কাগজের পেন্সিল কেস-DIY
| ১. দুটি A-4 সাইজ গোলাপি ও |
| হলুদ রঙের কাগজ। |
| ২.আঠা। |
| ৩.কাঁচি। |
| ৪. ব্লাক মার্কার পেন। |
| ৫.রঙ পেন্সিল। |
শুরুতেই গোলাপি রঙের কাগজটির মাঝ বরাবর দুটি ভাঁজ দিয়েছি বই এর মতো করে।
এরপর হলুদ কাগজটিকে ১৩×১১সেমি করে কাঁচির সাহায্যে দুটি টুকরোয় কেটে নিয়েছি।
এবার হলুদ কাগজের টুকরো দুটির তিন দিক থেকে মুড়িয়ে রেখেছি।
এরপর হলুদ কাগজের টুকরো দুটিকে ভাঁজ করে রাখা গোলাপি কাগজের ভিতরের দুই পার্শ্বে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি।ফলে দুপাশে দুটি পকেটের মতো অংশ সৃষ্টি হয়েছে।
তারপর পকেট দুটির উপর একটি কয়েন দিয়ে কয়েকটি ছোট বৃত্ত এঁকেছি।
বৃত্ত গুলোকে মার্কার পেন দিয়ে চোখের আকৃতি দিয়েছি। সাথে ভ্রু,ঠোঁট এঁকেছি।
তারপর পেন্সিল কেসটি লক করে রাখার জন্য প্রথমেই ৭×৩ ও ৫×৩ সেমি করে দুটো গোলাপি রঙের কাগজের টুকরো কেটেছি এবং তা লক সিস্টেম আকারে আগের তৈরী করে রাখা পেন্সিল কেসের সাথে আঠা দিয়ে জোড়া দিয়েছি।
পেন্সিল কেসটিকে আরো দৃষ্টিনন্দন করতে দুটি ফুল এঁকে কেটে নিয়েছি এবং তাতে রঙ করেছি।
ফুল দুটিকে পেন্সিল কেসের উপরের অংশে আঠা দিয়ে আটকিয়ে দিয়েছি।
এরপর আরো কিছু টুকিটাকি ডিজাইন যোগের শেষে তৈরী হয়ে গেছে আমার পেন্সিল কেসটি।
এইতো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য!
কলম কিংবা পেন্সিল রাখার জন্য এই ধরনের ব্যাগগুলো বেশ কাজে লাগে। আর কাগজ দিয়ে খুব সুন্দর করে এই ব্যাগ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। কাগজের পেন্সিল কেস আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু । আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম!
রঙিন কাগজের তৈরি এই জিনিসগুলো ছাত্র ছাত্রীদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি। বাজার থেকে কিনে ব্যবহার করা থেকে নিজে এভাবে তৈরি করে ব্যবহার করাটাই ভালো।
জ্বী ঐ জন্যই আরকি একটুখানি চেষ্টা করা।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার পেন্সিল বক্স তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই পেন্সিল বক্স দেখে।
ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর মন্তব্য করার জন্য!
রঙিন কাগজ কেটে খুবই চমৎকার পেন্সিল বক্স তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো পোস্ট টি। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর দেখায়। কাগজের পেন্সিল কেস আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপনার ভালো লাগা শেয়ারের জন্য!
কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পেন্সিল কেস তৈরি করে ফেলেছেন আপনি। আর এটি তৈরি করতে আপনি যে ধাপগুলো শেয়ার করেছেন প্রত্যেকটি ধাপ আমি বুঝে নিয়েছি। আর এর মধ্যে আপনি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিয়েছেন সে ডিজাইনগুলো দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি এবং এটিকে অনেক কিউট দেখা যাচ্ছে৷
ধন্যবাদ ভাইয়া। ডিজাইন গুলো কেনো জানি হঠাৎ মাথায় এলো তাই করে ফেললাম। যাইহোক, আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।
রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি পেন্সিল কেস তৈরি করেছেন আপনি। সত্যি কথা বলতে রঙিন কাগজ ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে। এবং এগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে আরো সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে
জ্বী ধন্যবাদ আপু। আমারও এগুলো তৈরী করে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে।
রঙিন কাগজ কেটে খুব সুন্দর পেন্সিল কেস তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।