আমার কবিতার খাতা থেকে : প্রথম আলো।।০৩ মার্চ ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।আপনাদের একটু ভালো লাগালেই আমার লেখা সার্থক হয়ে উঠে।আজকে আমার এই কবিতায় এক হতাশ যুবকের যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে।
বসে পড়েছিলাম মাঝ রাস্তায়;
কেন জানিনা পুরো রাস্তা নো-এন্ট্রি
করে দিয়েছিলো কলকাতার পুলিশ।
এই সুযোগ বুঝে আমার আবেগ গুলো
জড়ো হলো,আকাশে ভীষণ মেঘ
বৃষ্টি হলে খুব ভালো হতো, কিন্তু বৃষ্টি কই?
আমি খুব করে চেয়েছিলাম একটা সন্ধ্যে
চেয়েছিলাম উদ্বেগহীন একটা ভালোলাগা,
জানি আমার জন্য অসম্ভব করে আয়োজন
আমি যা পেয়েছি সেটাই তো অনেক অনেক।
জানি তোমার ভালোবাসায় কোনো ত্রুটি নেই
দিনের প্রথম আলোর মতোই স্পষ্ট ও সত্য।
যদি তোমার ভালোবাসা মিথ্যে ও হতো?
আমি আজীবন ঋণী হয়ে থাকতাম,
কারণ তোমার ভালোবাসা ই ভীষণ দামী,
হোক না তা কি সত্যি কি মিথ্যে।
তোমাকে চাই ভীষণ রকম ভাবে
তবুও যাকে সত্যিকারের ভালোবাসবে
তার সাথেই হোক চলা তোমার বাকি পথ।
বহু বছর পর যদি হয় দেখা না হয় কোনো কথা
চোখে চোখে অনন্ত কথা বলে যাবো,
তবে আগেই জানিয়ে দিলাম এই কথা-
"তোমাকে খুব সুন্দর লাগছে,ভীষণ সুন্দর।"
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Beauty of Creativity.
Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord


দাদা আপনার লেখা কবিতা সবসময় আমার অনেক ভালো লাগে। তেমনি আজকেও আপনি অনেক সুন্দর একটি কবিতা সকলের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আপনি আপনার কবিতার মাঝে প্রেমিক হৃদয়ের অগোচরে লুকানো কথা কবিতার ভাষায় তুলে ধরেছেন। আপনার লেখা প্রতিটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।
দাদা আপনি দারুণভাবে হতাশ যুবকের যন্ত্রণার কথা গুলো আপনার কবিতার ভাষায় উপস্থাপন করেছেন। আপনার কবিতার লাইনগুলো আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি যুবকের বুকের মাঝে জমা যন্ত্রণার কথা গুলো কবিতার মধ্যে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো দাদা আপনার লেখা কবিতাটি পড়ে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি কবিতা সকলের মাঝে উপহার দেওয়ার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓💓
হতাশায় ঘেরা মানুষগুলোর মনের কথাগুলো বুঝি এমন ই হয়।কি দারুণ ভাবে ছন্দে ছন্দে হতাশার গল্পগুলোকে তুলে ধরেছেন।তবুও দিনশেষে এটাই আশা,ভালোবাসা যেনো এক হয়।
ব্যাপার গুলো কাল্পনিক না বাস্তবিক তা আমার জানা নেই । তবে পাঠক হিসাবে কবিতার লাইন গুলো বেশ হৃদয় ছুঁয়ে গিয়েছে । শেষের লাইনে যে আকুলতা ছিল ,তা বাস্তবিক অর্থে ব্যক্ত করা খুবই কঠিন । সুন্দর লিখেছেন ভাই । শুভেচ্ছা রইল।
পুরো কবিতায় জুড়ে কতই না আবেগ প্রেমময় ঘটনার বিবরণ।যখন নাকি কবিতাটি আবৃত্তি করছিলাম আমি মনে করছিলাম আমি নিজেই একজন ভুক্তভোগী এই ভেবে ভেবে কবিতাটি আবৃত্তি করছিলাম সাথে করে অনেক অনেক মজা ও পেয়েছিলাম কারণ পুরো কবিতা যে প্রেম আর আবেগের খেলা দ্বারা কবিতায়।ধন্যবাদ দাদা এত সুন্দর একটা কবিতায় উপহার দেয়ার জন্য।
এক অদ্ভুত ভালোলাগা ছিলো কবিতায়। ভালোবাসার মানুষকে পেতেই হবে এমন কিছু নেই। সত্যি বলতে ভালোবাসার মানুষের দিকে একটু তাকালেও ভালো লাগে। না পাওয়ার মাঝে দূর থেকে এক পলক চাহুনিতে যে কতো শান্তি তা বলে বুঝানোর মতন না।
তোমাকে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর।
আহা, কি অমায়িক সহজাত আর্তি, মন কেমনের সামনে আয়না মুখ হয়ে দাঁড়িয়ে থাকা মূর্ত প্রেমিক।
খুব পছন্দের এক কবি লিখেছিলেন -
ছুঁয়ে থাকবে ?
আমি নদীর মত বয়ে যাব।
ভালোবাসার বিমূর্ততা হোক বা মন খারাপের অলিগলি.. কবিতায় মনে হয় প্রেয়সীর মন জয়ের সর্বশেষ আখ্যান।
অসম্ভব সুন্দর লিখেছেন। ভালো লাগলো পড়ে। অনেকদিন পর দারুন কিছু পড়লাম