গল্প।। ছোটবেলায় পুকুরে গোসল করার অনুভূতি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০২/০৫/২০২৪) রোজ: বৃহস্পতিবার।

pexels-marctutorials-298692-870170.jpg

ছবিটিএখান থেকে নেওয়া হয়েছে

💞 শুভ রাত্রি 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি গল্প।। ছোটবেলায় পুকুরে গোসল করার অনুভূতি।। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

আপনারা ওপরের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের মাঝে কি বিষয় পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আজকে আপনাদের মাঝে একটু মজার বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছি। ছোটবেলায় পুকুরে গোসল করার অনুভূতি। এ কথাটি বলে শেষ করা যাবে না। এইতো গত রবিবারের আড্ডায় প্রথম হচ্ছে এই সবে আমার মতামত আমি শেয়ার করেছিলাম সেখানে এই পুকুরে গোসল করার অনুভূতিটাও ছিল। তাই ভাবলাম আজকে এ বিষয়ে একটা পোস্ট শেয়ার করা যাক। পুকুরে গোসল করার অনুভূতিটা এমনকি সেই মুহূর্তটা খুবই মজার ছিল। আজ খুবই মিস করি ঐ অনুভূতিটা।

আগে গরমের সময় আমরা সবাই একসাথে মিলে গামছা ঘাড়ে করে পুকুরে গোসল করার জন্য মাঠের দিকে রওনা দিতাম। কতোই না ছিল সে আনন্দের মুহূর্ত। আজ শুধু বারবার মনে পড়ে। প্রথমে সবার বাড়ি থেকে ডেকে আমরা একসাথে হতাম। গোসলের সময় আমরা সবাই নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে চলে আসতাম। প্রথমে মাঠে গিয়ে দেখতাম সবচেয়ে বেশি পানি আছে কোন পুকুরে। কারণ গরমের সময় পুকুরের পানি কিছুটা কমে যায়। কিন্তু এবারের গরম যেন একটু অন্যরকম। পুকুর,খাল,বিল সব জায়গায় পানি একদম শুকিয়ে গেছে। তবে যখন আমরা একটি পুকুর পেয়ে যেতাম যে অনেক পানি আছে সেই পুকুরে আমরা সবাই একসাথে একে একে লাফ দিয়ে নেমে পড়তাম। আজ সে কথাগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে যে কতোই না সুন্দর ছিল ওই মুহূর্তটা। সত্যিই আজকে খুবই মিস করি ওই দিনগুলো। তবে আমরা পুকুরে প্রথমে লাফ দিয়ে নেমেই একটা খেলা শুরু করে দিতাম সেটা হচ্ছে (০১)পানিতে ডুব দিয়ে কে কতদূর যেতে পারে । এটা ছিল আমাদের প্রথম খেলা এই খেলায় আমি প্রায় সময় জয়ী হতাম। কারণ আমি পানিতে ডুব দিয়ে অনেক দূরে অগ্রসর হতে পারতাম। এই খেলাটি অনেকেই পারতো না কারণ অনেকে পানিতে ডুব দিতে ভয় পেতো।

(০২)পুকুরে গোসল করতে যেয়ে আমাদের দ্বিতীয় খেলা ছিল কে কতোদূরে সাঁতার কেটে যেতে পারে। এই সাঁতারেও আমি ছিলাম এক্সপার্ট। তবে এই সাঁতার আমাদের মধ্যে আমরা সবাই কম বেশি পারতাম। যে কারণে আরো বেশি ভালো লাগতো যে সবাই একসাথে সাঁতার কাটতে পেরে।‌

(০৩)পুকুরে গোসল করতে যাওয়ার তৃতীয় নম্বর খেলা ছিল আমাদের খুবই মজার একটি খেলা। সেই খেলাটা হচ্ছে কলাগাছের উপরে চরে ঘুরে বেড়ানো। এই কলা গাছে চড়ে ঘুরে বেড়ানোর জন্য আমরা কলা গাছগুলো পুকুর পাড় থেকে কলা গাছ কেটে পুকুরে নামিয়ে এইভাবে অনেক খেলা করতাম। সত্যি একে একে সেদিন গুলো আজ হারানোর দিকে। আজ আর সেভাবে পুকুরে গোসল করতে যাওয়া হয় না । সেভাবে আর খেলা হয় না। খুবই মিস করি সেই ছোটবেলার এই খেলা গুলো।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ছোটবেলার সুন্দর অনুভূতি আপনি আমাদের মাঝে ব্যক্ত করেছেন ভাইজান। আপনার এই অনুভূতি পড়ার মধ্য দিয়ে আমিও খুঁজে পেলাম আমার ছোটবেলার সেই সুন্দর সুন্দর অনুভূতি গুলো। একদম মন রাঙিয়ে গেল আপনার এই পোস্ট পড়ে। যেন মধুর স্মৃতি খুজে পেলাম।

 2 years ago 

ওহ্ আচ্ছা আমার পোস্ট পড়ে আপনার স্মৃতিময় কথাগুলো মনে পড়লো জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ছোটবেলায় অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া ছোটবেলার এমন স্মৃতি কখনো ভুলার মতো নয়।আপনার অনুভূতি গুলো পড়ে ছোট বেলার কথা মনে পড়ে গেল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর স্মৃতিচারণ করেছেন আপনি। আপনার স্মৃতিচারণ দেখে বেশ ভালো লাগলো। ছোটবেলায় আমাদেরও কমবেশি এমন স্মৃতি ছিল। আমাদের ওখানে পুকুর একটা রয়েছে। আমরাও সেখানে গোসল করতাম।

 2 years ago 

সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই ছোটবেলায় আমরা পুকুরে গোসল করার সময় অনেক মজা করতাম। কিন্তু এখন মানুষের মধ্যে পুকুরে গোসল করার প্রবণতা অনেক কমে গিয়েছে। আপনি তো শুধু তিনটা খেলার কথা বলেছেন আমরা যে কত খেলা করতাম গোসল করতে যেয়ে তার ঠিক নেই। পুকুরে গোসল করতে নামলে তো এক ঘন্টা নিচে উঠতামই না।

 2 years ago 

হ্যা ভাইয়া ঠিক বলেছেন ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। পুকুরে গোসল করার এই মুহূর্তে আপনার কাছ থেকে পড়ে খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর ভাবে আপনি এখানে যা কিছু উপভোগ করেছেন তা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62885.60
ETH 1754.15
USDT 1.00
SBD 0.39