You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং):- শৈশবের মজার স্মৃতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

খুব সুন্দর একটি শৈশবের স্মৃতি শেয়ার করেছেন আপনি। এরকম অনেক স্মৃতি রয়েছে আমাদের ছোটবেলার। আমরাও বন্ধু-বান্ধব মিলে বিভিন্ন জায়গায় যেতাম৷ যেখানেই যে ফল দেখতে পেতাম সেই ফল চুরি করে নিয়ে যেতাম এবং আমরা এত ভালোভাবেই এগুলো সরিয়ে ফেলতাম যে কেউ বুঝতেই পারত না। মাঝেমধ্যে গাছের মালিক বিভিন্নভাবে আমাদেরকে দেখে নিত এবং সেও কিছু বলত না। না দেখার ভান করে চলে যেত৷ তবে কিছু কিছু মালিক ছিল যারা দেখার পরে দৌড়ানো শুরু করত। পরবর্তীতে সময় পাহারা দিয়ে রাখত। আপনারা যেভাবে ফল চুরি করেছেন, আপনাদের ভাগ্য ভালো যে মালিক আপনাদেরকে দেখেনি। পরবর্তীতে সে মালিকই আপনাদেরকে জিজ্ঞাসা করছে কে চুরি করেছে৷ যা শুনে অনেক হাসি পেল৷ সে ব্যক্তি যদি জানতো আপনারা চুরি করেছেন তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা না করে অন্য ব্যবস্থা নিয়ে নিতো৷ অনেক ভালো লাগলো এই পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38