আজকের রেসিপি : ছোলার ভুনা ।।১২ সেপ্টেম্বর ২০২২।।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি গত শীতকালে দিল্লী থাকাকালীন একটা রেসিপি বানিয়েছিলাম।সেটা আপনাদের মাঝে share করবো বলে ফোটো ও তুলেছিলাম।কিন্তু কোনো কারণে ভুলে গিয়েছিলাম।আজকে ফোটো গুলো দেখে মনে পড়ে গেলো।আমি রেসিপি পোস্ট করতে একদমই দক্ষ নই।তাই এই জাতীয় পোস্ট করা থেকে সর্বদা বিরত থাকি।তবে মাঝে মাঝে একটু ব্যতিক্রম তো করতে ইচ্ছে করে।সেই ধারাবাহিকতায় আজকের এই উপস্থাপনা।আশা করি আপনাদের খারাপ লাগবে না।
আজকের রেসিপি:ছোলার ভুনা
শেফ:মি.ব্ল্যাক্সস
প্রাথমিক পর্যায়:দোকান থেকে কিনে আনা কাঁচা ছোলা একটি পাত্রে রেখে তাতে জল ঢেলে দিলাম।এই ভাবে প্রায় আট ঘণ্টা ছোলাটাকে ভিজিয়ে রাখলাম।এমতবস্থায় ছোলা গুলো জল শোষণ করে ভিতর থেকে নরম হয়ে যায়।ফলে সেদ্ধ হতে সময় কম লাগে।
প্রথম পর্যায়:এই পর্যায়ে ভুনাটি রান্না করার জন্য আমাকে প্রয়োজনীয় মশলা প্রস্তুত করতে হবে।এই রেসিপি তে যে যে মশলার ব্যবহার করা হয়েছে তা হলো-
১.আদা-রসুন-পিঁয়াজ বাটা পরিমান মতো
২.নুন
৩.হলুদ
৪.গরম মসলা
৫.লঙ্কার গুঁড়ো
৬.সরিষার তেল
৭.জিরার গুঁড়ো
৮.কয়েকটি কাঁচা লঙ্কা
প্রধান উপকরণ: কাঁচা ছোলা ৩৫০ গ্রাম
রান্নার মূল পর্ব: এখন যেহেতু ছোলা জলে ভেজার সময় আট ঘণ্টা হয়ে গেছে এবং প্রয়োজনীয় মসলা সব জোগাড় হয়ে গেছে।তাই রান্নার পর্ব শুরু করা হবে।
প্রথমে গ্যাস ওভেনের উপর একটি ফ্রাই প্যান নিলাম এবং তাতে কিছুটা সরিষার তেল নিয়ে গরম করে নিলাম।এরপর গরম তেলে আদা রসুন ও পিঁয়াজের পেস্ট এবং উপরের সব মসলা ঢেলে নিয়ে কিছুক্ষণ ভালো করে মশলা গুলো কষিয়ে নিলাম।মশলা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা ছোলা গুলো প্যানে ঢেলে নিলাম।মশলার সাথে আরো কিছুক্ষণ ছোলা গুলো ভেজে নিলাম।
এরপর আরো কিছুটা সরিষার তেল ঢেলে ছোলা গুলোকে ভেজে নিলাম।
তারপর কিছু পরিমান মতো গরম জল ঢেলে দিয়ে প্যানটিকে একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম।জল শুকিয়ে গেলে ছোলাগুলো নাড়িয়ে নিলাম।এরপর স্বাদ চেক করে দেখলাম সব ঠিক আছে কিনা।যদি সব কিছু ঠিকঠাক লাগে তাহলে একটি পাত্রে ছোলা ঢেলে নামিয়ে রাখলাম।
এই এভাবেই প্রস্তুত হয়ে গেল সুস্বাদু ছোলা ভুনা।যেটা আমার ভীষণ প্রিয় খাবারের মধ্যে একটি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

শেফের নাম দেখে তো প্রথমে অবাক হয়েছিলাম যে শেফের নাম দেখে বিষ্ময়কর পরিস্থিতি তে পরবো নাকি শেফের রান্না দেখে।🤪যাই হোক মজা করছিলাম।এই ছোলা রান্নাটা আমাদের এখানেও হয়, ভালোই রান্না করেছেন।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
