আমার কবিতার খাতা থেকে:শেষ আসা।।২৬ এপ্রিল ২০২৩
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের খারাপ লাগবে না।
দুঃস্বপ্নের রাজপথ পেরিয়ে আমি এসেছি তোমার কাছে
শুধু একটু ভালোবাসার জন্য,
দেখলাম আমার গোলাপ বাগান পুড়ে খা খা করছে
আমি বুঝে গেলাম আমার সময় ফুরিয়ে গেছে।
অনেক কষ্ট দিয়েছি তোমায়,
পরাধীনতার বন্দিশালায় কত রাত তুমি জেগেছো!
আজকে তোমার মুক্ত আকাশ জুড়ে অন্যের খুশি রং
আমি বৃষ্টি হয়ে ঝরে ঝরে পড়ছি আজ।
জোর করে পাল খাটিয়ে জলে ভাসালাম নৌকো,
মন্দ কপাল ছেঁড়া পাল,আমি আরেকবার থেমে গেলাম।
জানি আমি ক্ষণিকের রাজা,আমার তাসের রাজ্য
আমি হঠাৎ ভীষণ আনন্দ নিয়ে ফুরিয়ে গেলাম
চৈত্রের এই প্রখর রৌদ্রের তাপে।
এখন ভয়ানক তৃষ্ণার্ত,একটু এলোমেলো
তবুও চলতে হবে অনেক অনেক পথ বাকি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

শ্রদ্ধেয় ছোট দাদা আশা করি ভালো আছেন? আজকে আপনি বেশ চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতা ছন্দ গুলো সত্যি হৃদয় ছুঁয়ে গেলো। আসলে কবিতার প্রতিটি লাইন অনেক অর্থই প্রকাশ করে। আপনার অনুভূতিগুলো সত্যিই বেশ অসাধারণ। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।
দুর্দান্ত একটি কবিতা লিখেছেন দাদা। আসলে মানুষের জীবনে যখন তার সকল আশা গুলো নিঃশেষ হয়ে যেতে থাকে, তখন সে তার শেষ আশা নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই। জীবনের সকল বাধাকে অতিক্রম করে, জীবনের শেষ আশাকে পরিপূর্ণ করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করাটাই উত্তম। দাদা আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি।
দাদা আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকের এই কবিতাটি অসাধারণ ছিল। শেষ আশা নামে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষা অসাধারণ। পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দাদা আপনার কবিতা সব সময়ই খুব ভাল লাগে।আপনি পোস্ট করতে এসে কবিতা লিখে সাথে সাথে শেয়ার করেন।দারুন প্রতিভা আপনার। যাক আজকের কবিতাটিতে বিরহ ছিল।সত্যি বলতে বিরহের কবিতা লিখতে বা পড়তে আমারও খুব ভাল লাগে।সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর কবিতা লিখলেন দাদা পড়ে অনেক ভালো লেগেছে। আসলেই এ ধরনের আবেগী কবিতা গুলো বেশ সুন্দর হয়। আপনার এই লাইনগুলো আমার অনেক ভালো লেগেছে।
বেশ আবেগ ময় একটি কবিতা আপনি আপনার কবিতার খাতা হতে আমাদের জন্য শেয়ার করলেন। প্রতিটি লাইন যেন মন কে ছঁয়ে গেল। কিন্তু নিচের কয়েকটি লাইন যেন কোথায় নিয়ে গেল আমায়-
সেই দাদা যাই বলি না কেন, এই রকম অনুভূতির কবিতা আপনি সত্যি দারুণ লেখেন। বিরহের অনুভূতির চিত্রটা দারুনভাবে ফুটে উঠেছে আজ, শেষের দুই লাইন যেন বাস্তব জীবনের স্বাক্ষী-
দাদা আপনি সব সময় খুব ভালো কবিতা লিখেন আপনার কবিতাগুলো করতে অনেক ভালো লাগে ঠিক তেমনি আজকের কবিতাটিও অনেক ভালো লাগলো পড়তে ।কবিতার মধ্যে দিয়ে এক প্রেমিকের আবেগ প্রকাশিত হয়েছে, যেটার মাধ্যমে ফুটে উঠেছে প্রেমিক তার পুরনো দিনের ভুলগুলোকে বুঝতে পেরেছে এবং শুধরে নিতে চাইছে। খুব ভালো লাগলো পড়ে কবিতাটি।
দাদা, তোমার লেখা কবিতা গুলো আমার সব সময় ভালো লাগে। কবিতাগুলোর ভাষার ভেতর এত সুন্দর মাধুর্যতা থাকে যা বারবার পড়লেও ভালো লাগা কম হয় না। ভালোবাসার বিরহ নিয়ে শেয়ার করা আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। বরাবরের মতো এত সুন্দর একটি কবিতা আমাদের সবাইকে উপহার দেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
এমনটা কখনো না হোক, ভালোবাসায় পূর্ণতা পাক কবির জীবন। পাঠক হিসেবেও যেমন চাওয়া হয়তো প্রিয় মানুষ হিসেবেও তেমনটাই প্রত্যাশা।
ভালোবাসা নিরন্তর 🙏