বাংলাদেশ এর প্রাকৃতিক দৃশ্য।।১৬ অক্টোবর ২০২২
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি গ্রাম বাংলার অপূর্ব কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেবো।আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে।প্রকৃতির সৃষ্টির সব শক্তির আধার।সেই প্রকৃতির সান্নিধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে।কিছুদিন আগে আমি ঘুরে এলাম প্রতিবেশী দেশ বাংলাদেশ এ।ছবির মতো সুন্দর এই দেশ যাকে বিশ্বকবি বলেছেন "সোনার বাংলা",সেখানে প্রকৃতির যে মোহনীয় রূপ দেখছে তা আমার চোখ কে স্বার্থক করেছে।জীবনানন্দ এর "রূপসী বাংলা" শুধু সৌন্দর্য্য এ অতুলনীয় নয় ,এটা এমন একটা দেশ যা প্রতিনিয়ত বাঁচার স্বপ্ন দেখায়।তারপর ও ভালো মন্দ থাকবে ,আর সবকিছু নিয়েই আমাদের জীবন ,আমাদের এই অবিরত ছুটে চলা।
গিয়েছিলাম বাংলাদেশ ছোট্ট একটি গ্রামে।যে গ্রামের খুব কাছ দিয়েই বয়ে গেছে একটি নদী।এই একটি নদীর ও নিজস্ব গল্প আছে।কয় জনেই বা জানে সেই গল্প?আর স্মার্টফোন এর এই যুগে কার ই বা সময় আছে এই গল্প শোনার।কিন্তু আমি শুনি।আমি ভালোবাসি প্রকৃতি ও তার উপাদান।বাঁচার জীবন অনেক কিছুই প্রয়োজন কিন্তু কিছু প্রয়োজন এর কোনো অল্টারনেটিভ থাকে না।তেমনি এই অপার শক্তি ও সৌন্দর্য্যের যে সবুজ প্রকৃতি তার ও কোনো বিকল্প নেই।এই গ্রামে চার দিন ছিলাম তখন সুযোগ হয়েছিল গ্রামটা একটু ঘুরে দেখার।ঘুরে দেখার সময় কয়েকটি ফোটো আপনাদের সাথে ভাগ করে নিলাম।এখন গ্রামের রাস্তার দুই পাশে চোখ জুড়িয়ে যাওয়া সবুজ ধান ক্ষেত।এই ধানক্ষেত দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে যায়।একটা সময়ে আমি গ্রামের মাটির গন্ধ নিয়ে বড় হয়েছি।দেখেছি মাঠে বৃষ্টির মধ্যে কৃষকের ধানের চারা রোপন।আমি ও করেছি শিখেছি।গ্রামে জীবনের শুরুর সোনালী দিনগুলি কাটানোর সুবাদে অনেক কিছু শিখে নিয়েছি।যে গুলো আজ এই জীবন যুদ্ধে আমাকে বাড়তি অক্সিজেন যোগায়।
সমগ্র ফোটোগ্রাফি :বাংলাদেশ এর গ্রাম
সময়কাল:শরতের বিকেলবেলা
প্রাকৃতিক দৃশ্য
একটি জিনিস নজরে এলো।গ্রামে মানুষ ও এই প্রতিযোগিতার বাজারে একটু সম্ভাবনা কে ও ব্যবসায় পরিণত করার সাহস ও সামর্থ দেখাচ্ছে।এইগুলো খুবই ক্ষুদ্র পরিসরে কিন্তু সেটা বড় কথা নয়,বড় কথা হলো মানুষ ভাবতে শিখছে,নতুন করে কিছু করার উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাচ্ছে।নদীর পাশের প্রাকৃতিক সৌন্দর্য কে হাতিয়ার করে নদীর পাড়ে ছোট ছোট খাবারের স্টল তৈরি করছে।শহর থেকে প্রচুর মানুষ গাড়ি চালিয়ে নির্মল এই পরিবেশে এসে একান্তে কিছু সময় কাটিয়ে যাচ্ছে।এটা খুবই ভালো বিষয়।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

শরতের বিকেলবেলা
বাংলাদেশের ছবি,,
প্রকৃতির স্নিগ্ধ মায়ায়
সদ্য ওঠা রবি।
অপরুপ এই বাংলাদেশ
রূপের নাইকো শেষ,,
জীবনানন্দের রূপসী বাংলা
সোনার বাংলাদেশ।
