আমাদের দেশের তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আমার নিজস্ব মতামত। পর্ব:-০২.

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ রবিবার। ০৮ ই ডিসেম্বর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

seagull-2791147_1280.jpg

Source



আজ আমাদের দেশের শতকরা ৬০ ভাগ মানুষ অসহায় ভাবে জীবন যাপন করছে। এই বিশাল জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে প্রায় বঞ্চিত। আর বঞ্চিতই বা হবে না কেন, আমাদের দেশটা তো বর্তমানে দ্বিতীয় স্বাধীনতার নামে পরাধীনতায় আঁকড়ে ধরেছে। বর্তমানের অবস্থা এতোটাই বিপদজনক এবং অনাকাঙ্ক্ষিত যে, অতি সহজেই এক অন্যের বাড়ি লুটপাট করে নিয়ে যাচ্ছে, ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, সুযোগ বুঝে নিজের প্রতিপক্ষকে হত্যা করছে--অথচ এর কোন বিচার নেই, নেই কোন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা। তবে এই সুযোগে দেশ থেকে মজা মেরে নিচ্ছে এক শ্রেণীর জনগোষ্ঠী। আর তারাই দিনরাত বলছে দেশের মানুষ খুব ভালো আছে।



আমাদের দেশের অর্থনীতির একটি সক্ষম চাকাকে পুরো অক্ষম করে দেয়া হয়েছে। বর্তমানে আমাদের দেশের শিক্ষা, চিকিৎসা-স্বাস্থ্য, আইন বিভাগ, বিচার বিভাগ এবং ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে অস্থিরতা, অরাজকতা এবং সীমাহীন লুটপাট চলছে। যেটা দেখার কেউ নেই কিংবা এই লুটপাট বন্ধ করারও কেউ নেই। শুধু এখানেই শেষ নয়, আমাদের দেশের সর্বস্তরে শুরু হয়েছে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটের কবলে পড়ে জীবন্ত বলি হয়ে যাচ্ছে আমাদের দেশের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর কোটি কোটি মানুষ। আজ আমাদের দেশের অধিকাংশ মানুষ না খেয়ে থাকে। যেটা একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়।



আজ দ্বিতীয় স্বাধীনতার নামে আমাদের দেশকে যেভাবে পরাধীনতার চাদরে জড়িয়ে রাখা হয়েছে, সেটা যদি আগামী আরো কয়েক মাস অব্যাহত থাকে তাহলে হয়তো বাংলাদেশের একাংশ মানুষ খাওয়ার অভাবেই মারা যাবে। কেননা, দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা সম্পূর্ণই অসহনীয় এবং অসহ্যনীয়। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করার পর ২০২৪ সালের ০৫ ই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতো পরিমানে বৃদ্ধি হয়নি যেটা বর্তমানে আমরা ভোগ করছি। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম আলুর দাম কেজি প্রতি সেঞ্চুরি স্পর্শ করেছে। যেটা আমাদের বাঙালি জাতির জন্য অত্যান্ত লজ্জাজনক, দুঃখজনক এবং হতাশাজনক।





প্রথম পর্বটি পড়ার লিংক





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 2 years ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20241208-211007.jpg

Screenshot_20241208-210908.jpg

Screenshot_20241205-222208.jpg

 2 years ago 

আপনার কথাগুলোর সাথে আমি একমত না। আমাদের দেশের মানুষ আগে যেমন ছিল এখনও তেমন আছে। মানুষ অনেক কষ্টে অনেক রাগে ক্ষোভে ৫ ই আগষ্ট রাস্তায় নেমে এসেছিল। ৫ ই আগষ্টের আগে আমরা কোন স্বর্গে ছিলাম না। বিচার বর্হিভূত কর্মকান্ড, চাঁদাবাজি, সবই ছিল তখন। মানুষের বিন্দুমাত্র বাক স্বাধীনতা ছিল না। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে যেতে হয়েছে আয়না ঘরের মতো জায়গা।

আর আপনি লুটপাট বাড়িতে আগুন দেওয়ার কথা বলছেন। সত্যি করে বলুন আপনার নিজের এলাকায় এমন টা হয়েছে বা আপনার পাশের এলাকায়। এখন পযর্ন্ত আমি এমনটা দেখিনি।

হ‍্যা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং প্রায়ই ঘটছে। সেটা সবসময়ই হয়।

 2 years ago (edited)

আপনার এলাকার কোন মানুষকে আয়না ঘরে গিয়েছে? আর আয়না ঘরটা বাংলাদেশের কোথায় অবস্থিত?
এগুলো সবই গুজব আর মিথ্যাচার।
আর বর্তমান সময়ে আমাদের দেশে লাশের মিছিল হচ্ছে, যেখানে সেখানে জীবন্ত মানুষকে হত্যা করা হচ্ছে, যার কোন বিচার বাংলাদেশে হচ্ছে না, আর বাংলাদেশের যে সমস্ত অত্যাচার গুলো কার্যক্রম গুলো হচ্ছে সেগুলো কোনটাই বিচ্ছিন্নমূলক না, সবগুলোই পরিকল্পিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39