আমার কবিতার খাতা থেকে:নিস্ফল।।০৮ সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা টা শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে আপনাদের।

image.png

Image taken from pixabay.com



একটা ট্রেনের জন্য অনেক অপেক্ষা
কত রাত কেটে গেছে নিস্ফল,
কত ট্রেন চলে গেছে হুইসেল বাজিয়ে
এই অপেক্ষা পাবে কি নিরপেক্ষতা?
ব্যস্ত সময় গোপন অভিশাপ
সব কিছুই মাথায় নিয়ে এই শহরে
আমার ভোর হয়,পাখিদের সাথে রাত জাগি।
একজন ভালোবেসে হিংসুক হলো
হাতে উঠলো অস্ত্র,চোখে লাগলো রক্তের নেশা,
আরেকজন ভালোবেসে আনে অকাল বসন্ত।
আসলে সবাই ভালোবাসার জন্য পাগল
কেউ কেউ একদম উন্মাদ,তাই ভালোবাসা এতো অদ্ভুত।
তারপর একদিন হ্যাঁ একদিন সে কারো হয়ে যাবে,
একদম কারো হয়ে যাবে,নিঃশেষ হবে এই টানাপোড়েন।
তবুও কিছু জিনিস এর শেষ হয় না,
নদীর স্রোতের মতো বয়েই চলে।
দুঃখবোধ আর অসম্ভব জেনে ও আশা থাকা,
হিমবাহের বরফ হয়ে ছুটে আসে যে আবেগ
তোমার প্রেমের আবেশেই বরফ গলে,
একটা সময়ের পর সবাই সুখী হয় নিজের মতো করে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দাদা। আপনার কবিতাগুলো পড়লে মনটা একেবারে ভরে যায়। আসলেই দাদা কিছু কিছু জিনিস শেষ হয়েও যেন শেষ হতে চায় না। কবিতার কথা গুলো খুবই অর্থবহ। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

দাদা প্রতিদিনের ন্যায় আজকে আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আসলে আপনারা কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়ে থাকে। আজকে আপনি নিষ্ফল নিয়ে যে কবিতা লিখেছেন কবিতা প্রত্যেকটা লাইন খুবই চমৎকার হয়েছে। কত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পূর্ব দিনগুলোর ন্যায় আজকেও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। আপনি আমাদের মাঝে কবিতা লিখে শেয়ার করেন আর তা আমাদের জন্য অনুপ্রেরণা স্বরূপ কাজ করে। আপনার কবিতা দেখেই যেন সুন্দর সুন্দর কবিতা লেখার উৎসাহ পেয়ে থাকি।

 3 years ago 

কবিতাটি দারুন লিখেছেন দাদা।কবিতার প্রতিটি লাইন ই চমৎকার হয়েছে। আসলে ভালোবাসা অদ্ভুতই।ভালোবাসায় আছে অনেক কষ্ট তারপরেও বুক বেঁধে আশায় থাকা।একটা সময় পর সব মানুষ ই সুখী হয়। যার যার মতো করে ভালোবাসার মানুষটিকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবেসে কেউ হয় উন্মাদ, কেউ হয় পাগল। ভালোবাসা বড়ই অদ্ভূদ আসলে। তবে ভালোবাসা সুন্দর। দিনশেষে এসব টানাপোড়ন একদিন শেষ হবে। কিন্তু অপ্রাপ্তির খাতায় হয়তো লেখা থাকবে না পাওয়ার দীর্ঘশ্বাস 💜। বরাবরই দারুণ দাদা

 3 years ago 

সুন্দর লিখেছেন, প্রকৃত অর্থে যদি কেউ ভালোবাসে তাহলে সে ভালবেসে বসন্ত নিয়ে আসার চেষ্টা করবে এটা স্বাভাবিক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসা নামক শব্দটি আসলে এমনই। কেউ ভালোবেসে ট্রেন রাস্তায় সারা রাত পার করে দেয় প্রিয় মানুষের অপেক্ষায়। কেউ আবার অস্ত্র হাতে নেই। কারো জীবন নিঃসঙ্গ করে দেয় এই হচ্ছে ভালোবাসার পরিণতি। কেউ আবার ভালোবেসে অনেক সুখী হয় জীবন সুখে ভরে ওঠে। অনেক সুন্দর কবিতা ছিল দাদা। কবিতাটি পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব কথা গুলো বাস্তবতাকে নিয়ে লিখেছে।

 3 years ago 

অপেক্ষা নামক শব্দটাই অনেক কঠিন। কখনো প্রিয় মানুষটির প্রতীক্ষা কখনো বা ফিরে পাবার আশা। এভাবেই হয়তো মানুষ নতুন আশা নিয়ে নতুন স্বপ্ন দেখে। কিন্তু শেষে শূন্য হাতে ফিরতে হয়। দাদা আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ ছিল। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।

 3 years ago 

দাদা প্রতি সপ্তাহে আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন সত্যি আপনার কবিতাগুলো পড়ে বেশ মুগ্ধ হয়েছি। আসলে দাদা আপনার লেখা কবিতার প্রতিটি লাইনের গভীরতা অনেক। ঠিক বলেছেন দাদা আপনি মানুষ কখনো না কখনো তার নিজের মতো করে সুখী হতে পারে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61300.19
ETH 1626.94
USDT 1.00
SBD 0.42