আমার কবিতার খাতা থেকে:একজনের একটা মন।।১৯ অক্টোবর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

image.png

Image taken from pixabay.com


মাঝে মাঝে একটা বিরক্তি নিয়ে
আমি জীবনকে বদলে নিতে চাই
কত স্বপ্ন কত বিশ্বাস আমাদের থামতে শেখায়।
কেউ ভুল করে কাউকে জেতাতে
এই নিয়মে আমি পরাজিত আজ।
মাঝির সময় শেষে থমকে যাবে পারাপার
কাউকেই খুঁজে পাওয়া যাবে না
থামানো যাবে না স্বপ্নের উপরে উঠিয়ে।
হেরে যাবে এক ঝাঁক উদ্যম,
তাকালেই পাওয়া যাবে একটা বাঁচার সুযোগ।
অনেক দিন কলকাতায় রাস্তায় দেখি সংসার
ভাবি ভালো আছি এই দুর্ভাগ্যের শহরে,
কত মানুষ এখনো বাঁচে শুধু বাঁচার জন্যে।
একটা সময় তুমি এসে হাত বাড়িয়ে ডাকবে,
জানতে চাইবে কোনো নিয়মে?
আমি দূর থেকে সরে গেছি আরো দূরে,
পাপীদের থেকে অহঙ্কারের বাইরে
একবার দাঁড়িয়ে বলবো একটু হেসে,
জীবনে একটা শক্তি হয়ে তুমি এলে অবশেষে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার লেখা প্রতিটা কবিতায় আবেগ ভরপুর। চমৎকার লিখেছেন দাদা লাইনগুলো অনেক ভালো লেগেছে আর প্রতিটা লাইনের সাথে আবেগ জড়িয়ে আছে। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতা গুলো পড়ে খুবি ভালো লেগে আমার। আজকের কবিতা এই লাইন গুলো অসাধারণ ছিলো।

আমি দূর থেকে সরে গেছি আরো দূরে,
পাপীদের থেকে অহঙ্কারের বাইরে
একবার দাঁড়িয়ে বলবো একটু হেসে,
জীবনে একটা শক্তি হয়ে তুমি এলে অবশেষে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা প্রতি নিয়ত আপনি আপনার কবিতার খাতা হতে বেশ দারুন দারুন কবিতা আমাদের সাথে শেয়ার করেন। আর আপনার কবিতা গুলো পড়ে মাঝে মাঝেই মুগ্ধ হয়ে যাই। আজও আপনি অসাধারন একটি কবিতা শেয়ার করেছেন। তবে আমার কাছে কিন্তু নিচের কথা ‍গুলো দারুন লেগেছে।

আমি দূর থেকে সরে গেছি আরো দূরে,
পাপীদের থেকে অহঙ্কারের বাইরে
একবার দাঁড়িয়ে বলবো একটু হেসে,
জীবনে একটা শক্তি হয়ে তুমি এলে অবশেষে।

 3 years ago 

আপনার কবিতার গভীরতা অনেক। আপনি চমৎকার একটি কবিতা শেয়ার করলেন দাদা।কবিতাটি দারুন লেগেছে।তবে সবটা গভীরতা বোঝা আমি পারিনা।আপনার প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতাগুলো বেশ ভালো লাগে এটাই জানি।

 3 years ago 

দাদা আপনার কবিতাগুলো সবসময়ই বেশ অর্থবহ হয়ে থাকে। বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো।

মাঝির সময় শেষে থমকে যাবে পারাপার
কাউকেই খুঁজে পাওয়া যাবে না
থামানো যাবে না স্বপ্নের উপরে উঠিয়ে।

এই তিনটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

মানুষের জীবন এমনই আসলে মাঝে মাঝে বিরক্তি চলে আসে। তখন সে গ্লানি কাটিয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসে। আবারো কাউকে জিতিয়ে দিয়ে নিজেকে পরাজিত করা। এই যেন বাস্তব জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া কাহিনী। আপনি খুব সুন্দর কবিতার মাধ্যমে ফুটিয়ে তুললেন। অনেক ভালো লেগেছে আপনার আজকের কবিতাটি।

 3 years ago 

আসলে এখনও কিছু মানুষ শুধু বাচারঁ জন্য বাচেঁ। তবে প্রিয় মানুষ যখন আসে তখন মনে হয় জীবনে পেলাম কিছু শক্তি। দারুণ লিখেছেন দাদা 😍

 3 years ago 

জীবন সর্বদাই সুখকর হোক, ভালোবাসার মানুষ প্রতিনিয়তই পাশে থাকুক, এমনটাই তো প্রত্যাশা ব্যক্ত করি ভাই 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38