মজাদার বাতাবিলেবু মাখানোর পদ্ধতি।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(৩১/০৮/২০২৩) রোজ: বৃহস্পতিবার।
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মজাদার বাতাবি লেবু মাখানোর পদ্ধতি। আসলে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি তারপরেও আবার সার্ভারের সমস্যা ছিল । সব দিক দিয়ে দিনটা আজ অন্যভাবেই কেটেছে। তারপরে সন্ধ্যা হতেই ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যাক। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শেয়ার করা যাক।
আপনার উপরের টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে বাতাবি লেবু মাখানোর পদ্ধতিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য আমি প্রথমে বাতাবিলেবু খুবই সুন্দর করে ছুড়িয়ে নিয়েছি ।
এরপরে আমি একটি পিয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ কেটে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি।
এরপরে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ এর সাথে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি।
এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং তেল সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি।
উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ, তেল পেঁয়াজ এবং লবণ এগুলো একসাথে মিশানো হয়ে গিয়েছে। আসলে এগুলো ভালো করে মেশানোর ফলে বাতাবি লেবু মাখানোর স্বাদ আর ও বেশ বৃদ্ধি পায়।
এবার আমি মেশানো কাঁচামরিচ ,লবণ ,তেল এবং পেয়াজ এগুলো বাতাবি লেবুর পাত্রে ঢেলে নিয়েছে।
এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়েছি। আসলে সব কাজ শেষে মাখানোর সময় খুব ভালোভাবে মাখাতে হবে তা না হলে এর স্বাদ কিছুটা কমে যেতে পারে।
সবশেষ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাতাবি লেবু মাখানো হয়ে গিয়েছে। আসলে এভাবে বাতাবি লেবু মাখালে অনেক স্বাদ লাগে। আর এভাবে বাতাবি লেবু মাখিয়ে আমি খেয়ে বুঝতে পেরেছি আসলে এর স্বাদ টা মাখানোর ফলে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
| টেবিল-১ | টেবিল-২ |
|---|---|
| পেঁয়াজ | একটি |
| লবণ | পরিমাণ মতো |
| কাঁচা-মরিচ | পরিমাণ মতো |
| সরিষার তেল | পরিমাণ মতো |
| ইউজারনেম | @biplob89 |
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।
অনেক সুস্বাদু একটি রেসিপি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ।এভাবে বাতাবি লেবু মাখানো খেতে ভীষণ ভালো লাগে ।আপনি যদি এর সঙ্গে আর একটু বিট লবণ ব্যবহার করতেন তাহলে আরও বেশি মজাদার হতো বাতাবি লেবু মাখানো । ধন্যবাদ ভাইয়া।
বিট লবণ ও দিয়েছি কিন্তু সেটা উল্লেখ করা হয়নি।
এটা সত্য কথা যে সার্ভারে সমস্যা থাকার কারণে অনেকেই ভালোভাবে কাজ করতে পারছে না। বাতাবি লেবু মাখানোর দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কাঁচামরিচের পরিবর্তে যদি আপনি শুকনা মরিচ ব্যবহার করতেন তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগতো।
আপনার মন্তব্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ
মজাদার বাতাবিলেবু মাখানোর পদ্ধতি। বাহ্!দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া এভাবেই আমার পাশে থাকবেন।
বাতাবিলেবু মাখানোর পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। এই লোভনীয় রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনার এত সুন্দর মূল্যবান মতামতটি প্রকাশ করার জন্য আপনাকে ও ধন্যবাদ আপু।
আপনার রেসিপি টা দেখে আমার অনেক ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। এমনিতে বাতাবি লেবু লবণ দিয়ে মাখালে অনেক সুন্দর লাগে।তেল লবণ দিয়ে আমি কখনো খাইনি । আপনাকে দেখে শিখলাম পরের বার অবশ্যই এভাবে এভাবে মাখিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাইয়া
একটা সময় এই লেবু গুলো প্রচুর পরিমাণে খেয়েছে। কিন্তু এখন তো আর পাই না তো খাবো কি করে ছোট ভাই। তবে তুমি যত সুন্দর করে মাখিয়েছো এটা খেতে বেশ সুস্বাদু হয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে শুধু একা খেয়ো না আমাকেও কয়েকটা বাদাম দিয়েও একদিন মাখিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ তোমাকে।
অবশ্যই ভাইয়া এবার মাখালেই আপনাকে ডাক দিব । ধন্যবাদ এতো সুন্দর মতামতটি প্রকাশ করার জন্য।
খুবই ভালোভাবে আপনি এই বাতাবি লেবু মাখানোর পদ্ধতি গুলো শেয়ার করেছেন। এই পদ্ধতি গুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো। বাতাবি লেবু এভাবে মাখিয়ে খাওয়া যায় এটি আমার কখনো জানা ছিল না৷ এটি আমি তৈরি করে দেখব। আর আপনার এই ডেকোরেশন দেখে মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হয়েছে৷
হ্যাঁ ভাইয়া এভাবে বাতাবি লেবু মাখালে খেতে খুবই স্বাদ লাগে। আর আপনি এভাবে খেতে ভুলবেন না আশা করি। ধন্যবাদ ভাইয়া।