বন্ধুদের সাথে রাতে ডাব চুরি করে খাওয়ার এক অস্থির ঘটনা। পর্ব ২✓

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(১৫/০৯/২০২৩) রোজ: শুক্রবার।

pexels-pixabay-60713.jpg

ছবিটিএখানথেকে নেওয়া হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে রাতে ডাব চুরি করে খাওয়ার এক অস্থির ঘটনা//পর্ব ২✓। আজকে সকাল থেকে বেশ ভালো সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসি। আজকে শুক্রবার অর্থাৎ ছুটির দিন। আজকে ছুটির দিন হওয়ায় আজকে আমার পরীক্ষা ছিল না। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসি । এরপরে নাস্তা শেষ করে একটু বিশ্রাম নিই। আজ শুক্রবার অর্থাৎ জুম্মার দিন তাই আজানের কিছু আগেই গোসল করে নিলাম। গোসল শেষ করে ওযু করলাম এবং অজু শেষ করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিলাম। আসলে আজকে সকাল থেকে বেশ ভালো একটু গরম পড়ছে। মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছিল তখন বৃষ্টি শুরু হয়ে গেল। মসজিদের ভেতর থেকে দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হওয়ার মুহূর্তটা আবহাওয়াটা খুবই ঠান্ডা হয়েছিল। এরপরে বৃষ্টি থামতেই আবার আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল। তো এরপর নামাজ শেষ করতে করতে বৃষ্টি থেমে গেল এরপরে বাসায় এসে দুপুরের খাবার খেলাম। তারপরে বিকেল হতেই ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়টি শেয়ার করা যাক।

বন্ধুদের সাথে ডাব চুরি করে খাওয়ার এ কষ্টের ঘটনা প্রথম পর্ব ইতিমধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়ে দ্বিতীয় পর্বটি শেয়ার করতে যাচ্ছি। আসলে ঐদিন কি হয়েছিল? সেদিন বন্ধুদের প্ল্যান ছিল রাত্রে ডাব চুরি করে খাওয়ার এটা আমাকে তারা কখনো জানায়নি। তবে পরবর্তীতে তারা আমাকে ডেকে নিয়ে এসে বলে বন্ধু চলো আজকে ডাব খেতে হবে। তাদের এই কথা শুনে আমি একটু হতাশ হয়ে গেলাম যে রাত্রে ডাব কোথায় পাবো? এরপর তারা বলে আমাদের সাথে চলো তাহলেই দেখতে পাবে ডাব কোথায় পাওয়া যাবে। কি আর করার বন্ধুরা আমাকে সাথে নিয়েই যাবে তাই আমি তাদের সাথে গেলাম। আসলে তাদের কৌশল গুলো দেখে আমি হতাশ হয়ে গিয়েছিলাম। প্রথমত ডাব পাড়লে সে ডাব আমরা খেতে পারলাম না। এরপর আমার লুঙ্গি খুলে দিয়েছিলাম। আর যে বন্ধু গাছ উঠেছিল সে গাছ থেকে নিচে এসে আমার লুঙ্গিটি নিয়ে আবার পরবর্তীতে গাছে উঠেছিল। কি আর করার ডাব তো খেতেই হবে তাই লুঙ্গি খুলে দিয়ে আন্ডার পরে বন্ধুদের সাথে গাছের নিচে দাঁড়িয়ে থাকলাম। তারপর আমার যে বন্ধুটি গাছে উঠেছিল সে আমার লুঙ্গিতে করে সাতটি ডাব পেড়ে নিয়ে এসেছিল। এবার ডাব পাড়া হয়ে গেল। এখন শুধু খাওয়ার অপেক্ষায়। তবে ডাব খাওয়ার আগেই আবার ঘটে গেল আরেক কাহিনী। এ কাহিনীর যেন কোন শেষ নেই। আসলে আমরা যে গাছ থেকে ডাব চুরি করেছিলাম সে ডাব গাছটি আমারি এক বন্ধুদের গাছ। আর সেই বন্ধুরি ছিল এতো সব প্লান। তবে গাছটি ছিল রাস্তার থেকে সামান্য একটু দূরে। এবং গাছটির পাশে ছিল একটি পুকুর। আর সামান্য একটু জঙ্গল। রাত তখন প্রায় ২টার কাছাকাছি। এরপর ডাব পাড়া হয়ে গেলে রাস্তার পাশ দিয়েই মানুষ যাচ্ছিল।তখন আমার এক বন্ধু ঝোড়ের মধ্যে লুকাতে গিয়ে পাশের পুকুরের মধ্যে পড়ে গেল। এই নে ডাব আর খাওয়া হলো না। তারপর কি আর করার বন্ধুকে তো বাঁচাতেই হবে। তারপর দেখি সে আস্তে আস্তে বলে তোমরা লুকিয়ে থাকো আমি ঠিক আছি । আমার কিছু হয়নি। যাক বন্ধুর এই কথা শুনে মনটায় একটু শান্তি হলো। তবে গেছি ডাব খেতে সে ডাব গাছ থেকে পাড়া ও হয়ে গেল কিন্তু খাওয়া আর হচ্ছে না। আসলে বাবা পাড়ার পরপরেই আরো অনেক কাহিনী ঘটে গেল আমাদের সাথে। এরপরে মানুষ গুলো যখন আমাদের থেকে অনেক দূরে চলে গেল তখন আমরা আবার সবাই গাছ তলায় চলে এলাম। তবে এখনো কিন্তু ডাব খাওয়া হয়নি বাকিটা..... তৃতীয় পর্বে শেয়ার করবো ইনশাআল্লাহ।

