মা।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ মঙ্গলবার। ০৬ ই জুন, ২০২৩ ইং।
আসসালামু আলাইকুম।
পৃথিবীর বুকে "মা" শব্দটি সবচাইতে বেশি মধুর। মা শব্দের মধ্যে রয়েছে অকৃতিম ভালোবাসা, আদর, স্নেহ, মায়া-মমতা। পৃথিবীর বুকে আমাদের সবচাইতে আপনজন এবং সবচাইতে দয়ালু মানুষ হল--মা। আমাদের পৃথিবীর বুকে মায়ের সাথে তুলনা করো তুলনা হয় না। পৃথিবীর সকল সন্তানেরা তার মায়ের নিকট চির ঋণী হয়ে থাকে। কারণ একমাত্র মায়ের মাধ্যমেই আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, পৃথিবীর বাতাস আমাদের শরীরে লাগাতে পেরেছি। শুধু তাই নয়, একজন সন্তান তার মায়ের আদর যত্ন এবং মায়ের লালন পালনের মধ্য দিয়েই আস্তে আস্তে বড় হয়। প্রতিটি সন্তানের জন্য তার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
একটি মায়ের মধ্যে হাজারো রকমের সুন্দর সুন্দর বৈশিষ্ট্য বিদ্যমান। একজন মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান নারী এবং একজন শ্রেষ্ঠ শিক্ষক। একজন মায়ের আদর্শ এবং শিক্ষা নিয়েই প্রতিটি সন্তান জ্ঞান আরোহন শুরু করে। প্রতিটি সন্তানদের জীবনের শিক্ষার ভিত্তি স্থাপন করে দেয় তার মা। মায়ের কাছ থেকে আমরা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান শিক্ষাটি পেয়ে থাকি। মায়ের দেওয়া শিক্ষা বুকে নিয়ে আমরা আমাদের জীবনের সামনের দিকে অগ্রসর হয়। এবং মায়ের দেওয়া শিক্ষা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়।
সকল সন্তানদের জন্য একজন মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক। প্রতিটি মা তার আদর-স্নেহ মাখা শাসনের মাধ্যমে তার সন্তানদের সুপথে পরিচালিত করে। একজন মায়ের শিক্ষা এবং শাসনের মাধ্যমে প্রতিটি সন্তান সত্য পথে চলে এবং সত্যবাদী হয়ে ওঠে। শুধু তাই নয়, সঠিক দিক নির্দেশনা এবং মিষ্টি শাসনের মাধ্যমে মা তার সন্তানকে ন্যায় ও অন্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। খারাপ কাজ থেকে সন্তানকে দূরে রাখতে এবং ভালো কাজের মধ্যে সন্তানকে সম্পৃক্ত করতে মায়ের ভূমিকা থাকে শতভাগ। তাই একজন মায়ের মধুর শাসন পেয়ে তার সন্তান সবসময় সুপথে পরিচালিত হতে অনুপ্রেরণা পায়।
মা হলো আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সৃষ্টিকর্তার পরেই মায়ের অবস্থা। মা যখন তার সন্তানের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া চাই, তখন সৃষ্টিকর্তা মায়ের দোয়া কখনোই উপেক্ষা করেন না। কারণ মা যখন তার সন্তানের উপর সন্তুষ্টি হয় তখন সৃষ্টিকর্তাও মায়ের সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যায়। আর এ জন্যই হয়তো সৃষ্টিকর্তা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছেন। তাই সন্তান হিসেবে আমাদের সকলের উচিত আমাদের মাকে সবসময় সন্তুষ্ট রাখা এবং মায়ের আদেশ ও নির্দেশ অনুসারে জীবন যাপন করা। যাতে আমরা মায়ের সন্তুষ্টির মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করতে পারি। একই সাথে মায়ের পায়ের নিচের বেহেস্ত অর্জন করতে পারি।
