ম্যান্ডালা আর্ট-১
ম্যান্ডালা আর্ট দেখতে যেমন সুন্দর তেমনি এর একটি বিশেষত্ব আছে। এটি আপনার মনোযোগ প্রচন্ড রকম বাড়িয়ে দেয়।এর কারন হল ম্যান্ডালা আর্ট করার সময় প্রচন্ড সতর্ক থাকতে হয়।একটু এদিক ওদিক হলেই ভুল হয়ে যায়।যদিও আমিও আজ ২-১টা ভুল করেছি। পরেরবার থেকে আরো মনযোগী হতে হবে।
আসলে আমার প্রথম বার ম্যান্ডালা আর্ট ছিল, আর আমি বুঝতে পারি নি।প্রত্যেকটি কাজের এর ফটো তুলতে হবে।ফলে একদম ধাপে ধাপে সব কিছুর ছবি তুলি নি। পরে আমাকে দাদা বুঝিয়ে বলল।এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।আশা করি ক্ষমা সুন্দরদৃষ্টিতে দেখা হবে।এই ভুল আর দ্বিতীয় বার হবে না।
চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ম্যান্ডালাটি।
| পেন্সিল |
|---|
| সাইন পেন |
| রাবার |
| স্কেল |
কার্য প্রণালী
প্রথমে একটি ম্যান্ডালা গ্রিড একে নিই।
এরপর মাঝখানে একটি বৃত্ত একে নিয়ে সেটা কালো রঙ দিয়ে পূর্ণ করি। তারপর আরেকটি বৃত্ত আকি ও তারউপর পাপড়ি এক নিই।
এরপর বাইরের পাপড়ি গুলো একে নিই।
এরপর পাপড়ি গুলোর মাঝে বিভিন্ন রকম ডিজাইন করি। এবং ফাকা জায়গা গুলো কালো করে দিই।
সব শেষে ভেরিফিকেশন এর জন্য নিজের নাম লিখি
খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে অনেকটাই আলপনার মত হয়েছে। এই ধরনের চিত্রগুলো অঙ্কন করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।
ঠিক বলেছেন ভাইয়া।আমার প্রায় দুই ঘন্টা সময় দিতে হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এটি আপনার প্রথম আর্ট হলেও অনেক সুন্দর হয়েছে৷ এরকম আরো সুন্দর সুন্দর কিছু মেন্ডেলা আর্ট প্রকাশ করবেন বলে আমি আশা করি৷ আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল৷
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার করা ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। এ ধরনের আর্টগুলো খুব সাবধানে করতে হয়।কলম দিয়ে করাতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়।তবে আঁকা শেষ হলে দেখতে দারুন লাগে।আপনি খুব সুন্দর ভাবে আর্টটি শেষ করলেন। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
খুবই সতর্কতার সাথে আপনি এই আর্ট টা সম্পূর্ণ করেছেন যা দেখে বুঝতে পারছি। আর আপনার ম্যান্ডেলা অনেক বেশি সুন্দর হয়েছে যা দেখে আমি তো মুগ্ধ। আপনার এই ম্যান্ডেলা আর্ট দেখতেও অনেক বেশি মনোমুগ্ধকর লাগছে। যদিও ধাপে ধাপে প্রত্যেকটা ছবি তোলা হয়নি হয় তবে পরবর্তীতে চেষ্টা করবেন তোলার। তবে অনেক সুন্দর ভাবে এটা ফুটে উঠেছে।
খুব দারুন একটি মেন্ডেলা অংকন করেছেন আপনি।অনেক দারুন হয়েছে আপনার অংকন করা মেন্ডেলা টা অনেক ধন্যবাদ গুছিয়ে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার আর্টের হাত কিন্তু অনেক সুন্দর এটা বলতে হচ্ছে প্রথমে। নিখুঁত ফুলের ডিজাইন এর মাধ্যমে অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি। সতর্কতার সাথে যে কোন কাজ করলে এমনিতেই খুব ভালো হয়। কারণ একটু এলোমেলো হয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর্ট গুলো। উপস্থাপনাটা পরবর্তীতে ভালোভাবে করতে পারবেন আশা করছি।
চেষ্টা করব ভাইয়া। নতুন তো তাই একটু সমস্যা হচ্ছে। ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে এই আর্ট তৈরি করতে গেলে সত্যিই খুবই সতর্ক থাকতে হয় ।কলম দিয়ে আর্ট করতে গেলে তো আরো বেশি কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই ভুল হয়ে যায় ।অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যা আপু। কলমের সময় বেশি সতর্কতা প্রয়োজন কারন ভুল হলে ঠিক করার উপায় নেই।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার এই প্রথম ম্যান্ডেলা আর্ট টি খুবই সুন্দর হয়েছে। তবে যেই ছোট ছোট ভুলগুলো হয়েছে পরবর্তীতে অবশ্যই ঠিক করে নেবেন আশা করছি। ম্যান্ডেলা আর্ট তৈরির প্রতিটি ধাপ আরো সুন্দরভাবে বর্ণনা করলে দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে যাই হোক ম্যান্ডেলার ডিজাইনটি অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
পরের বার থেকে চেষ্টা করব ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভুল থেকেই তো মানুষ শিক্ষা লাভ করে। আজকে যেহেতু কয়েকবার ভুল হয়েছে আশা করছি পরেরবার থেকে আরও সচেতন হবেন। তবে আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ঠিকই বলেছেন আপু। এই ভুল থেকে প্রাপ্ত শিক্ষা পরেরবার কাজে লাগাব।ধন্যবাদ আপু।