আমার কবিতার খাতা থেকে: একমুঠো ভালোবাসা
![]() |
|---|
দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই ভিক্ষুক হয়ে
আমার নেই খাদ্যের অভাব,
আমি একা নিঃসঙ্গ আমার একান্ত রাজ্যে।
আমি শুধু চাই এক মুহূর্ত প্রেম
যে যুবক হারিয়ে গেছে অমাবস্যার বিলম্বে
তাকে খুঁজতে শিশির বেরিয়ে পরে
হৃদয়ের গহীন বনে শিস দিয়ে,
আমি এখন কোথাও হারিয়ে আছি
বিস্তৃত ভাবনার পদ্ম বিলে।
এক কাঙালিনি ভালোবেসে ছিলো
রাধার বিরহে বিরোহী হবে বলে
সেই বিষাদ সাগরে ডুব দিয়ে
ঠাঁই হারিয়ে সে খুঁজে বেড়াই শুধু নিজেকে।
হয়তো একদিন রূপালির তীরে
আমি ভেসে বেড়াই ভাসমান নৌকো হয়ে
শুধু তোমার প্রতীক্ষায়,
এক পূর্ণিমা রাতে।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord


ছোট একটি কবিতার প্রতিটি লাইনে লাইনে ভালোবাসার গভীরতা স্পষ্ট।এটাই কবির বিশেষত্ব।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অসাধারণ সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি। প্রতিটি লাইনে লাইনে ভালোবাসা লুকিয়ে আছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
দাদা,অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি। কবিতা পড়তে পড়তে আমি ভাবতেছি আপনার মনে কত আকুতি সেই ভালোবাসার। ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষায় রয়েছেন হয়ত।অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা লিখার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।।
অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। কবিতাটি সত্যি অনেক সুন্দর, কবিতার প্রতিটি লাল মনকে ছুঁয়ে দেয়। একমুঠো ভালোবাসার জন্য সত্যি মানুষের মনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হয়।ভালোবাসা ছাড়া নিজের মনের রাজ্যে যেনো নিঃস্ব।দাদা, কবিতার প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে। তবে কবিতার এই অংশটি আমার মনকে ছুঁয়ে দিয়েছে।
ধন্যবাদ দাদা, এত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা,আপনার লিখা আজকের এই কবিতা খুব খুব সুন্দর হয়েছে। এইরকম কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে, মধুরতা মিশে থাকে এই কবিতায়। আপনার লিখা সবগুলো কবিতাই সুন্দর হয় দাদা।
ভালোবাসার ভিখারী হয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে বেড়ানো সত্যিই অনেক কঠিন কাজ। এক মুঠো ভালোবাসা পেতে অনেক সময় আমাদের সারাজীবন লেগে যায়। কারণ প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে আমরা হন্য হয়ে ঘুরে বেড়াই চারপাশ। হয়তো মাঝে-মাঝে সেই ভালবাসা খুঁজতে খুঁজতে সারাটা জীবন লেগে যায়। তবু আমরা থাকি সেই ভালবাসার প্রতীক্ষায়। দাদা অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর এবং অনেক অর্থবহুল। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
দাদা অসাধারণ সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আপনি। কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। প্রেম ভালোবাসা পাওয়ার তীব্র আকুতি ফুটে উঠেছে আপনারই কবিতায়। দারুন একটি রোমান্টিক কবিতা উপহার দিয়েছেন দাদা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসম্ভব দাদা অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার হাতে লেখার একটা জাদু আছে। আপনার বুদ্ধিমত্তা কি বলব সত্যিই অসাধারণ। অনেক ট্যালেন্টেড একজন ব্যক্তি। বিশেষ করে শিশু চরণটি ছিল অত্যধিক সুন্দর। ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
শুধু তোমার প্রতীক্ষায়,
এক পূর্ণিমা রাতে।
প্রতীক্ষার অবসান ঘটুক । প্রেম দিয়ে ভরে উঠুক জীবন। শুভেচ্ছা রইল আপনার জন্য ভাই ।