আজকে এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে বন্ধুদের সাথে রাতে যেকোনো জিনিস চুরি করে খাওয়ার মজা অন্য রকম।হাহাহা ছোট বেলায় কতো এমন করেছি এগুলো এখন অতিত ৩য় পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাই ৩পর্ব খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করবো। আপনাদের এই আগ্রহের জন্য আমি উৎসাহিত। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বন্ধুরা সবাই মিলে রাতে ডাব চুরি করা খাওয়ার মজাই আলাদা। তবে আপনার বন্ধুর বুদ্ধি আছে লুঙ্গি করে ডাব গাছ থেকে পাড়িয়ে নিয়ে আসলো। যদিও রাতে দুটো বাজে ডাবগুলো আপনারা চুরি করেছেন। দুঃখের বিষয় ডাবগুলো আপনারা খেতে পারলেন না। কারণ আপনার এক বন্ধু লোক দেখে পালাতে গিয়ে পানিতে পড়ে গেল। আসলে মাঝেমধ্যে কিছু চুরি করার সময় এমনিতে কোন না কোন ঘটনা ঘটে যায়। যাইহোক তৃতীয় পর্বে কি ঘটে সে অপেক্ষায় রইলাম। চুরি করতে কি প্লেন করেছেন দেখা যাক।

 3 years ago 

অবশ্যই আপু তৃতীয় পর্ব দেখার জন্য আমার সাথেই থাকুন। আপনার মতামতি প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রাতে ডাব চুরি করার মজাই আলাদা। যাই হোক বন্ধুরা মিলে রাতে ডাব চুরি করতে গেলেন। যদিও ডাব চুরি করেছেন এই প্রচেষ্টা ডাবগুলো খেতে পারলেন না। তবে যেভাবে লুঙ্গি করে ডাপ গাছ থেকে পেড়ে নিচে নিয়ে আসলো এতে বোঝা গেছে তার আইডিয়া চমৎকার। তবে কোন কিছু চুরি করার সময় মনে হয় শব্দগুলো বেশি হচ্ছে। আর মানুষের ভয় ও থাকে বেশি। মনে হয় আপনার বন্ধু ভয় পানিতে পড়ে গেল। যদিও আপনার প্রথম পর্বটি আমি পড়ি নাই। দেখা যাক তৃতীয় পর্বে কি ঘটে সে অপেক্ষায় রইলাম।

 3 years ago 

অবশ্যই ভাইয়া তৃতীয় পর্ব দেখার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ আপনার মন্তব্যেটি শেয়ার করার জন্য।

 3 years ago 

স্কুল জীবনে তো দেখছি আপনারা অনেক উন্নত পদ্ধতিতে ডাব চুরি করতেন। লুঙ্গির মধ্যে পড়ে সাতটি ডাব গাছ থেকে পেড়ে এনেছিল আপনার বন্ধু এটা জেনে তো আমি খুবই অবাক হয়ে গেলাম। কিন্তু এটা সত্য কথা যে স্কুল জীবনে আমিও অনেক বার রাতে ডাব চুরি করে খেয়েছি।

 3 years ago 

ধন্যবাদ আপনার স্কুল জীবনের কথা শেয়ার করার জন্য।

 3 years ago 

বন্ধু তুমি তো বেশ দারুন একটি গল্প লিখে শেয়ার করেছো। আসলে সেই রাতে কি যে মজা করেছিলাম কাউকে বলে বোঝানো যাবে না। আসলে লুঙ্গি খুলে ডাব বাড়ার মজা কিন্তু বন্ধু সেই। সে ঘটনা এখনো আমার মাথায় প্রায় প্রত্যেকদিন খেলে। কিন্তু অবশেষে সবাই বেশ মজা করে ডাবগুলো খেয়েছিলাম। তোমার তৃতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

অবশ্যই বন্ধু তৃতীয় পর্বের জন্য আমার সাথেই থাকো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.06
ETH 1932.55
USDT 1.00
SBD 0.38