রেসিপি:-তেলাপিয়া মাছের সাথে মজাদার লাউ রান্না।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ১৫ ই মে, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছে।

IMG_20230424_195850_566.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আমরা বাঙালি জাতি। আর বাঙালি জাতি হিসেবে আমরা মাছ খেতে খুবই পছন্দ করি। আর আমাদের দেশে প্রায় সকল ধরনের মাছ সারা বছরই পাওয়া যায়। মাছ এমনিতেই প্রোটিনের একটি সহজলভ্য উৎসব। তাই আমরা চেষ্টা করি আমাদের প্রতিদিনের খাবারের সাথে মাছ কিংবা মাছের তরকারি রাখতে। যাহোক, আমি প্রায় সব ধরনের মাছ খেতে খুবই পছন্দ করি। তবে নাইলনটিকা তেলাপিয়া মাছটি আমার খুবই প্রিয় একটি মাছ। তেলাপিয়া মাছের সাথে রান্না করা যেকোনো ধরনের সবজি তরকারি খেতে খুবই সুস্বাদ এবং মজাদার লাগে। এমনকি তেলাপিয়া মাছগুলো ভেজে খেতে অনেক সুস্বাদু লাগে। আজ আমি আপনাদের নিকট তেলাপিয়া মাছের সাথে লাউ রান্নার খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। আমি আশা করি, আমার আজকে রেসিপিটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।


সুপ্রিয় বন্ধুগণ, চলুন এক নজরে দেখে আসি তেলাপিয়া মাছের সাথে লাউ রান্নার রেসিপি তৈরির জন্য আমার ব্যবহারিত বিভিন্ন প্রয়োজনীয় উপকরণগুলো :-

উপাদানপরিমাণ
তেলাপিয়া মাছ৫০০ গ্রাম
সতেজ লাউএকটি
আলু২৫০ গ্রাম
সয়াবিন তেলপরিমাণমতো
কাঁচা মরিচের ফালি১৪-১৫টি
শুকনো মরিচের গুঁড়া১ টেবিল চা চামচ
পেঁয়াজের কুচিপরিমাণমতো
রসুনের কুচি১.৫ টেবিল চামচ
হলুদের গুঁড়া১.৫ টেবিল চামচ
ধনিয়া গুড়া১ টেবিল চামচ
লবণপরিমাণমতো


তেলাপিয়া মাছের সাথে লাউ এর রেসিপি'র প্রক্রিয়াগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:

⬇️ ধাপ-০১:⬇️

IMG_20230424_173259_283.jpg

প্রথমেই আমি তেলাপিয়া মাছগুলো কেটে পরিষ্কার করে বিশুদ্ধ পানি দিয়ে ভালোভাবে ধৌত করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০২:⬇️

IMG_20230424_183723_669.jpg

তেলাপিয়া মাছগুলোর সাথে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুড়া এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৩:⬇️

IMG_20230424_053511_006.jpg

IMG_20230424_173328_879.jpg

IMG_20230424_173407_960.jpg

একটি লাউ এবং পরিমাণ মতো আলু ভালোভাবে কেটে বিশুদ্ধ পানি দিয়ে সুন্দর ভাবে ধৌত করে একটি পাত্রে রেখেছিলাম।

⬇️ ধাপ-০৪:⬇️

IMG_20230424_184903_974.jpg

পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচা মরিচ গুলো কেটে রান্নার কাজে ব্যবহারের জন্য প্রস্তুত করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৫:⬇️

IMG_20230424_184042_103.jpg

IMG_20230424_185558_604.jpg

তেলাপিয়া মাছগুলো সয়াবিন তেল দিয়ে ভেঁজে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৬:⬇️

IMG_20230424_185132_193.jpg

রান্না করার জন্য প্রয়োজনীয় সকল মসলাগুলো সয়াবিন তেলের সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৭:⬇️

IMG_20230424_185202_266.jpg

IMG_20230424_185441_078.jpg

কষিয়ে নেওয়া মশলাগুলোর সাথে লাউ এবং আলু গুলো ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৮:⬇️

