পাহাড়ি সৌন্দর্য্যের কয়েকটি ফটোগ্রাফি।।২৮ জুন ২০২৩
হ্যালো বন্ধুরা, কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন?সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি।ফটোগ্রাফি বলতেই প্রথমে আমার মনে আসে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফির কথা।কারণ আমি একজন প্রকৃতি প্রেমী আর স্বাভাবিক ভাবেই আমি ন্যাচারাল সিনারি এর ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি।তাই আজকে আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি।আশা রাখছি আপনাদের ভালোই লাগবে।তাহলে আর দেরি কিসের আসুন দেখে নি।
উত্তরাখণ্ড এর চারিদিকে ছড়িয়ে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য।আর এই কারণেই একে দেবভূমি ও বলা হয়।পাহাড়ের ওপরে এই রাজ্যটি অবস্থিত।এই উত্তরাখণ্ড আগে উত্তর প্রদেশের মধ্যে থাকলে ও এখন এটি একটি আলাদা স্বতন্ত্র রাজ্য।এই রাজ্য তীর্থ যাত্রী দের কাছে খুব পবিত্র জায়গা।কারণ এখানেই রয়েছে বিখ্যাত চার ধাম।আর বিখ্যাত কেদারনাথ ধাম।খুব কম লোকের ভাগ্যে হয় এই চার ধাম দর্শন করা।আমার ব্যক্তিগত খুব ইচ্ছে কেদারনাথ ধাম দর্শন করা।বাবা মহাদেব কে দর্শন করার প্রবল বাসনা সবার থাকে।তবে মনে খুব ভক্ত থাকা দরকার।কারণ এই তীর্থ যাত্রা খুব কঠিন ও কষ্টকর।একমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি ও মানসিক শক্তি থাকলেই এই চার ধাম তীর্থ ভ্রমণ সম্ভব।
আজকে আমার ফটোগ্রাফি তে যমুনেত্রী রয়েছে।রয়েছে বরফে মোড়া পাহাড়।প্রকৃতি যেন নিজের সবটুকু রূপ নিয়ে এখানে বিরাজমান।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে প্রকৃতি কত কিছুইনা দেখলাম। আপনি যে প্রকৃতি প্রেমী মানুষ তা আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায় দাদা। আমি ঘুরে বেড়াতে বেশ পছন্দ করি যদিও মেয়ে হওয়ায় এই শখ পূরণ হয় না তেমন। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো মাথার উপর প্রকৃতির অনেক কাছাকাছি গেলাম।
আমাদের দেশে পার্বত্য অঞ্চলে অনেকবার ঘুরতে যাওয়া হয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাহাড়ি অঞ্চলের এই দৃশ্যগুলো দেখতে সত্যিই ভালো লাগে। যেমনটা আপনাদের দেশের উত্তরখণ্ডের দৃশ্য পটভূমি ও সুন্দর কিছু ফটোগ্রাফি তুলে ধরলেন সত্যিই এগুলো দেখলে মন ছুটে চলে যায়।
দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য প্রথমে আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন।পাহাড়ি সৌন্দর্য্যের কয়েকটি ফটোগ্রাফি। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমার মন চাচ্ছে এখনি আপনার তোলা পাহাড়ে ঘুরে আসি।সত্যিই পাহাড়ের দ্বীপে ঘুরতে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। যেমন পাহাড়ের দ্বীপে, নদীর পাড়ে, সমুদ্র সৈকতে, এই জায়গাগুলো বেড়াতে পারলে মনের আশা পূরণ হবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রিয় দাদা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নীল আকাশের নিচে পাহাড়ের অসাধারণ ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের অসাধারণ সৌন্দর্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা আপনার মতো আমিও প্রকৃতিপ্রেমী।সবুজ প্রকৃতি আর পাহাড় আমার মনকে খুব টানে। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। সুন্দর আকাশ আর নীচে প্রকৃতি আর পাহাড়ের মনোমুগ্ধকর চিত্র সত্যি ই খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
প্রথমেই বলব ভাই, আপনার মনোবাসনা পূর্ণ হোক এমনটাই প্রত্যাশা করি। প্রকৃতির এমন সৌন্দর্যপূর্ণ রুপ দেখলে যে কারো মন এমনিতেই ভালো হয়ে যাবে। বেশ উপভোগ করলাম ছবিগুলো।
পাহাড় ও নদীর দৃশ্যগুলি আসলেই খুব ভালো লাগে দেখতে।দাদা তোমার প্রত্যেকটি ফটোগ্রাফিই চমৎকার এবং মন ছুঁয়ে যাওয়ার মতো।পাহাড়ের গায়ে বরফের আস্তরণ দেখে মনে হচ্ছে কৈলাস পর্বত।পাহাড়ের গা ঘেঁষে রাস্তা ভয়ংকর হলে ও ভালো লাগে।তাছাড়া চাইলেও সবাই পবিত্র স্থানগুলো দর্শন করতে পারে না।তবে আশা করি তোমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে দাদা,ধন্যবাদ।
প্রথম এবং শেষের ছবিটা দেখে মনে হচ্ছে একেবারে পাক্কা প্রফেশনাল হাতের ফটোগ্রাফি। ছবিগুলো দেখে মনে হচ্ছে এই সমস্ত জায়গায় ঘুরতে যেতে না পারলে জীবনটাই বৃথা। দারুন ছবি তুলেছেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।