আমার কবিতার খাতা থেকে:অবিশ্বাসের সার্কাসে।।১৬ সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা টা শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে আপনাদের।

image.png

Image taken from pixabay.com



ফিরছে আবার বসতবাড়ি
থামছে আত্মীয় পরিজন গুনছি সময়
একটা হিসেব নিয়ে ভীষণ চিন্তায়,
কাকে করবো বিশ্বাস?
এই অবিশ্বাসের সার্কাসে
কেউ সুনিপুণ ভাবে করছে কারসাজি
করো বিশ্বাস ভেঙে হচ্ছে চোরাবালি।
কাছের মানুষ হলো পর,দূরে গেলো মনের টান
সিগারেটে পুড়ছে বিবেক,
থামছে মূল্যবোধ ধুয়ে যাচ্ছে সুন্দর সময়।
তবুও তো মন ভালোবাসতে চায়
চোরাবালি জেনেও হাত টা সেই বাড়ায়।
কত ঘর ভেঙে যাচ্ছে কত স্বপ্ন পেলো শীত ঘুম
ঘরের মধ্যে কত ঘর যেন সব পর,
এই টানাপোড়নে তোমাকে চাই
একটা শীতল হাত একটা উষ্ণ ভালোবাসা।
হেঁটে যাবো নক্ষত্র রাত জুড়ে
সব ইতিহাসের শেষ পাতা জুড়ে থাকবে অবিশ্বাস,
তবুও তোমাকে নিয়ে আমি হাঁটবো,
ভালোবাসার শেষ গন্তব্যে
যেখানে মৃত্যু সুন্দর হয়ে আমাদের দেখা দেবে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

সব স্বপ্নগুলো ভেঙ্গে গেলে কিংবা চোরাবালির মাঝে হারিয়ে গেলেও বিশ্বস্ত দুটি হাতের ভীষণ প্রয়োজন। যার হাত ধরে বাঁচার আকুতি বাড়িয়ে তুলবে ভালোবাসা। দাদা আপনার দেখা কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলেই এই পৃথিবীতে বিশ্বাস করা খুব কঠিন কাজ। তারপরও মানুষ ভালোবাসে এবং স্বপ্ন দেখে।বেশ সাবলীল ভাষায় একটি কবিতা শেয়ার করেছেন। পড়ে বেশ ভালো লাগলো।প্রতিটি লাইন বেশ দারুন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনি পুরো বাস্তবতাকে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। "অবিশ্বাসের সার্কাসে" কবিতাটির প্রতিটি লাইন অনবদ্য হয়েছে দাদা। আমাদেরকে আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 3 years ago 

আপনার কবিতার নামটি একদম ইউনিক হয়েছে। এই কবিতার নামটি দেখে এই কবিতাটি পড়ার প্রতি আমার একটু আগ্রহ জন্ম নিলো। খুবই ভালোভাবে আমি প্রত্যেকটি লাইন পড়েছি। তারমধ্যে যে লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে সে লাইনগুলো হল:

থামছে মূল্যবোধ ধুয়ে যাচ্ছে সুন্দর সময়।
তবুও তো মন ভালোবাসতে চায়
চোরাবালি জেনেও হাত টা সেই বাড়ায়।

 3 years ago 

দাদা আপনার কবিতা গুলো সব সময়ই বেশ দারুন হয়। কি যেন এক অন্য রকমের ভালো লাগা কাজ করে আপনার কবিতা পড়লে। আমাদের চারদিকে এত অবিশ্বাসের মায়াজাল ছড়িয়ে আছে যে অবিশ্বাস গুলো এখন সার্কাসের মত করে ঘুরছে। আর এই বিষয়টি কবিতার মাধ্যমে বেশ সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার কবিতা বরাবরই খুব ক্রিয়েটিভ হয়ে থাকে। অনেক ভালো লাগে আপনার কবিতাগুলো। আর আপনার কবিতার মধ্যে অর্থের গভীরতা অনেক থাকে। অনেক ধন্যবাদ দাদা চমৎকার কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

বিশ্বাস ভালোবাসা এবং অবিশ্বাস যেন একসঙ্গে গেঁথে রয়েছে। যেখানেই বিশ্বাস থাকবে সেখানেই অবিশ্বাস থাকবে। আমরা বার বার হেরে গিয়েও প্রতারিত হয়েও আবারও ভালোবাসতে চাই হাহা। চমৎকার ছিল কবিতা টা দাদা।

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা প্রতিবারের নাই এবারও আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যথেষ্ট সময় নেই কিন্তু আপনার কবিতা গুলো আমি পড়ে থাকি। কারণ কবিতার লেখাগুলো আমি বোঝার চেষ্টা করি। আজকের কবিতাটি বিশ্লেষণ করার ভাষা আমার নেই। অবিশ্বাসের সার্কাসের নিয়ে খুবই দারুণ লিখেছেন। যে কেউ এই কবিতা পড়লে একটু থেমে যাবে এবং নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করবে। নিজেকে নিজেই বলবে আসলে তো এগুলো ভাবনার বিষয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63908.28
ETH 1670.66
USDT 1.00
SBD 0.42