নাটক রিভিউ : - "গরম কফিতে চরম প্রেম"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করবেন।
সবাইকে আমার পক্ষ থেকে সাগতম। আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার বাংলা ব্লগের জন্য একটি অসাধারণ পোস্ট।
কমিউনিটির সকলে কেমন আছেন। সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি আশা করি সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।
আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ করব একটি নাটক এর রিভিউ। এই নাটকের নাম হলো গরম কফিতে চরম প্রেম
মোবাইল থেকে স্ক্রীনশট নিয়েছি
| নাটকের নাম | গরম কফিতে চরম প্রেম |
|---|---|
| অভিনয় | শায়লা সুলতানা সাথী, রাফসান |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ৫১ মিনিট ১৯ সেকেন্ড |
| মুক্তির তারিখ | ২৪ সেপ্টেম্বর ২০২৩ |
প্রথমে নাটকের মধ্যে দেখতে পাই নায়ক একটি রেস্টুরেন্ট এ যায়। সেখানে ম্যানেজার তাকে ভালোভাবে আপ্যায়ন করতে থাকে। কারণ ম্যানেজার তাকে খুবই পছন্দ করে। তারপর নায়ক যখন সেখানে খাওয়া-দাওয়া শেষ করে বাইরে চলে যায় তখন সে পা ভাঙার অভিনয় করে ম্যানেজারকে বকে নায়িকাকে সেখানে নিয়ে আসে। সেখান থেকে নায়িকা তাকে বাসা নিয়ে যায়।
এবার নায়কের বাসায় যখন নায়িকা তাকে নিয়ে আসে তখন নায়কের মা জিজ্ঞাসা করে কি হয়েছে তখন নায়ক দাঁড়িয়ে বলে কিছুই হয়নি। তখন নায়িকা বুঝতে পেরে যায় সে তার সাথে মিথ্যা কথা বলেছে। তখন সে সেখান থেকে চলে যায়। এবার নায়িকার রাগ ভাঙানোর জন্য নায়কও নায়িকাদের বাড়িতে যায় এবং তার মায়ের সাথে কথা বলতে থাকে। নায়িকার মায়ের নায়ককে পছন্দ হয়ে যায়।
এবার নায়কের বাবা-মা সহ নায়িকাদের বাড়িতে আসে তাদের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তখনই নায়িকার মাকে নায়কের বাবা দেখতে পায় এবং তখনই তারা সেখান থেকে চলে যায় । পরে জানতে পারা যায় নায়কের বাবার অফিসে নায়িকার মা চাকরি করত এবং সেখান থেকে নায়িকার মা পঙ্গু হয়ে যায়৷ কারণ সেখানে নায়কের বাবা নায়িকার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল যা ফলে তার পায়ে সমস্যা হয়েছিল। এরপর তারা দুজন দুজনকে সবকিছু খুলে বলে এবং তাদের মা বাবাও বলে রাজি হয়ে যায়।
এবার একদিন তারা একটি পার্কে দেখা করে এবং সেখানে তাদের কিছুক্ষন ঝগড়া হতে থাকে। তারপরে তাদের আবার ভাব হয়ে যায় এবং সেখানে খুবই সুন্দর ভাবে এই নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত
এ নাটকটি খুবই সুন্দর হয়েছে বলে আমি মনে করি। এই নাটকের সকল দৃশ্যগুলো একটি থেকে একটি অসাধারণ ছিল। একই সাথে এই নাটকটি আপনারা দেখে নিতে পারেন। কারন এই নাটকের মধ্যে কিছুটা শিক্ষনীয় জিনিস রয়েছে। আমিও এই নাটক থেকে অনেক কিছু শিখে নিতে পেরেছি
নাটকের লিংক ↓ ↓ ↓
তো বন্ধুরা আজকে আর নয় । আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। এই পোস্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার যেকোনো প্রকার ভুলের জন্য আমি অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।
BIJOY1
আমার সম্পর্কে কিছু কথা
আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার প্রতিদিনের মুল্যবান সাপোর্ট আমার জন্য অনেক উপকারী।
https://twitter.com/bijoy1__2023_SB/status/1724603729746567590?t=o_sEjTZHGbfXwRHTVXZDuw&s=19
অনেক সুন্দর শিক্ষনীয় একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই নাটকটি আমি কয়েকদিন আগে দেখেছিলাম। আমাদের সকলের উচিত সময় পেলে নাটকটি একবার হলেও দেখে নেওয়া।
অবশ্যই। অনেক সুন্দর একটি নাটক। দেখে নিতে পারেন।
বর্তমান সময়ের যেসব নাটকন গুলো হয় এসব নাটক গুলো দেখা খুব কমই হয়ে থাকে। তবে পুরনো যুগের নাটক গুলো মাঝেমধ্যে দেখে থাকি। আপনি আজকে যে নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন নাটকটির নাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে গরম কফিতে চরম প্রেম 😄। যদিও নাটকটি আমার দেখা হয়নি তবে নাটকটি পড়ে বেশ ভালো লেগেছে এত চমৎকার করে নাটকটি আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মন্তব্য তুলে ধরার জন্য।
গরম কফিতে চরম প্রেম নাটকটা না দেখা হলেও, রিভিউ টা দারুন লেগেছে আমার কাছে। অনেক সুন্দর করে আপনি আজকের এই নাটকটার রিভিউ পোস্ট করেছেন। আপনার এই নাটকটার রিভিউ পোস্ট পড়তে খুব ভালো লেগেছে। নায়ক পা ভাঙ্গার অভিনয় করলেও, বাসায় যাওয়ার পর নায়িকা বুজতে পেরেছিল, নায়ক তার সাথে অভিনয় করেছে। যাইহোক নাটকের শেষের পর্যায় দুইজনের আবার ভাব হয়েছিল এবং একসাথে হয়েছিল দুজনে এটা জেনে ভালো লাগলো।
আমিও যখন পুরো নাটক দেখি তারপর এর শেষ প্রান্তে এসে যখন এই নাটকের সুন্দর সমাপ্তি দেখি তখন খুবই ভালো লাগলো৷
শায়লা সাথী এবং রাফসানের নাটক গুলো অনেক সুন্দর হয়। তারা দুজনেই অনেক সুন্দর অভিনয় করে। তাদের নাটক গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। সময় পেলে আমি নাটকগুলো দেখার চেষ্টা করি। তবে এখনো পর্যন্ত এই নাটকটা দেখে নি। কিন্তু নাটকটার সম্পূর্ণ কাহিনী অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি তো ভাবছি সময় পেলে সাথে সাথে নাটকটা দেখে নেওয়ার চেষ্টা করব।
শায়লা সাথী ও রাফসান এর নাটক আপনারও দেখতে ভালো লাগে শুনে খুব খুশি হলাম৷ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
শায়লা সাথী ও রাফসানের নাটকগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদিও নাটকটি দেখা হয়নি তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
সময় করে দেখে নেওয়ার অনুরোধ রইল। অসম্ভব সুন্দর হয়েছে এই নাটক।
আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার আগ্রহ বৃদ্ধি করতে পেরেছি শুনে খুব ভালো লাগলো৷
ভাইয়া আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। সাথীর নাটক দেখতে আমি খুব পছন্দ করি। কিন্তু এই নাটক এখনো দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
আমিও সময় করে এই নাটকটি দেখেছিলাম। আপনি দেখলেও অনেক খুশি হব।
আপনি দারুণ একটা নাটকের রিভিউ উপস্থাপন করেছেন ভাই। আপনার নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। তবে নাটকটি এখনো দেখি নাই। সময় পেলে নাটকটি দেখে নিবো। নাটকটির অভিনয় গুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নাটকটি সময় করে দেখে নিবেন বলেছেন তাই৷