আমার কবিতার খাতা থেকে:দুঃখের কাহিনী।।১০ ফেব্রুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা লিখতে চলেছি।এই কবিতায় ফুটে উঠেছে জীবনের চরম কিছু সত্যি।যে সত্যি সব কিছুর উপরে।একজন কবি তার চিন্তা মননে ফুটিয়ে তোলে কল্পনা কিংবা বাস্তবতাকে অনেক সুন্দর ভাবে।মাঝে মাঝে বাস্তবতা কল্পনার থেকে ও সুন্দর হয়।আসুন আজকের কবিতাটা একটু পড়ে নি।আমি কবি নই।তবু ও কিছু লেখার চেষ্টা অব্যাহত আছে।

image.png

Image taken from freepik.com


অচেনা দুঃখের অস্তিত্ব খুঁজে চলেছি,
মনের আঁধার পেরিয়ে এই যাত্রা
জীবনের সব স্বপ্ন বিলীন হয়ে আসে,
শুধু ছায়ায় মিলে মাঝে মাঝে এই মন ঝাঁপ দেয়।

শুনেছি কারো করুণ দুঃখের কাহিনী,
ভাঙতে ভাঙতে অহংকারে মন হারায়
স্বপ্নের পাখি আর কত দূরে?
হৃদয়ের জলে বাঁধ দেওয়ার কেউ নেই।

বৃষ্টির ধারায় ভেসে আসে ধুয়াশা স্বপ্ন
মনের কাছে মৃদু আশার আলো
সুখের অপেক্ষায় জীবন কাটে,
দুঃখের সীমায় একদিন হাট বসায় সবাই।

চিরকালের ক্ষতি স্বীকার করে নিলে তুমি,
মনের জ্বালায় সোনা খুঁজি আমি।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

লাস্ট লাইনটা যেনো পুরো কবিতার মূলভাবটাই প্রকাশ করলো।আমরা সকলেই কষ্টের মাঝেই সুখ খুঁজি কারণ মাঝেমধ্যে কষ্টের পরিমাণ এতোটাই বেড়ে যায়।

 2 years ago 

আপনার কবিতাগুলো যতই পড়ি ততোই মুগ্ধ হয়ে উঠি, হ্যা আপনি কবি নন তবে কবির গুরু দাদা। বেশ দারুণ লেগেছে আজকের কবিতাটিও, তবে শেষের দুটি লাইন ছিলো অসম্ভব দারুণ কিছু।

চিরকালের ক্ষতি স্বীকার করে নিলে তুমি,
মনের জ্বালায় সোনা খুঁজি আমি।

 2 years ago 

আমিও কবিতা লেখার চেষ্টা করি দাদা কিন্তু মিলিয়ে মিলিয়ে তেমন একটা লিখতে পারি না। আসলেই কবিতা লিখতে হলে বাস্তবকে গভীরভাবে ভাবতে হয়। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে দাদা। সব থেকে ভালো লেগেছে বৃষ্টির ধারায় ভেসে আসে ধুয়াশা স্বপ্ন মনের কাছে মৃদু আশার আলো ।আশা করি দাদা আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর কবিতা আমরা উপহার পাব।

 2 years ago 

মনের অনুভূতি গুলো যার যতো সতেজ সে ততো বেশী কবিতা লেখায় পটু হয়।আপনি দাদা প্রতিনিয়ত চমৎকার চমৎকার কবিতা লিখে শেয়ার করেন।মনের অনুভূতি সজাগ আছে বলেই এতো সুন্দর অর্থ সমৃদ্ধ কবিতা লিখতে পারেন।আর আমরা পড়ে ও মুগ্ধ হই।ধন্যবাদ জানাই দাদা আপনাকে মনের অনুভূতি কে সতেজ রেখে সর্বদা সুন্দর সুন্দর কবিতা শেয়ার করবেন আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য। অনেক ভালো থাকবেন দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতা লিখা এমন এক প্রতিভা যা কবির মনের কথা গুলো স্বল্প ভাষার মাধ্যমে কবিতায় প্রকাশ করেন। একজন কবি তার মনের ভাষা গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করে সবার কাছে জানান দেই। আজকে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন যা আসলে বাস্তব জীবনের সাথে অনেক মিল আছে। অনেক ধন্যবাদ দাদা প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমরা সুখের অপেক্ষায় দিন কাটালেও, সুখ নামক পাখিটা অনেক সময় আমাদের কাছে ধরা দেয় না। তবে সুখ দুঃখ মিলিয়েই জীবন। তাইতো দুঃখকে অবশ্যই মেনে নিতে হবে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। এককথায় কবিতাটি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অনেকটা আগুনে পোড়ার মতো। এ যন্ত্রণাতে কেউ না ভুগুক, এমনটাই তো চাওয়া।

দারুণ লিখেছেন ভাই, কবিতাটা।

 2 years ago 

গভীর মিনিং এর কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। ভাষা সহজ সরল হলেও, এধরনের কবিতা দিয়ে অনেক না বলা কথাগুলো ফুটিয়ে তোলা যায়।

কবিতা ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি!
কবিতার টানেই ছুটে চলে আসা।
ভালোবাসা নিবেন দাদা।

 2 years ago 

দাদা আপনার কবিতা যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি হ্যাঁ এটা ঠিক আপনি কবি নন তবে কবির থেকে কোন অংশ কমও নয়। কবিতা লিখা আমি মনে করি বিশাল বড় একটি গুণ। কারণ মনের অনুভূতি দিয়ে বিশাল গল্পটিকে অল্প কথায় বা ভাষায় ব্যক্ত করাই হচ্ছে কবিতা।আর সেই কবিতাগুলোই আপনি অসাধারণ লিখেন । অনেক ধন্যবাদ দাদা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38