২৬ শে মার্চ উপলক্ষে বন্ধুদের সাথে পিকনিকের কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(০৪/০৬/২০২৩) রোজ: রবিবার।

IMG20230321124102.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ২৬ শে মার্চ উপলক্ষে বন্ধুদের সাথে পিকনিকের কিছু মুহূর্ত । আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি ।সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার পর রেডি হয়ে বইগুলো ব্যাগের মধ্যে নি। তারপরে রোডে এসে গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকি। অবশেষে ১৫ মিনিট পরে আমি একটি গাড়ি পাই। গাড়িটিতে হঠাৎ ! আবার একটা সমস্যা দেখা দেয়। তারপরে আমি খুবই ধীরগতিতে গাংনের দিকে রওনা দি। তারপরে প্রাইভেট শেষ করে আমার বন্ধু @kibreay001 এর কাছে আসি। তারপর স্টিমেট এই প্লাটফর্ম সম্পর্কে তার কাছ থেকে টুকটাক ধারণা পাই। তারপরেই পোস্ট লেখা শুরু করলাম। তাহলে চলুন আজকের পোষ্ট নিচে শেয়ার করা যাক।

IMG20230321152223.jpg

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে স্কুল মাঠের দিকে রওনা দিই। তারপরে দেখি বন্ধুরা সকলে বক্স এবং যাবতীয় পিকনিকের জিনিসপত্র নিয়ে স্কুল মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়েছে। সেখানে বক্স বাজানো ও অন্যান্য কাজের ম্যানেজমেন্টের দায়িত্বে তেমন কেউ ছিল না । তারপর আমি টিমের লিডার হিসাবে সকল দায়িত্ব গ্রহণ করি এবং মিডিয়া ও পরিচালনা করি। এভাবেই সকালের সময়টা পার করেছি।

IMG20230321140854.jpg

তারপর খাবারের সময় বন্ধুরা সকলে একসাথে খাবার খায় ।আমার একটা বন্ধু সে আমাকে তার নিজ হাতে করে মুখে উঠিয়া খাইয়ে দেয়। সত্যি বন্ধুরা অনেক কাছের মানুষ তাদের ভালোবাসায় প্রাণটা ভরে ওঠে। এভাবে অনেক মায়া মহব্বতের সাথে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া শেষ করলাম । খাওয়া-দাওয়া আইটেমে ছিল ভাত, গরুর মাংস ,দই ,মিষ্টি ও একটা করে সেভেন আপ। খাবার খেতে খেতে হঠাৎ! আমার একটা বন্ধুর পানি পিপাসা লাগে । তারপর আমি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে তাকে দি । এভাবে অনেক মজার সহিতো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম।

IMG20230321165828.jpg

তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সকল বন্ধু একসঙ্গে মেতে উঠি। অনুষ্ঠানে অনেক শিল্পী আসছিল এবং অনুষ্ঠান টা আমাদের মনোমুগ্ধকর করে তোলে। বন্ধুরা সকলে মিলে অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নিই। সময়টা খুবই অসম্ভব সুন্দর ছিল। বন্ধু মানে আনন্দ, বন্ধু মানেই অসময়ে ভালো থাকার সময়। এটাই বন্ধুত্বের আসল পরিচয় ।বন্ধুদের মাঝে থাকলে মনটা অনেক ভালো লাগে এবং চারিপাশটা অনেক ভালো লাগে।

IMG20230321144018.jpg

অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমাদের স্যার অনুগ্রহ করে আমাকে মঞ্চে একটি গান বলার জন্য ডাকে ।সেখানে আমি একটি গান গাই গানটি হলো (তুমি কার পোষা পাখি কাজল বরন আখি)। গান শেষে দর্শক হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করেছিল। এভাবে অনেক আনন্দের সহিত দিনটি কেটে যায়।
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।
ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আসলে আমাদের গ্রামে ছাব্বিশে মার্চ একটি উত্তেজনামূলক উৎসব। ২৬ শে মার্চ এর আগের দিন থেকে মানুষের মধ্যে একটি অন্যরকম আনন্দ বিরাজমান করে। স্কুলের অনেক গুলো ব্যাচ একত্রে এই ২৬ শে মার্চ পালন করে থাকে। বন্ধুদের নিয়ে ছাব্বিশে মার্চের মুহূর্ত গুলো চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
জি ভাইয়া প্রতিবছরই আমাদের স্কুল প্রাঙ্গণে ২৬ শে মার্চটি খুব বড় ভাবে উদযাপন হয় । প্রত্যেকটি ব্যাচের বন্ধুবান্ধব মিলে সবাই একসাথে অনেক আনন্দের সাথে পিকনিক করা হয়।

 3 years ago 

২৬ শে মার্চ উদযাপনের দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুদের সাথে উপস্থিত হয়ে অসাধারণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন এবং সেই দৃশ্যপট আমাদের মাঝে দারুন ভাবে বর্ণনার সাথে তুলে ধরেছেন দেখে অনেক খুশি হলাম।

 3 years ago 

ভাইয়া আপনাকে ধন্যবাদ ।এত সুন্দর একটা কমেন্ট উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 62876.37
ETH 1829.96
USDT 1.00
SBD 0.39