লাইট মার্কেট এ আজকে।।১১ নভেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।রবিবার বাঙালি তথা সমগ্র বিশ্ববাসীর পবিত্র দীপাবলি।এই দিন সারা দুনিয়ায় আলোর উৎসব শুরু হয়ে যায়। মাতৃ শক্তি আরাধনার সাথে সাথে আলো দিয়ে সাজানো এই উৎসবের সবচেয়ে প্রধান আকর্ষণ।দীপাবলি এর আলোকসজ্জা মানেই একটা ঐতিহ্য একটা আবেগ ও নস্টালজিয়ার নাম।যেহেতু মাঝে একটা দিন বাকি আছে।তাই আমরা ও ঘর কে আলোকসজ্জায় ভরিয়ে তুলতে led light কিনতে গিয়েছিলাম ইজরা স্ট্রিট এ।লাল বাজারের কাছে এই জায়গাটা লাইট মার্কেট নামে পরিচিত।খুব কম দামে খুচরো ও পাইকারি হিসেবে এখানে সব রকম ইলেকট্রিক্যাল সামগ্রী কিনতে পাওয়া যায়।আর হ্যাঁ,সেগুলোর দাম যেমন তুলনামূলক কম তেমনি মানে ও খুব উচ্চতর।
আমাদের আজকে অনেক গুলো কাজ ছিলো।সেই কাজ গুলো শেষ করার জন্য আমরা খুব দ্রুত দুপুরে খেয়ে মোটামুটি ১.৩০ এ বেরিয়ে গেলাম।আমাদের ড্রাইভার একটু বেশি বোঝার কারণে এক ঘণ্টার পথ যেতে আমাদের সময় লাগলো এক ঘন্টা চল্লিশ মিনিট। যাই হোক মার্কেটে পৌঁছেই আমরা একটা দোকান দেখে পছন্দ হলো।আর সেখানে গিয়েই নতুন ফ্ল্যাট এর জন্য একটা ছোট কিন্তু দেখতে দারুণ ঝাড়বাতি কিনে ফেললাম।এই ঝাড়বাতি তে মোট তিনটি colour আছে।আমরা কাছে ভীষণ ভালো লাগলো।আর ওয়াল এ একটা whirling light ও কিনলাম।আর চল্লিশ টা ৪০ ফুটের টুনি লাইট।আর কিছু আনুষঙ্গিক জিনিস।সত্যি কথা বলতে খুবই কম দামে দারুণ দারুন মাল গুলো পেয়ে গেলাম।
আজকে বিশাল ভিড় ছিল।যদিও স্বাভাবিক ভাবেই বড় বাজারের সব মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে আর সামনে যেহেতু দীপাবলি ও কালীপুজো তাই আলোর মার্কেটে ভিড় উপচে পড়ছে।আমরা ও খুব দ্রুত সব কিছু প্রয়োজনীয় কিছু কিনে নিলাম।এরপর দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

যেহেতু সামনেই কালীপূজা এবং দীপাবলি এইরকম সময়ে ওখানে ভীড় বেশি হবে এটাই স্বাভাবিক। তবে আপনাদের ড্রাইভার এর জন্য যেতে বেশ অনেক টা সময় বেশি লেগেছে। লাইট মার্কেটে তাহলে এইসব বিভিন্ন আলোকসজ্জা পাওয়া যায়। বেশ দারুণ তো। চমৎকার ছিল দাদা আপনার পোস্ট টা। দীপাবলিতে আপনাদের পুরো বাড়ি আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তুলুন।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
মানুষ যখন বেশি বুঝে তখন একটু টাইম লস হয় যেমন এক ঘন্টা জায়গায় এক ঘন্টা ৪০ মিনিট লেগে গেল। আর লাইটার এই কালেকশন সত্যি আমার ভালো লাগলো। আপনাদের লাইটের তিনটা কালার বাতি রয়েছে। ব্যস্ততার মধ্যে সুন্দর ফটোগ্রাফি আর সে বিষয়ে ধারণা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক খুশি হলাম।
লাইট মার্কেটে গিয়ে বিশ্ববাসীর পবিত্র দীপাবলি উৎসবের জন্য কিছু জিনিসপত্র কিনে ফেললেন।লাইটার কালেকশনটি আমার অনেক ভালো লাগে । দেখে মনটা ভরে যায় এত আলো এবং মনের ভিতরেও খুব আনন্দ জাগে। একটি ঝাড়বাতিতে তিনটি কালার অবশ্যই জিনিসটি আনকমন হবে দেখতে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
পাইকাররি বাজার থেকে তো দেখছি বেশ ভালোই তো কম দামে সুন্দর সুন্দর লাইট কিনে নিলেন। আসলে নরমাল বাজার গুলো হতে পাইকারি বাজারে বেশ কম দামই এসব জিনিসি কেনা যায়। আর যেহেতু সামনে কালি পুজা আর দীপাবলী তাহলে তো একটু ভীড় হবেই।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
বাহ অসাধারণ অনুমতি শেয়ার করলেন দীপাবলির দিনের। লাইট মার্কেটে তো দেখতেছি সবাই অনেক বেশি গ্যাঞ্জাম শুরু করে দিল। যেহেতু একটা দিন ছিল তাই সবাই লাইট কেনার জন্য জড়ো হয়ে গেল। আশা করি অনেক সুন্দর সুন্দর লাইট কিনছেন দাদা। এত সুন্দর কালারিং লাইট দিয়ে যদি ঘর সাজায় তাহলে অনেক সুন্দর দেখাবে। বেশ ভালই লাগলো আশা করি দিনটি ভালোভাবে উপভোগ করেছেন। আপনাদের জন্য শুভকামনা রইল।
দাদা,
আমি যদি ভুল না বলি, গত বছর আপনি আর ছোট দিদি দুজন মিলে আতশবাজি কিনতে গিয়েছিলেন এবং অনেকগুলো কিনেছিলেন। এবার আবার রঙিন বাতি কিনেছেন দীপাবলি উপলক্ষে , লেখাটা পড়ে
মনে পড়ে গেল বিগত বছরের এই দিনের কথা।
দীপাবলির শুভেচ্ছা রইল ভাই 🙏
যে মার্কেটে জিনিসপত্রের মান ভালো তবে দাম অনেকটা কম,এমন মার্কেটগুলো আমার কাছে খুব ভালো লাগে। যাইহোক দীপাবলি উপলক্ষে লাইট মার্কেটে গিয়ে বেশ ভালোই লাইট কিনেছেন দাদা। আসলে ড্রাইভাররা মাঝেমধ্যে একটু বেশিই বুঝে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা দীপাবলির শুভেচ্ছা জানাই।আপনি লাইটের মার্কেটে গিয়ে চমৎকার চমৎকার লাইট কিনলেন পাইকারী দামে। তাও কম দামে কিন্তু মানে বেশ ভালো।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো।দীপাবলি আজ তাইতো এতো ভীড় লাইটের মার্কেটে।সবাই আলো দিয়ে ঘর সাজাবে।শুভেচ্ছা দাদা।