আবেগের কবিতা:- "ভালোবাসার সাধনা।"

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার, ৩০ ই মে ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আপনাদের নিকট নতুন একটি কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন, আমার লেখা কবিতাটি পড়ে আসি।

parrots-g96f183d04_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, ভালোবাসা হলো সৃষ্টিকর্তার নিকট থেকে আসা এক ধরনের স্বর্গীয় সুখ। ভালোবাসার সৃষ্টি হয় সাধনার মধ্য দিয়ে। অনেক সাধনার পরে আমরা আমাদের ভালবাসার মানুষকে কাছে পাই। তাই ভালোবাসার মানুষটিকে সবসময় আমরা সবার থেকে সেরা মনে করি। সবকিছু থেকে আমাদের ভালোবাসার মানুষটিকে সুন্দর হিসেবে বিবেচনা করি। আর ভালোবাসার ক্ষেত্রে ভালবাসার মানুষটিকে সকলের উর্ধ্বে রাখাটাই অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের সকলের উচিত, আমাদের ভালোবাসার প্রিয় মানুষটিকে সব সময় আমাদের মনের মাঝখানে খোদাই করে রাখা।।

সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি একটি কবিতা লিখেছি। আমার কবিতার নাম "ভালোবাসার সাধনা" । আমি আশা করি আমার আজকের লেখা "ভালোবাসার সাধনা" কবিতাটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে কবিতাটি মনোযোগ সহকারে পড়ে আসি।


কবিতা:- 'ভালোবাসার সাধনা'।



চাঁদের মতন সুন্দর তুমি
সুগন্ধ ফুলের মতো মিষ্টি,
বিধাতার নিজ হাতে গড়া তুমি
পৃথিবীর এক অপূর্ব সৃষ্টি।



ভালোবেসে আমি করেছি তোমায়
আমার জীবনে সবচেয়ে আপনজন,
মনে চাইলে বুঝে নিও তুমি
তোমার প্রতি আমার ভালোবাসার শিহরণ



তোমায় নিয়ে আমার মনে
জেগে ওঠে অনেক খানি আশা,
তোমার ভালোবাসার দৃষ্টি দিয়ে
বুঝে নিও আমার চোখের ভাষা।



আমার বুকের মধ্যখানে
লিখে রেখেছি তোমার নাম,
হৃদয় উজাড় করে ভালোবেসে
দেবো তোমার ভালবাসার দাম।



ভালোবাসার রঙিন ভুবনে
পাশাপাশি থাকবো দু'জনে,
তুমি যে আমার কামনা
আমার ভালোবাসার সাধনা।।





কবিতাটির মূল কথা।

আমরা পরস্পরের সাথে ভালোবাসার শক্ত একটি সম্পর্ক গড়ে তুলবো। যেন আমাদের ভালোবাসার সম্পর্কটা কোনভাবেই যেন নষ্ট না হয়ে যায়। আর ভালোবাসার সাধনার মধ্য দিয়েই আমরা যেন, আমাদের প্রিয় মানুষের সাথে আজীবন ভালোবাসার সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে পারি।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 3 years ago 

ভালোবাসার সম্পর্ক যদি শক্ত না হয় তাহলে সারা জীবন একসাথে চলা সম্ভব হয় না। তার জন্য এই সম্পর্কটাকে মজবুত করে একসাথে চলা অঙ্গীকার করা উচিত। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ অতি চমৎকার একটি কবিতা ভালোবাসা কে ঘিরে লিখছেন ৷ আসলেই তাই ভালোবাসা সৃষ্টিকর্তা থেকে একটি নিকট সুখ ৷ আর ভালোবাসা আছে বলেই হয়তো পৃথিবীটা এতো সুন্দর ৷ দারুন কবিতা লিখেছেন ৷ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ভালোবাসার কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগে। ভালোবাসায় প্রিয়জনকে আমরা সবাই উর্ধ্বে রাখি। কবিতার কথাগুলো দারুণভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আমার কাছে বেশ ভালই লাগে ভালোবাসার কবিতা গুলো পড়তে। ঠিক বলেছেন মামা সবাই তার ভালোবাসার মানুষের নাম বুকের মধ্যে লিখে রেখেছে। ধন্যবাদ এত সুন্দর একটি করতে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি কবিতা লিখলে আপনি ভালোবাসার সাধনা নাম দিয়ে কবিতাটি পড়তেই অসাধারণ ভালো লেগেছে আমার। আপনি ঠিক বলছেন ভালোবাসার মানুষকে যত্ন সহকারে রাখতে হয় এবং সম্মান দেখাতে হয় তাহলেই ভালোবাসার গভীরত্ব প্রকাশ পায়। আপনি দেখছি খুব সুন্দর কবিতা লিখে নিলেন মনের অনুভূতি দিয়ে পড়তেই অসাধারণ লেগেছে।

 3 years ago 

তোমায় নিয়ে আমার মনে
জেগে ওঠে অনেক খানি আশা,
তোমার ভালোবাসার দৃষ্টি দিয়ে
বুঝে নিও আমার চোখের ভাষা।

আসলে ঠিকই বলেছেন ভালবাসার সৃষ্টি হয় সাধনার মধ্য দিয়ে। সত্যি বলেছেন আমাদের সবারই উচিত আমাদের প্রিয় মানুষটিকে মনের মাঝে খোদাই করে রাখা। ভালোবাসার সাধনা নিয়ে আপনি খুবই সুন্দর ভাবে আজকের কবিতাটি লিখেছেন। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে আপনার লেখা কবিতাটি পড়তে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল।

 3 years ago 

বাহ ভাইয়া আপনি ভালোবাসার সাধনা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। প্রতিটা লাইন আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার প্রত্যেকটা কথাগুলো খুবই সুন্দর ছিল। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38