একি দেখছি আমি 😱। এই ভাবে একা একা রান্না করে খেলে হবে😒।খাওয়াতে হবে কিন্তু।দারুন লাগলো রেসিপিটা❤️❤️।
ভবিষ্যতে তো আমাকেই রান্না করতে হবে তাই প্র্যাকটিস করে রাখছি।
হিহি.. মর্ডান যুগে ছেলেদের হাতের রান্নার অনেক দাম বেশি দাদা।
এই সব বলতে নেই 🤫🤫।
ভালোই হবে আপু,,আপনি শুধু টেস্ট করবেন,আর দাদা রান্না করবে।আপু রান্না ভালো হলে আমাদেরকে কিন্তু ভাগ দিয়েন।😄😉
আমিতো পোস্ট পড়ার আগে ভাবতেছিলাম আপনার সার্বিক সহযোগিতায় মনে হয় রান্নাটা করেছে দাদা। কিন্তু এখন দেখলাম অনেক আগের।
এখন কথা হচ্ছে দাদার উপর রাগ হলেই এসব রান্না করে খাওয়াতে বলবেন। দাদা ফেঁসে গেল। 😆
দাদা অনেক আগেই ফেঁসে গেছে 🤭🤭। কথা হচ্ছে আমি রান্না করতে খুব একটা পারিনা 😐। আর ও রান্না করতে খুব ভালো পারে। এই দিক থেকে আমার সুবিধা হয়েছে 😜😜।
🤔
এইবার দাদা বুঝবে কত ধানে কত চাল। 😆😂
অও,ছোলার ভুনা রেসিপিটা বেশ লোভনীয় ও চমৎকার হয়েছে ।👌দাদা, তুমি তো রেসিপি বানাতে যেমন দক্ষ তেমনি রেসিপি পোস্ট করতেও দক্ষ ।ছোলার ভুনা আমার অনেক পছন্দের, তাছাড়া তুমি খুবই সুন্দর বিস্তারিত উপস্থাপনা করেছো।যে কেউ সহজে বুঝতে পারবে,ভালো লাগলো রেসিপিটা দেখে।
দাদা এই অসময়ে ছোলা ভুনা দেখে জিভে জল চলে এলো। ছোলা ভুনা আমার অনেক পছন্দ। আমাদের বিশেষ করে রমজান মাসে বেশি খাওয়া হয়।তাছাড়া আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন যাতে যেকেউ তৈরি করতে পারে। আর আপনি বলেন আমি রেসিপি পোস্ট করতে একদমই দক্ষ নই।আপনি তো দেখছি দারুণ একটা রেসিপি তৈরি করেছেন।ধন্যবাদ আপনাকে।
রোজার মাসে দোকানে কেনা ছোলার মত হয়েছে।এখন শুধু মুড়ি দিয়ে মাখিয়ে নেওয়া।দাদা এর মাঝে একটু আলু দিলে আরো অনেক ভাল হত।
আমিও দাদা রেসিপি খুব একটা ভালোমতন সম্পন্ন করতে পারিনা। আমাদের বাসায় ছোলার এই রেসিপি আম্মু বানায়। তবে আপনার এই পোস্ট দেখার পর আমার মনে হয় চেস্টা করলে আমিও পারবো। তাই ঠিক করে নিলাম আমি একদিন চেস্টা করে দেখবো।
ওয়াও দাদা আপনার তৈরি রেসিপি। আগে কখনো আপনার রেসিপি পোস্ট দেখেছি কিনা মনে পরছে না। দিল্লি থাকাকালীন আপনার বাজার করার পোস্ট দেখেছি। ওখানে কি নিজে রান্না করে খেতেন? ছোলা ভুনা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করেছেন। খেতে ও মনে হয় মজাদার হয়েছিলো।
দেখতে কিন্তু অনেক সুস্বাদু মনে হচ্ছে দাদা। আর সরিষার তেল ইউজ করেছেন তো, সরিষার তেলের রান্না একটু বেশিই সুস্বাদু লাগে।
মাঝেমধ্যে এমন রেসিপি দেখতে চাই দাদা। 💝
এই ছোলা ভাজা আমার অসম্ভব প্রিয় একটা খাবার। আমাদের এখানে রোজার সময় এটা ছাড়া একটা দিন ও চলে না। সবই ঠিকঠাক আছে মনে হল, তবে আলুর সাইজ টা একটু বেশিই বড় মনে হল।