুন হয়েছে ৷
সবমিলে বর্তির বিলে কাটানো মুহুর্ত সেই সাথে ফটোগ্রাফি ৷ ভালো লাগলো দাদা অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

প্রিয় দাদা আপনার আজকের পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বর্তির বিলের পরিবেশটি নিঃসন্দেহে অনেক সুন্দর। তাছাড়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে সূর্যমুখী ফুলের সাথে আমাদের ছোট বৌদিকে দেখতে অনেক ভালো লাগছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ দাদা বসন্ত এসে গেছে ৷ বসন্তের ফুল ফুটতে শুরু করেছে আর প্রকৃতি তার নতুন রূপে নিজেকে সাজিয়ে নিতে ব্যস্ত ৷ যাই হোক , বর্তির বিল জায়গাটা আসলেই অনেক সুন্দর ৷ আপনার তোলা আলোকচিত্র গুলোও চমৎকার হয়েছে ৷ দিদি সহ বর্তির বিলে দারুণ কিছুটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

বসন্ত সত্যিই সমস্ত ঋতুদের রাজা। বসন্তের আবহাওয়া যেমন সুন্দর তেমনি চারিদিকে রঙের বাহার!! বর্তির বিল সেই রঙেই ফুটে উঠেছে। একদিকে সূর্য্যমুখী ফুল আরেক দিকে সর্ষে!! আহা! খুব ভালো সময় কেটেছে বোঝাই যাচ্ছে। 🤗

এই জায়গাটা আমাদের সবার কাছে এখন পরিচিত জায়গা বলে মনে হয় দাদা । কখন না গিয়েও একটা জায়গা কিভাবে আমাদের কাছে চেনা হয়ে গেলো ভাবতেই অবাক লাগে । আমি যখনি বর্তির বিলের পোস্ট দেখি সেটা পড়া শুরু করি । তবে আপনার আজকের পোস্ট থেকে বুঝতে পারছি জায়গাটা আর বেশি দিন ভাল থাকবে না । কারন মানুষ এখন এটাকে কমার্শিয়াল কাজে ব্যাবহার করবে । দেখবেন দিন দিন দোকান হোটেল এগুলোর স্যংখা আরো বাড়বে । একসময় জায়গাটা তার নান্দনিকতা হারাবে । ছবি গুলো বেশ সুন্দর হয়েছে দাদা । আশা করি সময়টা আপনাদের ভালই কেটেছে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39