লাইফ স্টাইল।। দুলাভাইয়ের অফিসে একদিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ০২/০৩/২০২৪) রোজ: শনিবার

IMG20240229123322.jpg

💞শুভ বিকেল 🌸

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল।। দুলাভাইয়ের অফিসে একদিন। সত্যি কথা বলতে আজ কয়েকটি দিন আমি খুবই ব্যস্ততার সাথে পার করছি যে কারণে ঠিকমতো ব্লগিং করতে পারছে না তারপরেও সময় বের করে এই ব্লগ করার চেষ্টা করছি। যদিও সময় স্বল্পতা তারপরেও এই ভালবাসার টানে আমি এখানে কাজ কিছু সময়ের ফাঁকে কাজ করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240229123322.jpg

এতে দুইদিন আগে ঐদিন আমার প্রাইভেট ছিল না। যে কারণে গাংনীতে যায়নি অর্থাৎ সময়টা বাসায় কাটানো হয়েছে। কিন্তু বাসায় ও কাটানো হয়েছিল না। আমি যখন খাওয়া দাওয়া শেষ করে একটু ফাঁকায় বের হয়েছিলাম তখন দুলাভাই দেখছি আমাদের বাসায় চলে আসলো। এসে আমাকে বললো যে চলো আমার অফিসে। আসলে আমার ও ইচ্ছে ছিল অফিসে যাওয়ার তাই দুলাভাইয়ের কথায় রাজি হয়ে ঝটপট রেডি হয়ে দুলাভাইয়ের সাথে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। দুলাভাইয়ের অফিস হচ্ছে, মুজিবনগরে। আমার দুলাভাই মুজিবনগরে কৃষি উপসহকারীতে নিযুক্ত রয়েছেন। তিনি মুজিবনগর উপজেলার দায়িত্বে রয়েছেন। এর আগে আমি কয়েকবার দুলাভাইয়ের অফিসে গিয়েছি। তাই গত দুইদিন আগেও আমাকে অনুরোধ করাই আমি আবারও গেলাম। এরপরে আমরা প্রায় বারোটার সময় অফিসে পৌঁছলাম। অফিসে পৌঁছাতে গেটে দুলাভাইয়ের যে একজন সহকর্মী রয়েছে সে এসে আমার কাছে যে ব্যাগ ছিল সেটা নিয়ে অফিসে গেল। দুলাভাই অফিসে যে তিনি তার কাজ ঠিকঠাক করেছিলেন এমন সময় আমি উপরের এই ছবিটি আমার ফোনে ধারণ করি।

IMG20240229130754.jpg

আপনার উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদের একটি ছবি। আসলেই আমি প্রথম প্রবেশ করাই দেখতে পেলাম যে আসলে উপজেলাটি খুবই সুন্দর এবং সাজানো গোছানো। উপজেলার চারিপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য যা যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। যদি সেখানকার ছবি আমার ফোনে ধারণ করা হয়নি তবে আমি যা দেখতে পেলাম সেখানে রয়েছে ফুলের বাগান একটি মাঠ সহ চারপাশটা অনেক সুন্দর গোছানো। আর এই মুজিবনগর উপজেলায় প্রবেশ করে আমার খুবই ভালো লেগেছিল। সেখানকার সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগলো এবং সুন্দর ভবন সহ চারিপাশে সাজানো ফুলের বাগান বসার জায়গা কফি খাওয়ার জায়গা অনেক কিছু সব মিলিয়ে খুবই অসাধারণ ছিল।

IMG20240229125853.jpg

দুলাভাই অফিসের পাশেই মুজিবনগর উপজেলা। দুলাভাই বললো চলো একটু উপজেলা থেকে ঘুরে আসি। তাই আমি আর আমার দুলাভাই দুজন আবার উপজেলায় গেলাম। উপজেলায় সবার সাথে দুলাভাইয়ের বেশি সম্পর্ক ভালো কারণ দুলাভাই যে মুজিবনগর উপজেলায় আজ থেকে পাঁচ বছর তিনি এই চাকরিতে কর্মরত আছেন। উপজেলায় যেতে না যেতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত আছেন মোহাম্মদ মনসুর হক তার সাথে দুলাভাই সম্পর্ক অনেক গভীর। আর আমাকে দেখতে পেয়ে ওর ভাইয়া খুবই খুশি হয়েছি। তাই খুব দ্রুত আমাকে একটা কফি বানিয়ে দিল যাক আমিও খুশি হলাম কফিটা পেয়ে। এরপরে সেখানে কফি খাওয়া শেষ করে ওর ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা পতন করলাম এবং দুলাভাই তার অফিসের বিষয়ে কিছু কথা আলোচনা করলো এমন সময় আমি উপরের এই ছবিটা আমার ফোনে ধারণ করি। এরপরে কাজ কমপ্লিট করতে প্রায় একটা বেজে গেল তাই দুলাভাই বলল চলো এবার দুপুরের খাবার খাওয়া যাক। তাই দুলাভাইয়া সেখানকার রেস্টুরেন্ট আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে দুই ভাই মিলে গরুর মাংস দিয়ে দুপুরের খাওয়াটা শেষ করলাম। সত্যিই খাবারটা খুবই স্বাদ ছিল এবং মাংসটা খেতে খুবই ভালো লেগেছিল আমার ওই রেস্টুরেন্টের যদিও সেখানকার ছবি আমার তোলা হয়নি । শেষমেষ দুপুরে খাওয়া শেষ করে আবার ফুল রিলাক্স করে আবার বাসার দিকে রওনা দিলাম এভাবেই ওই দিনটি খুব ভালোভাবেই কেটেছিল।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝ধন্যবাদ💝

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার আজকের ব্লগ পড়েই খুবই ভালো লেগেছে। আপনি প্রাইভেটে যাননি ফ্রি সময়ে কাটাচ্ছেন। সেই ফাঁকে দুলাভাইয়ের অফিসে গেলেন। আপনার দুলাভাই একজন উপসহকারী কৃষি অফিসার শুনে ভাল লেগেছে। বেশ সুন্দর সময় কাটালেন আপনি আপনার দুলাভাইয়ের অফিসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু সময়টা কাটিয়ে আমার বেশ ভালই লেগেছিল ধন্যবাদ।

 2 years ago 

তাহলে দুলাভাইয়ের অফিসে দারুন সময় কাটিয়েছেন দেখছি। মুজিবনগর ঘুরতে গিয়েছি জায়গাটি অনেক সুন্দর চারিদিকে সবুজ অরণ্যধারা পরিপূর্ণ। আপনি সেখানে গিয়ে সেই পরিবেশ ভালই উপভোগ করেছেন । তার পাশাপাশি এক কাপ কফি খাওয়ার সৌভাগ্য হয়েছে। আমাদের সাথে এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাইয়া কফি শুধু এক কাপ নয় কফির কোন শেষ নেই কিন্তু কফি খেতে আমার তেমন একটা ভালো লাগে না। ধন্যবাদ মন্তব্যে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার দুলাভাইয়ের অফিসে নিয়ে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন৷ আপনি আপনার প্রাইভেট এ না গিয়ে সময় অতিবাহিত করছেন এবং তার পাশাপাশি দুলাভাই এর অফিসে গিয়েও কিছু সময় সেখানে অতিবাহিত করলেন শুনে খুব ভালো লাগলো৷ একইসাথে আপনার দুলাভাই একজন উপসহকারি কৃষি অফিসার শুনে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

ভাইয়া প্রাইভেট ছুটি ছিল তাই যায়নি।

 2 years ago 

ওও আচ্ছা ভালো

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38