সুপ্রিয় বন্ধুগণ, আমাদের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। আমরা আমাদের মায়ের মাধ্যমেই এই পৃথিবীতে এসেছি। আবার মায়ের দেওয়া আদর যত্ন এবং সেবা নিয়েই আমরা পৃথিবীর বুকে আস্তে আস্তে বড় হয়ে গেছি। শুধু তাই নয়, মায়ের দেওয়া শিক্ষা কাজে লাগিয়ে আমাদের জীবনকে আলোয় আলোকিত করতে সক্ষম হয়েছি। তাই আমাদের সকলের উচিত, আমাদের মাকে সবসময় সকলের ঊর্ধ্বে রাখা এবং আমাদের মাকে সর্বোচ্চ সম্মান প্রদান করা। পৃথিবীর বুকে আপনজন অনেক মানুষই হতে পারে কিন্তু মায়ের মতো আপনজন আর কেউ হতে পারে না। মা শুধু একজনই হয়।
আজ পৃথিবীর বুকে যে সব মানুষের মা বেঁচে নেই, ঠিক তারাই মায়ের অভাবটা হাড়ে হাড়ে বুঝতে পারে। পৃথিবীর বুকে একজন মানুষ তার মায়ের অভাবটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে। তাই আসুন, আমরা আমাদের মাকে যথার্থভাবে সম্মান করি, আমাদের মাকে সন্তুষ্ট রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করি। একই সাথে মায়ের মনের আশাকে পূরণ করার জন্য আমরা যেন সর্বোত্তম চেষ্টা করি। আর মায়ের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। কারণ মায়ের দোয়ায় যেমন সন্তানের জীবন আলোকিত হয়ে যায়। ঠিক তেমনি মা যদি তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় তাহলে সেই সন্তানের জীবন বরবাদ হয়ে যায়। তাই আসুন আমরা আমাদের নিজ নিজ মাকে সন্তুষ্ট করি এবং নিজের জীবনকে ধন্য করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter link
মা শব্দটি যে কত গভীর সেটা মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে কে বুঝতে চায় না বা বুঝতেও পারেনা। মানুষের জন্য মহান আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ সম্পদ হলো মা। একমাত্র তারাই বুঝে মায়ের মর্মতা যাদের মা পৃথিবীতে বেঁচে নেই।
মা শব্দটি খুবই মধুর।মা আমাদের জীবনের পরম বন্ধু। এই মা আমাদের সুখ -দুঃখের সাথী।এই মা আমাদের জন্য নিজের জীবনের সবকিছুই ত্যাগ করেন।এই মায়ের পায়ের নীচেই সন্তানের বেহেশত।এই মায়ের পাশে আমরা সব সময় থাকবো।মায়ের মুখে হাসি ফুটাবো।অনেক ভালো লাগলো ভাইয়া মা নিয়ে আপনার এতো সুন্দর ব্লগটি পড়ে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
মা কথাটির অর্থ আমি শান্তি মনে করি । কারণ মা এমন একটা জিনিস যার সাথে খারাপ ব্যবহার করলেও সে কখনো সন্তানকে ভোলে না। সেই সন্তানকে আবার বুকে আগলে রাখে। এবং যত বড়ই বন্ধু বা অন্য কেউ হোক না কেন একটু কথা কাটাকাটি হলেই সে দূরে সরে যাবে। সে দিক থেকে মা অন্যরকম। মা যতদিন আছে ততদিন মনে হয় মাথার উপরে বড় একটা ছায়া আছে।আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই মনে হচ্ছে সারাদিন যদি কমেন্ট করি কমেন্ট শেষ হবে না আপনার এই পোস্টে। অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
পৃথিবীতে মায়ের মতন আপন আর কেউ নেই। আসলে মায়ের অভাব আর কেউ পূরণ করতে পারে না। মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। মা নিয়ে লেখা আপনার অনুভূতি গুলো খুবই চমৎকার হয়েছে। আসলে মা শব্দটাই খুব মধুর। মা আছে যার পৃথিবী সবকিছু রয়েছে তার। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।