গড়ের মাঠে একদিন।।০৯ ফেব্রুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG20230118162555.jpg

OnePlus দ্বারা তোলা হয়েছে


হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি ফটোগ্রাফি পোস্ট লিখতে চলেছি।যদিও ও ফটোগ্রাফি গুলো অতটা সুন্দর নয় তবুও আশা রাখছি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।কারণ এই ফটোগুলো শুধু ফটো নয় অনেক স্মৃতি আর ভালোলাগার ছোঁয়া রয়েছে এই ফটোগুলো।ছোটবেলা থেকে শুনতাম গড়ের মাঠ।কিন্তু কোনোদিন ও গড়ের মাঠ চোখে দেখা হয়নি।যখন টেনিদা পড়তাম ,সেখানে একটা ডায়ালগ ছিলো যে টেনিদা বলেন তিনি গড়ের মাঠে গোরা পিটিয়ে চ্যাম্পিয়ন।আবার বাগধারায় পড়েছি পকেট গড়ের মাঠ।তো এই গড়ের মাঠ দেখার খুব শখ ছিলো।এরপর যখন বুঝলাম ময়দান ই হলো সেই গড়ের মাঠ তখনই প্রবল ইচ্ছে হলো এই গড়ের মাঠ দেখার।

তাই দেখেও নিয়েছিলাম একটা প্ল্যান করে।সেটা বেশ কয়েক বছর আগের কথা।আমি আজ যে পোস্ট লিখছি তাতে গড়ের মাঠ এ গিয়েছিলাম এই শীতকালে।শীতকালে বিশেষ করে শীতের বিকেলে গড়ের মাঠে প্রচুর মানুষের ভিড় থাকে।সবাই এই খোলামেলা পরিবেশে একটা মুক্ত হাওয়া নিয়ে সময় কাটাতে আসে।আসলে।কলকাতার বুকে খোলা জায়গা পাওয়া খুবই মুশকিল। যাই হোক এখানে ছোট বড় সবাই খেলাধুলা করে কেউ কেউ বসে বসে আড্ডা মারে।বাঙালিরা আবার আড্ডা মারায় খুবই ওস্তাদ।

IMG20230118163646.jpg

IMG20230118165910.jpg

এই ময়দান বা গড়ের মাঠ ইতিহাসের পাতায় বিশেষ স্থান করে আছে।নবাব সিরাজউদ্দৌলার একটা পরোক্ষ ভূমিকা রয়েছে এই গড়ের মাঠ গড়ে ওঠার ক্ষেত্রে।সিরাজের আক্রমণে যখন ইংরেজ দের দুর্গ ভেঙে যায় তখন একটা নতুন দুর্গ ফোর্ট উইলিয়ামের জন্য একটা ফাঁকা জায়গার প্রয়োজন পড়ে।এই ভাবে গড়ে ওঠে আজকের গড়ের মাঠ।তবে প্রথমে সামরিক নির্দেশে এই গড়ের মাঠে কোনো কাজ লাগানোর অনুমতি ছিল না।পরবর্তীতে এখানে গাছ লাগানোর অনুমতি হয় আর তারপর আস্তে আস্তে বদলে যায় ময়দানের চেহারা।

এই ময়দানেই চুনি গোস্বামী পিকে ব্যানার্জি দের পায়ের জাদু দেখেছে কলকাতাবাসী।এই গড়ের মাঠেই দৌঁড়ে দৌঁড়ে পৌঁছাতে চায় সবাই তাদের স্বপ্নের কাছে।

IMG20230118162252.jpg

IMG20230118162249.jpg

IMG20230118162558.jpg

IMG20230118163118.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

বাগধারা এর পাশাপাশি কোন একটা প্রবাদ বাক্যেও মনে হয় গড়ের মাঠ পড়েছিলাম।এটা ঠিক আমরা বাঙালিরা আড্ডা মারায় একদম এগিয়ে।আড্ডা থাকলে আর কি লাগে।
ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগছে।তাছাড়া গড়ের মাঠ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।আসলে আজকাল এই রকম বড় মাঠের খুবই অভাব।ভালো লাগলো।ধন্যবাদ

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

এক একটি ফটোগ্রাফির সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আসলে স্মৃতিগুলোকে ধরে রাখার জন্যই ফটোগ্রাফি করা হয়। এছাড়া আপনি সব সময় দারুন ফটোগ্রাফি করেন দাদা। গড়ের মাঠ জায়গাটি সত্যিই অনেক সুন্দর। আর খোলামেলা পরিবেশে সময় কাটাতে ভালোই লাগে। হয়তো আমরা অনেক সময় বইয়ে কিংবা বিভিন্ন গল্পে বিভিন্ন জায়গার উপস্থিতি লক্ষ করি। তখন সেই জায়গাগুলো দেখার প্রতি কিংবা সেই জায়গাগুলোতে যাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় দাদা।

 3 years ago 

‍দাদ শীর্ষেন্দ্ু মুখোপাধ্যায় এর বিভিন্ন উপন্যাসে গড়ের মাঠের কথা অসংখ্যবার পড়েছি কিন্তু আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি। ছবিতে হলেও এই প্রথম দেখতে পেলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা নমস্কার
সত্যি বলতে গড়ের মাঠের কথা বেশ কয়েক বার পড়েছি ৷ তবে আজকে আরও ভালো লাগছে ৷ আপনি সেখানে গিয়েছেন আর তার সাথে সেখানকার কিছু ফটোগ্রাফি৷ অনেক ভালো লাগলো দাদা

 3 years ago 

ইতিহাসের পাতা থেকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের দুর্গ ফোর্ট উইলিয়াম এইসব ইতিহাসগুলো শুধু আমরা বইতেই পড়েছি। কখনো ভাবি নি সেই জায়গার ফটোগ্রাফি আমি দেখতে পারব। আপনার এই পোষ্টের মাধ্যমে সেই জায়গা গুলো দেখার সৌভাগ্য হয়েছে। ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগছে তাছাড়া গড়ের মাঠের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

অনেক গল্পের বই এই এই গড়ের মাঠ শব্দটা পড়েছি।আমিও তাই ভাবতাম এটা কেমন মাঠ,আজ তার ইতিহাস ও জানতে পারলাম আর দেখতেও পারলাম।

 3 years ago 

দাদা ভাল আছেন আশাকরি। আপনার আজকের গড়ের মাঠের ফটোগ্রাফি থেকে মাঠটি দেখে নিলাম আর কিছু ইতিহাস ও জানতে পারলাম। খুব ভাল লাগলো। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

 3 years ago 

না ফটোগ্রাফিগুলো ভালোই ছিলো দাদা, তবে বেশী ভালো লেগেছে এর পেছনের অতীত ইতিহাসটা জেনে, এই অতীত ইতিহাসের জন্যই মাঠটা আজও ইতিহাসের স্বাক্ষী এবং আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ধন্যবাদ অতীত স্মৃতিবিজড়িত কিছু শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64018.51
ETH 1844.70
USDT 1.00
SBD 0.38