সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

Source
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই আমার পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন, আমার মা বেশ কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থ আছেন। প্রথমে আমার মায়ের পাকস্থলীতে আলসার ধরা পড়েছিল। তার কয়েকদিন পরেই আমার মা আরো বেশি অসুস্থ হয়েছিল। এরপর কুষ্টিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এন্ডোস্কোপি করার পরে আমার মায়ের পাকস্থলীতে বেশ বড় বড় তিনটি পলিপ দেখা যায়। ডাক্তার মোঃ আরিফুল ইসলাম আমার মায়ের পাকস্থলীতে বড় বড় পলিপ দেখে তিনি সঙ্গে সঙ্গে আমাদের বলে দিলেন, এটা একমাত্র অপারেশন এর মাধ্যমে নিরাময় করা সম্ভব, কিন্তু আমরা এই অপারেশন করতে পারবো না, কারণ এটা আমাদের জন্য রিক্স হবে। এরপর আমার মায়ের যাতে সুচিকিৎসা নিশ্চিত করতে পারি সেজন্য ডাক্তার সাহেব নিচের ঠিকানাটি আমাদের দিলেন।


এরপর মায়ের অপারেশন করানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা-পয়সা সংগ্রহ করার পরে আজ থেকে ১৫ দিন আগে আমার ছোট ভাই সুমন মাকে নিয়ে ঢাকায় চলে যায়। যেদিন মাকে নিয়ে ঢাকায় যায় সেদিন ছিল রবিবার। এবার পরের দিন সোমবারে মাকে নিয়ে ডাক্তার মাসফিক আহমেদ ভূঁঞা স্যারের নিকটে যায়। এরপর ডাক্তার সাহেব সবকিছু শুনে আমার মায়ের অপারেশন করার প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কয়েকটি ব্লাড টেস্ট করিয়েছিল। টেস্টের রিপোর্ট অনুসারে আমার মায়ের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম ছিল এবং অন্যান্য কিছু সমস্যা ছিল। যার কারণে আমার মায়ের শরীরে পুনরায় A positive দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এবং ডাক্তারের পরামর্শ অনুসারে এক সপ্তাহ ওষুধ খাওয়ানো হয়।
সাত দিন ডাক্তারের পরামর্শ অনুসারে চলার পরে গত বৃহস্পতিবার পুনরায় আমার মায়ের রক্তের টেস্ট করানো হয়। সেখানে সবগুলো রিপোর্ট স্বাভাবিক আছে। এরপর গত শনিবার সন্ধ্যা ছয়টার সময় আমার মায়ের অপারেশন এর কার্যক্রম শুরু হয়। অপারেশন শুরু করার ৪৫ মিনিট আগে মায়ের সাথে মোবাইল ফোনে আমার কথা হয়েছিল। কথা বলার শুরুতে মা খুবই কান্নাকাটি করেছিল। ওই সময় মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মাকে মানসিকভাবে সাহস দেয়ার জন্য নিজেকে অত্যন্ত কঠিন অবস্থায় নিয়ে গিয়েছিলাম। মোবাইল ফোনে কথা বলার সময় মাকে ভয় না পেতে পরামর্শ দিয়েছিলাম। মা আমার সাথে শেষ কথা বলেছিল, বাপগো আমার জন্য দোয়া করবি। মায়ের এই কথার উত্তর কোন শব্দ দিয়ে বলতে পারিনি, শুধুমাত্র মাথাটা নাড়িয়ে ইশারায় বলেছিলাম।
এরপর সন্ধ্যা ছয়টার সময় মাকে অপারেশন করার জন্য ওটিতে নেওয়া হয়। ওই সময় হাসপাতালে আমার ছোট ভাই সুমনের পাশে আমার খালা, খালাতো ভাই এবং ছোট মামা ছিল। মায়ের অপারেশনের সময় আমি এবং আমার পরিবারের সকলের বাড়ি থেকে মহান সৃষ্টিকর্তার নিকট অসংখ্যবার দোয়া করেছিলাম। যাতে আমার মায়ের অপারেশন মহান সৃষ্টিকর্তা সহজ করে দেয় এবং আমার মাকে ধৈর্য ধারণ করার শক্তি দেয়। এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আমি যখন আমার ছোট ভাইয়ের কাছে ফোন করেছিলাম তখন সে আমার ফোন রিসিভ না করে আমার হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিল, মায়ের অপারেশন এখনো শেষ হয়নি। আমি বুঝতে পেরেছিলাম আমার ছোট ভাইয়ের মনের অবস্থাটা। আসলে মায়ের শূন্যতা পূরণ করার মতো কোন কিছুই পৃথিবীর বুকে নেই। তাই মায়ের চিকিৎসা প্রদানের ব্যবস্থা করার পাশাপাশি মহান সৃষ্টিকর্তার নিকট মায়ের জন্য অসংখ্যবার প্রার্থনা করেছিলাম।
অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার ছোট ভাই পুনরায় হোয়াটসঅ্যাপে লিখে পাঠালো, ভাই মায়ের অপারেশন শেষ হয়েছে এবং ডাক্তার বলেছে চিন্তার কোন কারণ নেই, আপনার মা ভালো আছেন। মায়ের অপারেশন সফলভাবে হয়েছে এবং মা সুস্থ আছে জেনে মনের মধ্যে যে পরিমাণ সুখ অনুভব হয়েছিল সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। তবে সঙ্গে সঙ্গে মহান সৃষ্টিকর্তা নিকট লক্ষ-কোটিবার শুকরিয়া আদায় করেছিলাম। মায়ের অপারেশন শেষে ডাক্তার বলেছিল দেড় ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেড় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগেনি, তার অনেকটা আগেই আমার মায়ের জ্ঞান সম্পূর্ণরূপে ফিরে এসেছিল। অপারেশনের পর থেকে এখন পর্যন্ত আমার মায়ের শারীরিক অবস্থা মোটামুটি ভালো।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন পূর্বের মতো সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হয়। এবং আমরা যেন আমাদের মাকে পুনরায় ফিরে পাই। আসলে আজ ষোলোটা দিন বাড়িতে মা নেই। মা ছাড়া বাড়ি একেবারেই শূন্য এবং বাড়ির সকলেই মনের দিক থেকে অসুস্থ। তাই আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মহান সৃষ্টিকর্তা যেন আমার মাকে দীর্ঘ আয়ু দান করেন এবং সুস্থতা দান করেন এবং আমার মা যেন সুস্থ হয়ে তার নিজ গৃহে প্রবেশ করতে পারে এবং মাকে পেয়ে আমরা যেন পূর্বের মতো প্রাণবন্ত হয়ে উঠতে পারি।
আমার পরিচয়।

আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
| ১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ। |

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ইনশাল্লাহ আম্মুকে পরিপূর্ণ সুস্থ করে বাসায় ফিরব। আম্মুর সুস্থতার জন্য নিজের সাধ্যমত চেষ্টা করে চলেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অপারেশন সাকসেস হয়েছে। আরো কিছুদিন অবস্থান করবো ঢাকাতে। অবশ্যই আল্লাহ মুখপানে তাকাবেন।
আল্লাহ ভরসা। 💝💝
আম্মার জন্য সর্বদা দোয়া ও প্রার্থনা রয়েছে। ইনশাল্লাহ সুস্থ সবল অবস্থায় আম্মা আবারও বাড়ি ফিরে আসবেন। আম্মার জন্য মন থেকে প্রাণ থেকে সর্বদা দোয়া প্রার্থনা ও শুভকামনা। আল্লাহ আমাদের আম্মাকে যেন নেক হায়াত দান করেন।
মহান আল্লাহতালা যেন আমাদের সকলের প্রার্থনা কবুল করেন, আমিন।
চাচির পেটের অসুখটা সম্পর্কে এর আগেও শুনেছি আসলে সত্যি বলতে মন থেকে অনেক খারাপ লাগছে এবং মন থেকে দোয়া করি আল্লাহ তা'আলা যেন তাকে খুব শীঘ্রই সুস্থ করে তোলেন। উনি অনেক ভালো একজন মানুষ আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ❤️❤️
মহান আল্লাহতালার নিকট মায়ের সুস্থতা সব সময় কামনা করি। তিনি যেন সুস্থ হয়ে পুনরায় তার বাড়িতে ফিরে আসেন।
পৃথিবীতে মায়ের মতো আর কেউ হয় না। আপনার মা সুস্থ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি মা না থাকলে পৃথিবীটা অন্ধকার। দোয়া করি আপনার মা সুস্থ ভাবে আপনাদের মাঝে ফিরে আসুক। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাকে সুস্থ করার জন্য মহান আল্লাহতালার উপর ভরসা রেখে সব রকমের চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করবেন, আমিন।
আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ উনাকে সুস্থতা দান করুন , আমিন।
আমাদের সকলের প্রার্থনা যেন মহান আল্লাহ কবুল করেন, আমিন।
আপনার মা অসুস্থ তা অনেক আগেই জেনেছিলাম।তবে ঢাকা এসে অপারেশন করিয়ে নিলেন।আশা করা যায় ভালো ই হয়েছে অপারেশন।দোয়া করি ভাইয়া আপনার মা সুস্থ হয়ে উঠবেন।আল্লাহ তাকে নেক হায়াত দান করুন,আমিন।
মাকে অপারেশন করানোর পর এখন মোটামুটি ভালো আছে। আপনাদের সকলের দোয়ায় নিশ্চয়ই মহান আল্লাহ আমার মায়ের সুস্থতা ও নেক হায়াত দান করবেন, আমিন।
অবশ্যই, আপনার মায়ের জন্য দোয়া রইলো ভাই। উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার বাড়ি আসতে পারেন, সেই শুভকামনা করি। তাছাড়া অপারেশন যেহেতু সাকসেসফুল হয়েছে, সে ক্ষেত্রে আর চিন্তা করার কিছু নেই ভাই। বরঞ্চ মাকে একটু উৎসাহ দিয়ে রাখবেন, যাতে করে উনি আরো দ্রুত নিজের মনের জোর ফিরে পান।
আসলেই খুবই কঠিন মুহূর্ত পার করেছেন ভাই। অপারেশন থিয়েটারে নিজের আপনজন থাকলে যে কতটা কষ্ট লাগে, সেটা আমি গত মাসেই বুঝতে পেরেছিলাম। যাইহোক অপারেশন ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো ভাই। দোয়া করি আপনার মা যেনো খুব শীঘ্রই একেবারে সুস্থ হয়ে আপনাদের বাসায় ফিরে যেতে পারে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।