বাংলাদেশের একটি গ্রামে
ছিলেন মাত্র কদিন,
হঠাৎ করে শুনতে পেয়ে
মনটা হলো মলিন।
মেহমানদারী করার সুযোগ
পেলাম না তো আমি,
কষ্ট পেলাম মনে মনে
জানে অন্তর্যামী।
বাংলাদেশ এলে আবার
নীলফামারী এসো
সবুজের সমারোহ দেখে
প্রাণ খুলে হেসো।।
♥♥
লুকোচুরি খেলার মত টুকি দিয়ে চলে গেলেন। ভালোই 👏। কি আর বলবো,, বুঝতেই পারছি পুজো টা বাংলাদেশেই কেটেছে তাহলে। গ্রাম বাংলার এই রূপ সব সময় আমাদের মুগ্ধ করে। ভালো লাগলো ছবি গুলো। আর এখন গ্রামের মানুষ গুলোর চিন্তা ধারার মাঝে সত্যিই আধুনিকতার ছোঁয়া লেগেছে। নতুন ভাবে প্রতিনিয়ত তারা নিজেদের প্রকাশ করে শহুরে কালচার টাকে আয়ত্ত করে নিচ্ছে।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
বাহ্,,গ্রাম টা তো বেশ সুন্দর। বাংলাদেশের কোথায় তা জানি না তবে প্রকৃতি মনে হচ্ছে নতুন সাজে সেজেছে। এই রকম প্রকৃতির কাছে থাকলে আর কি লাগে।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা নিবেন।
ভাই আপনি কখন এলেন কখন গেলেন কিছুই বুঝলাম না। তবে আপনি যে গ্রামের ছবি শেয়ার করেছেন গ্রামটা আসলেই অনেক সুন্দর। আমারই তো যেতে ইচ্ছে করছে।
তবে বাংলাদেশে আসছিলেন, না বলেই আবার চলেও গেলেন.............. ☹️
ভাই আপনি বাংলাদেশে এসেছিলেন এটা তো জানলাম আজকে আপনার পোস্টের মাধ্যমে। কবে এসেছিলেন আর কবে গেলেন, সত্যি যে গ্রামটি ফটোগ্রাফি শেয়ার করেছেন গ্রামটি দেখতে খুবই সুন্দর। বিশেষ করে নদীতে নৌকার নিয়ে যাচ্ছে এই দৃশ্যটি খুবই ভালো লেগেছে। আসলে সবুজ প্রকৃতি গ্রামের ফটোগ্রাফি আমার মন ছুঁয়ে গেছে।
আপনার সাথে তো এখন আমাদের রাগ করে কথা বলার বন্ধ করে দেওয়া উচিত!কি অপরাধটাই না করলেন!একটাবার বললেন ও না যে বাংলাদেশ এসেছেন!এমন করার মানে আছে কোনো?
যাই হোক,ছবিগুলো সুন্দর তবে কষ্ট পেলাম ভাইয়া!!
বাংলাদেশের অপরূপ সৌন্দর্যময় গ্রামের ফটোগ্রাফি আজকে আপনি শেয়ার করেছেন দাদা। সত্যিই আপনি বাংলাদেশে এসেছিলেন এটি জানতে পেরে খুবই ভালো লাগছে। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।
আপনি আমাদের বাংলাদেশী ঘুরতে এসেছিলেন এটা সত্যি আমাদের বাংলাদেশীদের জন্য অনেক সৌভাগ্য। 🥰🥰 নিজের দেশ বলে বলতেছি না দাদা বাংলাদেশ আমার নিজের কাছে অনেক ভালো লাগে তার উপরে আপনার এই সুন্দর কথাগুলো শুনে প্রাণটা যেন জুড়িয়ে গেল, অনেক কষ্ট লাগছে আমার কাছে বাংলাদেশী এসেছেন তবুও আপনাকে দেখতে পেলাম না। 🥲, তবে দোয়া রাখি যেন আমাদের দাদা যেখানেই থাকে ভালো থাকে সুস্থ থাকে। ❤️❤️❤️❤️
দাদা আপনি চুপিচুপি কবে বাংলাদেশে আসলেন? আবার চলেও গেলেন একটু খবরও পেলাম না। তাহলে কি দাদা এবার পুজোয় বাংলাদেশ ছিলেন? যাই হোক যেই গ্রামে ছিলেন গ্রামটি খুব সুন্দর মনে হচ্ছে। আপনি যে প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসেন তা আপনার লেখাগুলো দেখেই বোঝা যায়। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন গ্রাম বাংলার।