IMG_20230424_185829_026.jpg

IMG_20230424_185948_952.jpg

একটি ঢাকনা দিয়ে কড়াইয়ের ভিতর সবজিগুলো ঢেকে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ জ্বালানি দিয়ে সবজি গুলো আধা সিদ্ধ করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৯:⬇️

IMG_20230424_190441_649.jpg

IMG_20230424_191245_746.jpg

আধা সিদ্ধ সবজি গুলোর মধ্যে পরিমাণমতো বিশুদ্ধ পানি ঢেলে দিয়েছিলাম। তারপর জ্বালানি দেওয়ার সময় যখন সবজির ভিতরের জল গুলো টগবগ করে ফুটতে শুরু করেছিল, ঠিক সেই মুহূর্তে ভেঁজে নেওয়া তেলাপিয়া মাছগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-১০:⬇️

IMG_20230424_191901_951.jpg

কিছুক্ষণ আগুনের জ্বালানি দেওয়ার পরেই তেলাপিয়া মাছের সাথে মজাদার লাউ রান্না সুসম্পন্ন হয়েছিল।

⬇️ পরিবেশন।⬇️

IMG_20230424_195850_566.jpg

তেলাপিয়া মাছের সাথে রান্না করা লাউ তরকারিটা খেতে খুবই সুস্বাদ এবং মজাদার ছিল। আমার পরিবারের সকলেই এই তরকারিটা খেতে খুবই পছন্দ করেছিল। তাই আপনারাও ইচ্ছা করলে এ ধরনের মজাদার তৈরি করে পরিবারের সকলের মাঝে পরিবেশন করতে পারেন।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 3 years ago 

লাউ সবজিটা আমার অনেক প্রিয়। লাউ দিয়ে যা কিছু রান্না করি না কেনো অনেক ভালো লাগে। এটা সত্যি বলেছেন ভাইয়া তেলাপিয়া মাছ আমার কাছে ভেজে খেতে অনেক ভালো লাগে। লাউ দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি চমৎকার হয়েছে। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

লাউ দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে ভালো লাগে। আর মাছ ভেজে নিয়ে লাউয়ের সাথে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। ভাইয়া আপনার তৈরি করা রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে খেতে ভালোই লেগেছিল। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আমার রেসিপি পোস্টি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লাউ খেতে আমার কাছে অনেক ভালো লাগে।আমরা সবাই জানি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তবে এভাবে তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করা হয়নি। আমার কাছে আবার তেলাপিয়া মাছ একদমই ভালো লাগে না। কিন্তু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

লাউ খেতে আমার খুবই ভালো লাগে। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

প্রতিদিনের খাবারের তালিকায় আসলে মাস মাংস থাকতেই হবে মাছ মাংস ছাড়া খাবার যেন আমাদের চলেই না । তবে তেলাপিয়া মাছ আমি জীবনেও খাই না। এ ধরনের তেলাপিয়া মাছগুলো বিশেষ করে গ্রামের দিকে মানুষ বেশি খেয়ে থাকে আমার মনে হয়। আর আপনি লাউ দিয়ে এভাবে রান্না করেছেন কেমন হয়েছে কে জানে । লাউ দিয়ে শোল মাছ আর ইলিশ মাছ বেশি ভালো লাগে খেতে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

তেলাপিয়া মাছের সাথে লাউ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাই সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

তেলাপিয়া মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ভাজি করে রান্না করলে তো কোন কথাই নেই। আপনি লাউ দিয়ে অনেক মজাদার ভাবে রেসিপি প্রস্তুত করেছেন দেখেই খুব লোভ হচ্ছে ইচ্ছে করতে তুলে খেতে শুরু করি।।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার কারণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রাম অঞ্চলে এ ধরনের রেসিপি খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এ ধরনের রেসিপি গুলো খেতে ও অনেক ভালো লাগে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38