আমার কবিতার খাতা: ক্যাকটাস।।১৭ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।
তুমি সত্যি একটা রঙিন প্রজাপতি,
তোমার মতোই করে তোমাকে ভাবি
এই জন্যই প্রেমের নামে কবিতা লিখি।
আমার ভাবনার স্রোতে যত স্মৃতি ধুয়ে গেছে
তারই সীমাবদ্ধতায় একটা উপন্যাস হবে।
কত মেঘ দূরে সরে যায় কত ধুলো উড়ে
পাখি দের ফেরা শেষে আমি উষ্ণতা নিয়ে
তোমার দরজায় দাঁড়াই।
ভোর তোমার ভীষণ প্রিয় ভীষণ দাবিদার,
অন্ধের মতো করে তোমাকে খুঁজে
সত্যি বলতে তোমাকে খুঁজে কি পেলাম?
পেয়েছি সেই সাত রাজার ধন
যার তুলনায় শুধু তুমি আর তুমি।
আমি বিশ্বাস নিয়ে বিস্মিত হয়ে যাই
কি করে এই মহাসমুদ্র ঘুরে তুমি
আমার এই মরুভূমির জীবনে এলে?
একটা ক্যাকটাস হয়ে আর কত রুক্ষতা নিয়ে
আমি থেকে যাবো যাযাবর হয়ে?
তুমি এসো বৃষ্টির ধারা হয়ে নবজীবন নিয়ে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

বাহ দাদা অসাধারণ কবিতা, আসলে আপনার কবিতার প্রশংসা যতই করব ততই কম হবে। আপনার কবিতার অর্থের গভীরতা অনেক। বিশেষ করে এই লাইন গুলো মন কেড়ে নিল। নিশ্চিত মিথ্যে একটা গল্পে,তুমি সত্যি একটা রঙিন প্রজাপতি।অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি। তখন সেই মানুষের কাছ থেকে বারবার আঘাত পেতে পেতে, একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাই। তবুও সেই মানুষটাকে ছাড়া থাকতে পারি না। ঘুরেফিরে সেই মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করি। আসলে ভালোবাসা এমনই, চাইলেও অনেক সময় ভালোবাসার মানুষকে ভুলা যায় না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি বেশ অর্থবহ এবং প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
একটি ছোট কবিতার মধ্যে বাস্তব ও কল্পনা খুবই সুন্দরভাবে উপস্থাপন করা যায় বৃহৎ কিছু বুঝিয়ে।দাদা ,তোমার লেখা বরাবরই অর্থপূর্ণ ও অসাধারণ।প্রেমময় জীবন এমনই হয়ে থাকে,মরুভূমির বুকে ক্যাকটাস জন্মে কখনো বা পাথরের বুকে ফুল ফোটে।কবিতার শেষটি অসম্ভব ভালো লাগলো, ধন্যবাদ দাদা।
দাদা আপনি ঠিকই বলেছেন মাঝে মধ্যে বাস্তবতা কল্পনার চাইতেও অনেক সুন্দর হয়। যাই হোক এই কল্পনা এবং সত্যকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকের জীবনে বৃষ্টির ধারার মতো ভালোবাসা নেমে আসুক। রুক্ষ জীবন ভালোবাসার সবুজে ভরে উঠুক।
কবিতার লাইন গুলো খুব সুন্দর। 🥰
আপনার শেয়ার করা কবিতা গুলো আমি সব সময় পড়ি। আমার সব সময় আপনার কবিতা গুলো পড়তে ভাল লাগে। অনেক ধন্যবাদ দাদা ক্যাকটাস কবিতাটি অসাধারণ ছিল। ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনার কবিতাগুলো চমৎকার লাগে পড়তে।আপনি বেশকিছু ভাব নিয়ে কবিতা গুলো লিখে থাকেন।একটি কবিতায় অনেক অনেক ভাব ফুটে উঠে।খুব সুন্দর ভাবে মনের অনুভূতি গুলো কবিতায় ফুটিয়ে তোলেন।ধন্যবাদ দাদা আপনাকে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।
মরুভূমির বুকের প্রান্তরে রুক্ষতার মাঝে একটা ক্যাকটাস হয়ে এলেও এ প্রাণ যেন ফিরে পেতো সজীবতা। মরুভূমির প্রান্তরে হতো বৃষ্টির দেখা। আজকের কবিতাটি দারুণ লিখলেন দাদা। বরাবরই আপনার কবিতা আমার পড়তে ভালো লাগে 🌼