নিশীথের প্রেম।।১৮ ডিসেম্বর ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে কবিতা একটু অদ্ভুত।তবুও আশা করি ভালো লাগবে আপনাদের।
দিন শেষে ফেরা মানেই একটা ঠিকানা
সেই ঠিকানার জন্য অনেক লড়াই,
তবে লড়াইয়ের শেষে কি?
আরেকটা নতুন লড়াই!
জীবনের এই মিশ্রিত সন্ধ্যায় একটা কবিতায়
কিছু ঝিঁঝিঁ পোকার এলোমেলো আয়োজন।
একটা জামা বুক পকেটটা ছেঁড়া
সেখানেই আমি জানিয়েছি আমার স্বপ্নে,
আমার স্বপ্ন বলতে তোমাকে একটু দেখা
এই যে তোমাকে একটু দেখতে চাওয়া
এটাই আমার কাছে একটা মহাকাব্য।
আমার মহাকাব্যে তুমি মহানায়ক
তোমার জন্ম আছে মৃত্যু নেই এই কাব্যে,
তোমার জন্য আমি সাজাই রণসজ্জা,
তুমি ফিরবে নিজের বেশি বিশাল দাপটে
তুমি থাকবে বিনয়ের সবেচেয় উঁচু শিখরে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
জীবনটাই এমন দাদা। একটা লড়াই শেষ হলে আরেকটা লড়াই হাজির হয়ে যায়। এককথায় বলতে গেলে সারাজীবন লড়াই করেই বাঁচতে হয়। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কবিতাটি অদ্ভুত হলেও বেশ দারুন লিখেছেন দাদা। আপনার কবিতা বরাবরই অসাধারন হয়।আমাদের প্রত্যেকেরই ঠিকানা আছে আর এই ঠিকানার জন্য আমরা লড়াই করি সুন্দরভাবে একটু বাঁচার জন্য। ভালোবাসার সেই প্রিয় মানুষকে স্বপ্নে দেখা একটু দেখতে চাওয়া এযেন এক মহাকাব্য।ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মানুষের জীবনে সম্ভবত একটা জিনিসের কখনও সমাপ্তি হয় না। আর সেটা হলো এই লড়াই। নানারকম ভিন্ন ভিন্ন লড়াই চলতেই থাকে। দারুণ লিখেছেন কবিতা টা দাদা। অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
ভালো লাগলো লাইন দুটো। দারুণ উপভোগ করলাম পুরো কবিতাটি ভাই।