আমার কবিতার খাতা থেকে:অভিমান।।০৬ অক্টোবর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
বিস্মৃতি আর হঠাৎ লোভ
আমাকেই পাপী করেছে
এই সমাজ আর তুমি ও তাই বিশ্বাস করলে।
কেউ দেখলো না আমি ভীষণ একা,
নিঃশ্বাস নিতে গিয়ে ভুলে যাই আমি ও মানুষ।
এই জঙ্গলের দেশে এই চোরের বেশে
আমি এক ভন্ড সাধু,তবুও আমি বেসেছি ভালো।
মেঘ করে কাহিনী হয়ে যায় অশ্রু
তোমার আমার ভালোবাসা বড়ই অদ্ভুত।
তুমি ভাবো আমি তোমাকেই করি অবিশ্বাস
আর তুমি আমার বিশ্বাসের আরেক নাম।
এই যে তোমার আমার বিরুদ্ধতা
এখানেই জমে অভিমান এখানেই জমে কান্না।
তুমি আমার চিরকালীন আমার
সেই কথাই বলে যাই এই অগ্ন্যুৎপাত নিয়ে
বিশ্বাস না হয় থাক তোমার আমার নিয়মে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

কবিতা টার বাস্তব উপলব্দি আমি এখন করছি দাদা। আমি তাকে বিশ্বাস করি আমি তাকে ভালোবাসি কিন্তু সে এটা বিশ্বাস করে না। পাশাপাশি সে আমাকেউ এখন পযর্ন্ত বিশ্বাস করে উঠতে পারেনি। এটা যে কী নিদারুণ কষ্ট দেয় সেটা শুধুমাত্র আমি জানি। আজ আপনার কবিতা এবং আমার অভিজ্ঞতা মিলে মিশে একেবারে একাকার। অসাধারণ ছিল দাদা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
অনেক সুন্দর লিখেছেন দাদা লাইনগুলো দীর্ঘ অর্থ প্রকাশ করে। লেখার মধ্যে আবেগ ভরপুর যেটা এই কবিতা পড়ার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে। সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সব সময়ের মতো আজকেও খুবই সুন্দর একটি কবিতা নিয়ে চলে এসেছেন আপনি। আপনার সবগুলো কবিতা আমি পড়ি এবং সবগুলো কবিতাই আমার ভালো লাগে৷ আজকের এই কবিতাটিও আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ বিশেষ করে এর যে লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে সেই লাইনগুলো হল:
দাদা আপনার কবিতাগুলো বরাবরই খুব চমৎকার ও অর্থবহুল হয়ে থাকে। আপনার প্রত্যেকটি কবিতায় ভিন্নতা থাকে এবং পড়তে অনেক ভালো লাগে দাদা। দাদা অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আজও দেখছি দাদা আপনার কবিতার খাতা হতে বেশ দারুন একটি কবিতা আপনি আমাদের জন্য শেয়ার করেছেন। আজকের অভিমান নামক কবিতাটি কিন্তু দারুন ছিল। কবিতার প্রতিটি লাইনে আপনি অভিমান নামক কথাটি বেশ ফুটিয়ে তুলেছেন। অসাধারন ছিল দাদা আপনার আজকের কবিতা।
অভিমান এই কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনার সকল কবিতার অসাধারণ হয়ে থাকে।যা পড়ে আমার খুবি ভালো লাগে।
বিশ্বাস অবিশ্বাসের খেলায় ভালো সেখানে ধোয়াশাময়। প্রিয়তমাকে যেখানে করা হয় বিশ্বাস, কিন্তু সে করে অবিশ্বাস, সেটা যে বিরুদ্ধাচারণই মনের বিরুদ্ধে! দারুণ ছিল দাদা 🍀