আমার কবিতার খাতা থেকে:নিষ্ঠুর দুর্ভাগ্য।।১৩ ফেব্রুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image taken from freepik.com


ভালোবাসাহীন জীবন ঠিক যেনো
রাতের অন্ধকারের মতো খুব শীতল
শূন্যতায় বিলীন একটা হৃদয় বিকৃত।
অসম্পূর্ণ স্পর্শ থেকে যায়, ভেঙে যাওয়া স্বপ্ন,
অচেনা পথে হেরে যায় একটা যুবক।

ভালোবাসা যেন পৃথিবীর বিস্তৃত রাত,
বিচ্ছিন্নতায় ভেসে যাওয়া সময়ের তরী।
আঁকা একটা ছায়ায় ভেসে যাওয়া প্রাণ,
সব কিছু মিলে যেন হয়ে গেছে অপেক্ষার অবসান।

কোথায় গেল তুমি, আমার প্রেমের সাথে নিয়ে?
ভাবনা কোথায় বিলীন, আমার মনের বাঁধনে?
একা থেকে আমি কষ্ট পাই নিরবে নিভৃতে
অবাক নয়, এটা শুধুই আমার নিষ্ঠুর দুর্ভাগ্য।

শূন্যতায় ডুবে গেল আমার ভালোবাসা,
বিচ্ছিন্ন আকাশে আমার মনের অস্থিরতা
অচেনা রাস্তায় হেরে যাওয়া স্বপ্ন,
অসম্পূর্ণ স্পর্শ, ভেঙে যাওয়া একটা স্বপ্ন।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

প্রতিটি মানুষের জীবনে খুব সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য কিছু নিখুঁত ভালবাসার দরকার। এই পৃথিবীতে আশেপাশের অনেক মানুষ থেকে ভালোবাসা পাওয়া যায়। তবে কিছু মানুষ আছে যারা স্বার্থ আদায়ের জন্য ভালোবাসি। আবার কিছু মানুষ আছেন যারা মন থেকেই ভালোবাসে। তবে এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে অন্ধ বিশ্বাসে বিশ্বাস করে নিজেও ঠকে যায়।আপনি ঠিক বলছেন ভালোবাসাহীন জীবন অন্ধকার রাতের মতোই। আপনার লিখা কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভালোবাসাহীন জীবন হচ্ছে মরুভূমির মতো। আমরা যখন ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি নিজের জীবন থেকে, তখন প্রতিটি মুহূর্ত ভীষণ কষ্টে কাটে আমাদের। তবুও আমরা আশায় বুক বেঁধে থাকি ভালোবাসার মানুষ আবার ফেরত আসবে আমাদের জীবনে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার লাইনগুলো বেশ অর্থবহ। কবিতাটি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসা ছাড়া জীবন রংহীন চায়ের মতো।ভালোবাসার মানুষ জীবনে আনে রঙিন স্বপ্ন।সেই মানুষটি যখন হারিয়ে যায়। জীবন তখন স্বপ্নহীন ভাবে কেটে যায়। আজকের কবিতাটি এমন কিছু অনুভূতি নিয়ে লিখলেন দাদা।অনেক ভালো লেগেছে কবিতাটি পড়ে। আমরা আশাকরি ভালোবাসার মানুষগুলো আমাদের সাথে থেকে যাক আজীবন।সব শূন্যতাকে কাটিয়ে ভালোবাসায় মুখরিত হোক সকলের হৃদয়।ধন্যবাদ দাদা চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন দাদা ভালোবাসাহীন জীবন রাতের অন্ধকারের মতই। জীবনে ভালোবাসা থাকলে ভালবাসার সেই মানুষটি আপনার জীবনকে রাঙিয়ে তোলার চেষ্টা করে আর ভালোবাসাহীন জীবন যেন সাদা কালো রয়ে যায়। দারুন ভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা আপনি বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা এক গভীর রঙ্গিন স্বপ্ন।
কবিতার শুরুর লাইনটা মনমুগ্ধ করছিল । আসলে ভালোবাসা হীন জীবনটা রাতের অন্ধকারের মতো শীতল ও শূন্যতা।আপনার কবিতা থেকে অনেক কিছু শেখার আছে যতই আপনার কবিতা পড়ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

ভালোবাসা জীবনের অদ্ভুত এক সমীকরণ। হয়তো কখনো আমরা ভালোবেসে বাঁচি কখনো বা ভালোবেসে কষ্ট পাই। অসাধারণ লিখেছেন দাদা। আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ভালোবাসার বিস্তৃত আকাশে স্বপ্নগুলো যেন শূণ্যতা নিয়েই শুরু হয়, পূর্ণতা সেখানে যেমন অধরা থাকে ঠিক তেমনি স্পর্শের মায়াটাও সেখানে অচেনা থাকে। দারুণ লিখেছেন দাদা আজকের কবিতাটি। অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি দাদা আসলেই অসাধারণ। চরম লেভেলের কবিতা সাথে অনুভূতির প্রকাশ! এমন টাইপের কবিতা আমার পড়তেও ভালো লাগে।

অসম্পূর্ণ স্পর্শ থেকে যায়, ভেঙে যাওয়া স্বপ্ন,
অচেনা পথে হেরে যায় একটা যুবক।

তবুও যুবক বেচেঁ থাকে। বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়েই বেচেঁ থাকে। কিন্তু প্রিয়জনের শূন্যতা যেন ভাবায় তাকে। ভালোবাসা তাহার জন্য ছিল না

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38