আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০৮ ই মে, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240508_154626_026.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু বর্তমান সময়ের সূর্যের প্রখর তাপ এবং প্রচন্ড গরমের কারণে বাইরে ফটোগ্রাফি করার জন্য বের হতে পারছি না। তাই চেষ্টা করেছি নিজের বাড়ির আশপাশের সুন্দর সুন্দর দৃশ্যে গুলো মোবাইল ফোনের ক্যামেরা বন্দী করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমার আজকের সবগুলো ফটোগ্রাফি করেছি আমার নিজ গ্রাম থেকে। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনাদের নিকট উপস্থাপন করতে। জানি না কতটুকু সুন্দর হয়েছে আমার আজকের ফটোগ্রাফি গুলো। তারপরেও আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20240508_154626_026.jpg


এটা হচ্ছে তরমুজ ফলের ফটোগ্রাফি। একজন বিক্রেতা আমাদের গ্রামের হাটে এতোগুলো তরমুজ ফল বিক্রয় করতে এসেছিল। কিন্তু ষাট টাকা কেজি বিক্রয় করার কারণে তার তরমুজ ফলগুলো বিক্রয় হচ্ছিল না। বর্তমান সময়ের প্রচন্ড গরমের মাঝে এরকম পাকা রসালো তরমুজ ফল খেতে খুবই ভালো লাগে।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20240506_162600_329.jpg


এটা হচ্ছে ঝড়ের আঘাতে গাছ থেকে পড়ে যাওয়া আমের ফটোগ্রাফি। আমগুলো মাটিতে পড়ার সাথে সাথে ফেটে গেছে। ঝড়ের সময় এরকম আম কুড়াতে বেশ ভালো লাগে। ঝড়ের দিনে আম কুড়ানোর সময় সেই শৈশবের স্মৃতিগুলো দারুন ভাবে মনে পড়ে যায়। যাহোক ঝড়ের আঘাতে পড়া এরকম কাঁচা মিঠা আমগুলো খেতে বেশ পছন্দ করি আমি।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20240505_094947_8.jpg


এটা হচ্ছে একটি হনুমানের ফটোগ্রাফি। আমি খেয়াল করে দেখেছি যে প্রত্যেক বছর বৈশাখ মাসে ধান কাটার সময় হনুমানের আগমন ঘটে আমাদের গ্রামে। আমাদের সমাজের বয়স্ক মুরুব্বিরা বলে থাকে যেইবার হনুমানের আগমন ঘটে সেইবার নাকি মাঠে ধানের ফলন অধিক হয়। কথাটা কতটুকু সত্য আমার জানা নেই। তবে প্রত্যেক বছর বৈশাখ মাসে এরকম হনুমান প্রাণীটি দেখতে বেশ ভালই লাগে।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20240504_134249_235.jpg


এটা হচ্ছে পাকা পেঁপে ফলের ফটোগ্রাফি। এই পেঁপে ফলটি রোজার মাসে পাকিয়ে খাবো বলে গাছে রেখে দিয়েছিলাম। কিন্তু সেই পেপে ফলটি পেকেছে এখন। আমাদের গাছের গাছ পাকা এই পেঁপে ফলটি খেতে অসাধারণ মিষ্টি লেগেছিল। একই সাথে পাকা পেঁপেটি ছিল প্রচুর পরিমাণে মধুর রসে পরিপূর্ণ। বেশ ভাল জাতের পেঁপে বিধায় পাকা পেঁপের সমস্ত বীজগুলো সংরক্ষণ করে রেখেছি। যাতে বীজগুলো বপন করে পেঁপের চারা উৎপাদন করা সম্ভব হয়।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20240501_181841_767.jpg


এটা হচ্ছে খেজুর ফলের ফটোগ্রাফি। বৈশাখ মাসের মাঝামাঝি হওয়ার সাথে সাথে দেশীয় প্রজাতির খেজুর ফল গুলো পরিপুষ্ট হতে শুরু করেছে। পরিপুষ্ট খেজুর ফলগুলো যখন পেকে যায় তখন দেশীয় এরকম খেজুর ফলগুলো খেতে বেশ মিষ্টি লাগে।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20240503_105502_520.jpg


