আমার কবিতার খাতা থেকে:ভীষণ কবিতায়।।১৫ আগস্ট ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি কবিতা লিখতে চলেছি।আশা করছি আপনাদের ভালোই লাগবে।
একদিন জেনে বুঝে পথ ভুল করতেই পারি
সীমাবদ্ধ সান্ত্বনায় তোমাকে
বিশ্বাস করাতেই পারি,
আবার আমরা পূর্নিমায়
নির্জন রাতে গল্প করবো অনেকক্ষণ।
এই শহর জানি তোমার বড় প্রিয়
আমি তো শুধু খুঁজে পেলাম পাষাণ হৃদয়,
তবে তোমার হাত ধরেই এই শহরে বাঁচি।
গঙ্গার ঘাটে গিয়েছি অনেকবার
এই প্রথমবার মনে হলো এটাই গঙ্গা
তুমি ছুঁয়ে দিলে এই হৃদয় ভীষণ কবিতায়।
হঠাৎ এক ঝড় জলের সন্ধ্যায় গঙ্গায়
তুমি আর আমি,আমি আজ জানলাম
আমার ঝড় থেমে গেছিলো ওই আকস্মিক ঝড়ে।
আসলে আমি চেয়েছিলাম একটা রোদেলা বিকাল
তুমি দিলে সারাটা বেলা আর সব উদাসী হাওয়া।
তাই আজ তুমি আমি খুব বর্ষায়
এই কলকাতার বুকে ভিজে বেড়াই,
জানি তুমি ভীষণ ভয় নিয়ে ও করেছো জয়
এটাই ভালোবাসা এটাই জীবনের জয়।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

বুকে ভয় নিয়ে ভালোবাসাকে জয় করার মাঝে অপার আনন্দ লুকিয়ে থাকে। হয়তো এভাবেই ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকে। দাদা আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রথমত বলব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। প্রতিটা লাইনের সাথে যেন ভালোবাসা যুক্ত আছে। আর দোয়া করি যে মানুষটাকে নিয়ে এত সুন্দর লিখেছেন সেই মানুষটা যেন চিরজীবন আপনার সাথেই থাকে। শুভকামনা রইলো দাদা।
দাদা চমৎকার একটি কবিতা লিখেছেন।
কবিতার মর্মার্থ বেশ গভীর ছিল এবং লাইনগুলো ভেতর থেকে অনুভব করলাম।
আপনার কবিতা বরাবরই শেখার জায়গা দাদা।
দাদা আপনার কবিতা গুলো সব সময় বেশ ভালো হয়। আজও আমাদের মাঝে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। বিশেষ করে কবিতার প্রতিটি লাইনে কি যেন একটা বিশেষ আকর্ষণ লুকায়িত আছে। ধন্যবাদ দাদা এত সুন্দর করে মনের আকুতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাহ,চমৎকার হয়েছে লেখাটি।সব ঝড় -বৃষ্টি,রোদেলা হাওয়ায় একে অপরের সঙ্গে সময় দেওয়াটাই ভালোবাসার বড় পরিচয়।শেষমেষ ভয়কে পিছে ফেলে ভালোবাসার জয় হয়েছে কবিতায় এটা একটা পূর্ণতা পেয়েছে।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ দাদা।
ওয়াও,দারুন হয়েছে কবিতাটি।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ছিল।আসলে ভালোবাসার জয় সর্বত্রই হয়।অনেক ঝড় ঝাপটার পর সত্যিকারের ভালোবাসা গুলো এভাবেই বেঁচে থাকে।দুজনের মন এখন বর্ষার বৃষ্টিতে ভিজে শীতল হতে চায়।ভালোবাসার জয় হোক।অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই লাইন দুটো দুর্দান্ত লিখেছো দাদা। যদিও বরাবরই আমি তোমার কবিতার অনেক বড় ফ্যান। তবে মাঝেমধ্যে কিছু কবিতা বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তবে আজকের কবিতা কিন্তু অনেক সুন্দর করে বুঝেছি এবং আমার কাছে অনেক বেশি পছন্দ হলো। বিশেষ করে কলকাতা এবং গঙ্গার ঘাটের যে ব্যাপার গুলো, ওগুলো অনেকটাই রিলেট করতে পারছিলাম।
আপনার কবিতাটি অসাধারণ হয়েছে দাদা। বিশেষ করে কবিতার শেষের অংশটুকু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কবিতার মধ্যে অনেকটা গভীরতা ছিল দাদা।। ধন্যবাদ আপনাকে দাদা।
আসলে কবিতার অন্তর্নিহিত ভাবমূর্তি গুলো একমাত্র কবিদের মনের মধ্যেই পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারা যায়। সেই ভাবনার জগতের কিছুটা আমরা অনুভব করতে পারি। ভালোবাসার অনুভূতি খুব সুন্দরভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন দাদা অনেক ভালো লেগেছে।