আমার কবিতার খাতা থেকে:কোনো বিচ্ছেদ নেই
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।
থেমে যাক সময় নেমে আসুক প্রলয়
এই সত্যি মিথ্যের দুনিয়ায়
আমি ও এক নিপুণ অভিনেতা,
আমাকে অভিশাপ দিয়ে
নিঃশেষ করো,আমার অবসান প্রয়োজন।
আরেকবার যদি জন্ম নেওয়ার সুযোগ পাই
মানুষ,নৈবচ নৈবচ!জানোয়ার হতে চাই,
এই মানুষ বড় অদ্ভুত,কখনো ভালোবাসা
কখনো বা ভয়ংকর বিষের জ্বালা।
এই জীবনে বসন্ত এসেছিল তোমার হাত ধরে
কত ফুল পাখির গুঞ্জনে,জীবনের উৎসবে।
তখন মনে হয়েছিল জীবন সত্যি কত বড়
তার চেয়ে বড় ভালোবাসা,একটা গল্প।
নৌকায় পাল রেখে জীবনের সমুদ্রে
তুমি আমি ভেসেছি যেটুকু সময়,
সেটাই সত্যি ,সেটাই জীবনের শ্রেষ্ট প্রাপ্তি।
থামে যদি এই জয়গান,ভুলে যাও সব আয়োজন,
কোনো অভিযোগ নেই,হাসিমুখে শুধু ভালোবাসা জানাই।
বিচ্ছেদ মানে কি?
আমি বুঝি আরো কাছে আসা, অসম্ভবে বাঁচা,
তবুও স্বপ্ন দেখি বিশ্বাস রাখি আর তোমারই আছি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

দাদা এই কবিতার মাধ্যমে বুঝিয়ে দিলেন ভালবাসার কাছে সবকিছুই মূল্যহীন। হয়তো বিভিন্ন পরিস্থিতিতে সবকিছু পরিবর্তন হয় কিন্তু প্রকৃত ভালোবাসার কাছে সবকিছুই ব্যর্থ। মানুষের এই উপরোঞ্জিত বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন অনেক ভালো লাগলো।
আপনার কবিতাটি খুবই ভালো লেগেছে দাদা। আপনার কবিতার ভাষা গুলো অসাধারণ। সত্যিই আপনার কবিতা যত পড়ি ততই ভালো লাগে। আজকের কবিতাটি আমার খুবই ভালো লেগেছে।
সকাল সকাল কবিতা পড়ে খুব ভালো লাগলো।
দাদা আশাকরি ভাল আছেন। আপনার কবিতার জন্য অপেক্ষা করি পড়ব বলে। আপনার কবিতাগুলো গভীর হয়। এত গভীরতা অনেক সময় কিছুই লেখা যায় না, কি লিখব? তবে খুব ভাল লাগলো। ভালবাসার কাছে সব কিছুই ব্যর্থ এটা ঠিক, বেশ ভাল লাগলো। অনেক ধন্যবাদ দাদা কবিতার খাতা থেকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
পুরো কবিতার লেখা গুলো ছিল বড্ড কঠিন ও গভীরতাপূর্ন। যদিও লেখাটি গতরাতেই আমাদের অফিসিয়াল ফেসবুক আইডি ও গ্রুপে শেয়ার করেছি ভাই।
যথার্থ বলেছেন।
স্বল্প জীবনে আমরা সবাই এক একজন অভিনেতা।সব ক্লান্তি দূর করে একদিন অবসানের পথে পা বাড়াতে হবে।কিন্তু স্বল্প জীবনের ভালোবাসগুলি আবেগ ও স্মৃতি হয়ে থেকে যাবে মনে ।এই বিচ্ছেদ সেই বিচ্ছেদ নয়,ঘনিষ্ঠতায় ভরপুর হওয়া বিচ্ছেদ।হয়তো এটাই বোঝাতে চেয়েছ তুমি,ভুল হতে পারে আমার মন্তব্যে।যাইহোক সুন্দর লিখেছো কবিতাটি দাদা,ধন্যবাদ।