এটা হচ্ছে একটি থোকায় তিনটি আমের ফটোগ্রাফি। এটা দেশীয় প্রজাতির আম। এই আমগুলো কাঁচা অবস্থায় খেতে যেমন টক লাগে ঠিক তেমনই পেকে গেলেও খেতে কিছুটা কম টক লাগে। তাই আমরা এই প্রজাতির আমগুলো দিয়ে আমের আচার তৈরি করি এবং আম ডাল রান্না করে খেতে বেশি পছন্দ করি।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20240419_133743_468.jpg


এটা হচ্ছে আমার পুকুরের কাতলা মাছের ফটোগ্রাফি। এই মাছটি আমার পুকুরে প্রায় দুই বছর ছিল। কিন্তু কাতলা মাছটি যতটা মোটা হওয়ার আশা করেছিলাম ঠিক সেইরকম মোটা হয়নি। আসলে আমার পুকুরে মাছের ঘনত্বের পরিমাণ বেশি থাকার কারণে কাতলা মাছটি কাঙ্খিতভাবে মোটা হতে পারিনি। তবে মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু লেগেছিল। আর এরকম কাতলা মাছ খেতে আমার পরিবারের সকলে অত্যন্ত পছন্দ করে। নিশ্চয়ই আপনারাও কাতলা মাছ খেতে পছন্দ করেন।





Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে কাতলা মাছটা আশানুরূপ বড় না হবার সব থেকে প্রধান কারণ হচ্ছে বৃষ্টির পানির অভাব। এবার যখন বৃষ্টি হয়েছে দেখবেন এখন মাছের বৃদ্ধি অনেক বেশি হচ্ছে। হনুমানের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ওয়াও তরমুজগুলো দেখে খেতে ইচ্ছে করছে ভাই, আসলে ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি এটা একটি নেশার মত আমার কাছে মনে হয়। যাই হোক আপনি আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তরমুজের ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আজ সুন্দর একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। চলার পথে যখন যে জিনিস চোখে পড়ে তাই ফটোগ্রাফি করেন এবং প্লান করেও মাঠ বা পার্কে যেয়ে ফটোগ্রাফি করেন যেনে ভালো লাগলো। আপনার আজকের ছবি গুলো সুন্দর হয়েছে।তবে আমার সবচেয়ে বেশী ভালো লেগেছে একটি থোকায় তিনটি আমের ফটোগ্রাফিটি। ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে অনেক দিন পর হনুমান দেখতে পেলাম। হনুমান দেখে খুবই ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ , তরমুজ গুলো দেখে খেতে ইচ্ছা করছে। বেশ লোভনীয় লাগছে তরমুজ গুলো। আবার আম গুলোও বেশ সুন্দর। যাই হোক , আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমার পার্সোনালি তরমুজ আর আম এর ছবি গুলো বেশি ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

বাহ আজকে আপনি খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে হনুমানের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং তরমুজের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমাদের এদিকে তরমুজ কেজির মাপে বিক্রি হয় না। যাই হোক সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ফটোগ্রাফি দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। হনুমানের ফটোগ্রাফি এবং পেঁপের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। যদিও আমাদের এদিকে হনুমান দেখা যায় না একদম। আপনাদের পুকুরের মাছের ফটোগ্রাফিও অসাধারণ লাগলো। তাজা মাছটি আমাদের বাড়িতে পাঠিয়ে দিলে আরো ভালো লাগবে। তবে সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটা মাছ প্রায় দু বছর ধরে আপনাদের পুকুরে ছিল এটা বেশ আশ্চর্যজনক ব্যাপার! হনুমানটি দেখছি বেশ আরাম করেই বসে আছে। এই সময়ে তরমুজ খেতে আসলে খুবই ভালো লাগে তবে তরমুজগুলোর দাম একটু বেশি হওয়ার কারণে হয়তো মানুষজন বেশি একটা কিনছিল না। আম গুলো দেখে বেশ লোভ লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37