ফটোগ্রাফি।। কয়েকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(০৯/০৯/২০২৩) রোজ: শনিবার।
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি। আসলে আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। তারপরে পড়ার টেবিলে বই নিয়ে পড়তে বসি।
আমি গত হ্যাংআউটে বলেছিলাম আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। আসলে পরীক্ষা চললে কেমন ব্যস্ত সময় পার করতে হয় তা তো আপনারা সকলেই কম বেশি জানেন। আর যেহেতু পরীক্ষা চলছে পড়ার একটু চাপ বেড়ে গিয়েছে। আর পরীক্ষার সামনে পড়ার চাপ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।তারপরেও আমি চাচ্ছি আপনাদের মাঝে কয়েকটি নতুন নতুন পোস্ট শেয়ার করি। আসলে কমিউনিটিতে যুক্ত হয়ে আমার একটা ভালো লাগা কাজ করে। যে কারণে অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমি এই কমিউনিটিতে যুক্ত থাকতে চাচ্ছি। যাই হোক তারপর পড়ার টেবিল থেকে উঠে একটু নাস্তা করে নিলাম। আসলে আজকে আমাদের পরীক্ষা নাই এজন্য একটু সময় পেয়েছি তাই ভাবলাম এখন একটা পোস্ট করা যাক।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
উপরে আপনারা যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলটি আপনাদের সকলেরই চেনা একটি ফুল । আসলে শরীরটার নাম হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল এমনিতেই অনেক সুন্দর। এই ফুল অনেক সময় প্রেমিক-প্রেমিকারা একে অপরকে দিয়ে থাকেন। ফুলটি তোলা হয়েছে আমাদের গ্রামের পার্ক থেকে।
উপরে আপনারা যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলটি আপনাদের সকলেরই চেনা একটি ফুল । এই ফুলটির নাম হচ্ছে কসমস ফুল। ফুলটি আমাদের গ্ৰামের স্থানীয় পার্ক থেকে তোলা হয়েছে।
উপরে আপনারা যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলটি আপনাদের সকলেরই চেনা একটি ফুল । এ ফুলটির নাম হচ্ছে আর রজনীগন্ধা ফুল। আসলে এই ফুলটির নামের মধ্যে যেমন গন্ধ যুক্ত আছে ঠিক তেমনি এই ফুলটির সুবাস খুবই চমৎকার। এই ফুলটি আমাদের গ্রামের স্থানীয় পার্ক থেকে তোলা হয়েছে।
উপরে আপনারা যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলটি আপনাদের সকলেরই চেনা একটি ফুল । এ ফুলটির নাম হচ্ছে গোলাপ ফুল। আসলে গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আর বিভিন্ন রঙের মধ্যে উপরের গোলাপ ফুলটি সাদা রংয়ের গোলাপ। এই ফুলটি আমাদের গ্রামের স্থানীয় পার্ক থেকে তোলা হয়েছে।
এবার আপনার উপরে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম জবা ফুল। আসলে এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগে বিশেষ করে মেয়েরা চুলের খোপায় এই ফুল বাঁধতে বেশ পছন্দ করেন। এই ফুলটি আমাদের গ্রামের বাড়ি থেকে তোলা হয়েছে।
| টেবিল-১ | টেবিল-২ |
|---|---|
| পোস্ট তৈরি | @biplob89 |
| স্থান | source |
উপরের প্রতিটি ছবিই আমার ফোন থেকে তোলা হয়েছে।
মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য:-
নাম : OPPO A15
মডেল : CPH2185
RAM : 3.00 GB
ROM : 32.0 GB
ক্যামেরা Front :5MP
ক্যামেরা Rear :13MP+2MP+2MP
অ্যান্ড্রয়েড ভার্সন : 10
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।
পরীক্ষার সময় পড়ালেখার চাপের পাশাপাশি মানসিক একটা চাপ থাকে। সেগুলো সামলে কাজ করা আসলেই বেশ কষ্টকর। তারপরও আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। অনেকদিন পর রজনীগন্ধা ফুল দেখলাম। নতুন নতুন হাজারো ফুলের ভিড়ে ইদানিং তো রজনীগন্ধা ফুল দেখাই যায় না। খুব ভালো লাগলো অনেকদিন পর দেখে।
আপনার মতামতটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
পরীক্ষা আসলে পড়ালেখার চাপ বাড়েই।যাই হোক আপনার জন্য শুভ কামনা রইলো। আপনার ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ফুলই বেশ সুন্দর। আসলে ফুল মানেই সুন্দর। মন ভালো করা ফটোগ্রাফি।ধন্যবাদ
ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপু।
বাহ্ চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আাসলে পরিক্ষার সময় নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকে।আর ওই সময় টা ব্যস্ত থাকাটায় স্বাভাবিক। আমার কাছে আপনার তোলা সব গুলো ফুলের ফটোগ্রাফি দারুণ লেগেছে। সব থেকে সাদা গোলাপ আর রজনীগন্ধা।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।
আমার তোলা রজনীগন্ধা এবং সাদা গোলাপ আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
যদিও আপনার পরীক্ষা চলছে আর এই পরীক্ষার মাঝে সময় করেও যে আপনি কমিউনিটিতে সময় দিচ্ছেন এটাই আমাদের কাছে অনেক বেশি বড় একটি পাওয়া। আশা করছি আপনি পরীক্ষার পাশাপাশি এই কমিউনিটিতে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করছেন। যাইহোক খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। গোলাপ এবং জবা ফুলের ফটোগ্রাফি দুটো অসাধারণ লেগেছে আমার কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া রাখবেন।
আপনি খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল তো সবাই ভালোবাসে। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে জবা ফুল, কসমস ফুল গুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া এমন মন্তব্যটি শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল সবারই পছন্দ। ফুল ভালোবাসা নয় এমন লোক খুঁজে পাওয়ার অসম্ভব। ফুল আমার কাছেও খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
বাহ বন্ধু তুমি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি পছন্দ করেনা এমন মানুষ সত্যি খুঁজে পাওয়া বেশ মুশকিল। তোমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি।
বন্ধু আমার তোলা ফটোগ্রাফি গুলো তোমার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। ধন্যবাদ বন্ধু।
পরীক্ষার কারণে ব্যস্ত থাকার পরেও যে আপনি কমিউনিটিতে সময় দিচ্ছেন এই জিনিসটা জানার পরে খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফি এবং রজনীগন্ধা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
ভাইয়া আপনাদের উৎসাহিত পেয়ে ব্যস্ত সময়ের মধ্যে ও আপনাদের কাছে নতুন কিছু শেয়ার করার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যটি শেয়ার করার জন্য।
ভাইয়া আপনাদের উৎসাহিত পেয়ে ব্যস্ত সময়ের মধ্যেও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য চেষ্টা করছি। আপনার মূল্যবান মতামতটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।