আমার কবিতার খাতা থেকে:জীবনের ক্ষয়।।২৫ ডিসেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com


শরতের শেষ বিকেলে একটা অনুভূতি
আসবে বলেও আর আসলো না,
তাই তো ফেরা হলো না আমার ঘরে।
এই বহুদিনের যাযাবর জীবন নিয়ে
আমি এক ঘরছাড়া ছন্নছাড়া রাজা।
আমার সম্বল বলতে একটা আশা,
আশা না বলে দুরাশা বলা ও যায়
তোমাকে পাওয়ার আশা,তোমাকে দেখার আশা।
আমি দূরে অনেক দূরে হাজার মাইল এই দূরত্ব
এতো কাছে দুটো মন তবুও
তোমাকে না দেখার একটা যন্ত্রণা বাড়ছে,
আমি দূর থেকে হিমালয় বুকে নিয়ে
মেনে নিয়ে চলেছি তোমার কান্নার আওয়াজ।
সত্যি বলতে কেউ তো বুঝলো না
শুনলো না আসলেই কি সব ঠিক আছে?
কার জন্য কার মন পোড়ে
কি করে বুঝবে স্বার্থে ঢাকা মানুষ!
পরের কুপরামর্শ পোড়ায় আপন ঘর
সে তো বড় অন্যায় মিথ্যে সব হাহাকার।
একসময় বড় বেকুবের মতো
তুমি হবে একা এক শয়তানির হাসি দেখে
অনুশোচনা কি জাগবে?
তুমি দূরে ভীষণ দুঃখ নিয়ে
আমি এখনও রাতের দিক মধ্যিখানে দাঁড়িয়ে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord <br

Sort:  
 2 years ago (edited)

দাদা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। সত্যি দাদা ভালোবাসার মানুষকে না দেখার যন্ত্রণা কাউকে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা আপনার লেখা কবিতা গুলো আমার কাছে প্রতিনিয়তই ভালো লাগে। আর আপনার লেখা কবিতা আমি সবসময়ই পড়ার চেষ্টা করি। আসলে প্রিয় মানুষটিকে দেখার আশা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর কোনো বাধা আটকে রাখতে পারেনা আমাদের। খুব সুন্দর করে আপনি সবগুলো লাইন আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। লাইনগুলো সুন্দর করে লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে, যতবার পড়ছিলাম ততই ভালো লাগছিল দাদা। আপনার পরবর্তী কবিতা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দাদা আপনি প্রতিনিয়ত খুবই চমৎকার চমৎকার কবিতা লিখে যাচ্ছেন। আর আপনার লেখা কবিতা গুলো বরাবরি আমার খুবই ভালো লাগে। আর লেখাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকেও আপনার খাতা থেকে জীবনের ক্ষয় নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আশা নিয়েই সামনে এগিয়ে চলা। খুব দুর্দিনে যখন সব দিক স্তব্ধ হয়ে যায় তখন আশা গুলোই আমাদের এগোনোর বল দেয়। পছন্দের মানুষকে দেখার আশাই আমাদের সব বাঁধা অতিক্রম করতে সাহায্য করে।

 2 years ago 

দাদা আপনার লেখা প্রতিটা কবিতার মাঝে একটা দীর্ঘ অনুভূতি খুঁজে পাওয়া যায়। আজকেও চমৎকার কবিতা লিখে তুলে ধরেছেন লাইনগুলো পড়ে মন ঠান্ডা হয়ে গেল। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন অনুমতি ছিল আপনার কবিতায় আজকের। সেই শরতের বিকেলে প্রিয় জনকে নিয়ে অপেক্ষা করার অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করলেন। আসলে প্রিয় মানুষকে হারিয়ে ফেলা এবং তার জন্য বহুদিন ধরে অপেক্ষা করা খুব কষ্টের একটি বিষয়। অনুভূতি গুলো আপনি কবিতায় প্রকাশ করলেন ভালো লাগলো।

 2 years ago 

দাদা, আপনার কবিতাগুলো পড়ার সময় হৃদয় একদম শীতল হয়ে যায়। কবিতা লেখা একটা আর্ট আর আপনি সেই আর্টের স্রষ্টা। আপনি সবসময় আমাদের সাথে সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটা অন্য রকম আকাংখার অনুভূতি পেলাম আপনার কবিতাটি পড়ে, বরাবরের মতো প্রিয় মানুষটির জন্য আবেগের বেশ সুন্দর উপস্থাপন। সত্যি দাদা দারুণ ছিলো আজকের কবিতাটিও। অনেক ধন্যবাদ

 2 years ago 

বাহ্! বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। আজকের কবিতাটি পড়ে মনের মধ্যে ভিন্ন রকম অনুভূতি কাজ করছে। ভালোবাসার মানুষকে একনজর দেখার জন্য আমাদের মনটা ছটফট করে। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমরা কতো চেষ্টা করি,এমনকি সবার সাথে যুদ্ধ ও করি। যাইহোক কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61947.99
ETH 1628.87
USDT 1.00
SBD 0.41