জেনারেল রাইটিং।। আখের রস খেতে যাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(২৩/১১/২০২৩) রোজ: বৃহস্পতিবার।

IMG20231122164035.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জেনারেল রাইটিং।। আখের রস খেতে যাওয়ার অনুভূতি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20231122160245.jpg

IMG20231122160227.jpg

কালকে বিকেলে বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করেছিলাম। এর পরে এক বড় ভাই মোটরসাইকেল নিয়ে এসে বললো চলো আখের রস খেয়ে আসি। বড় ভাই ছুটিতে বাড়িতে এসেছেন। তিনি আমাদের সাথে একটু ঘোরাফেরা করছে খুবই ভালো লাগছে। তাই ভাইয়ের কথা ফেলতে না পেরে ভাইয়ের সাথে রওনা দিলাম। আমরা ভেবেছিলাম আমাদের গ্রামের পাশের গ্রামে হয়তো আখ রয়েছে কিন্তু আমরা যেয়ে দেখলাম এবার তারা আখের চাষ করে নি। আর এমনিতেই বিকেলের সময় ঘুরতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে বাইকে করে। কথা বলতে বলতেই আমরা বামুন্দিতে চলে গেলাম গিয়ে তেল পাম থেকে গাড়িতে তেল ভরে নিলাম। উপরে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে বামুন্দির তেল পাম।

IMG20231122160741.jpg

উপরে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বামুন্দি বাজার থেকে তোলা হয়েছে। বাজারে এসে আমরা গাড়ি পাশে স্ট্যান্ড করে একটু ঘোরাঘুরি করে দেখলাম কোথাও আখের রস পাওয়া গেল না। কি আর করার শেষ পর্যন্ত ওখান থেকে গাড়ি ব্যাক করলাম বড়া খাওয়ার উদ্দেশ্যে।

IMG20231122161242.jpg

উপরে আপনারা দেখতে পাচ্ছেন বড়ার ছবি। আসলে বাঁড়া গুলো খেতে খুবই স্বাদ লেগেছিল। আমরা ২০০ গ্রাম বরা এবং তিনটা চপ নিয়েছিলাম আমাদের মোট বিল হয়েছিল ৬৫ টাকা।

IMG20231122161017.jpg

আসলে মেন রোডে কাজ চলছে আপনার উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন রোড একটু ভেজা। আর যে কারণে বিশেষ করে বাইক চালানো খুবই কষ্টকর। যে কারণে রাস্তা পার হতে আমাদের বেশি সময় লেগেছিল।

IMG20231122164035.jpg

তবে খুবই মজার একটি বিষয় হচ্ছে যখন আমরা বাড়িতে আসার উদ্দেশ্যে ওখান থেকে ব্যাক করলাম তখন পথের মাঝে হঠাৎ করে দেখতে পেলাম একজন ভ্যানে করে আখ বিক্রি করছেন। এরপরে সেখান থেকে ভাই একটা আখ কিনলো। একটা আখের দাম নিয়েছিল আমাদের থেকে ৪৫ টাকা। আমরা ভাবতেই পারছিলাম না যে আমরা আখ খেতে পারব এটাই বলে ভাগ্য। আমরা যেহেতু তিনজন ছিলাম তাই পুরা একটা আখ ৩ ভাগে ভাগ করে নিলাম।

IMG20231122165246.jpg

এরপরে সেখান থেকে একটু দূরে এসে খোলা জায়গায় আমরা গাড়ি থামিয়ে এক পাশে রেখে আখ চিবাতে লাগলাম। সত্যি আখটি খেতে খুবই মজা লাগছিল। আর এমন একটা মজাদার সময়ে ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না। যাক শেষমেষে আমাদের আখ খাওয়ার আশা পূর্ণ হয়ে গেল। আসলে আখ চিবাতে খুবই ভালো লাগে।

IMG20231122165354.jpg

আর সেখানকার আবহাওয়াটা ছিল খুবই সুন্দর এবং সন্ধ্যার কিছু আগ মুহূর্ত আর এমন একটা সময় অতিবাহিত করে যদি সেখান থেকে কিছু ছবি সংগ্রহ না করা হয় তাহলে যেন একটা অতৃপ্তি থেকে যায় তাই আবার আরেকটি সেলফি তুলে নিলাম।

আমি আজ কয়েকটি দিন খুবই ব্যাস্ততার সময় পার করছি। তারপরেও আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করছি। এটাই আমার ভালো লাগা আপনাদের ভালবাসা।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আখের রস থেতে না পারলেও আস্ত আখ খেয়েছেন! ঘুরে ফিরে একই হলো। তার উপর বাড়তি খাওয়া হলো বড়া ও চপ। সঙ্গে ঘোরাঘুরি ফ্রি! আখের রস খেতে যেয়ে যে, আপনারা বেশ আনন্দ করেছেন, তা বুঝাই যাচ্ছে। পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার বড় ভাই ঘুরতে আসায় তাকে নিয়ে আখের রস খেতে গিয়েছিলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও আপনারা আখের রস পান নি।অবশেষে ফেরার সময় রাস্তায় আখের পেয়েছিলেন। যাক নীরাস হতে হয়নি রস না পেলেও আখ তো পেয়েছেন। খুব ভালো লাগলো আপনার সুন্দর মুহূর্তটি পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বড় ভাই এর সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন। আমার কাছেও বাজারের পেয়াজু খেতে বেশ ভালোই লাগে।আখের রস আমার কাছেও ভালো লাগে তবে বাজারের গুলো খেতে কেমন জানি লাগে। যাই হোক বেশ ভালো হয়েছে। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইদানিং সব জায়গায় বেশ আখের রস খাওয়ার প্রবণতা বেড়ে গেছে কিন্তু এখনো আমার আখের রস খাওয়া হয়নি। যায়হোক খুবই ভালো লাগলো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করতে দেখে। আখের রস শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তাই আমাদের কম বেশি আখের রস খাওয়া একান্ত প্রয়োজন।

 3 years ago 

আসলে ভাইয়া অনেক দিন পরে বাড়িতে এলে সত্যি ঘুরতে অনেক ভালো লাগে। তবে আখের রস খেতে তো আপনাদের অনেক দূর ঘুরতে হয়েছে দেখছি।যাই হোক অবশেষে আখের রস পেয়েছেন সেটা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনার আখের রস খাওয়ার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আখ খাওয়ার জন্য গিয়ে আখের রস না পেয়ে বড়া খেয়েছেন। এরপর হঠাৎ আখের দেখা।আখের রস খেতে পাননি তাঁতে কি আখ তো খেতে পেরেছেন। আসলে মনের আশা কোন না কোন ভাবে সৃষ্টি কর্তা পূরণ করে দেন।ধন্যবাদ সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি ও অনুভুতি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63036.76
ETH 1783.98
USDT 1.00
SBD 0.38