আমার পুকুরের চ্যাং মাছের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার। ২০ ই এপ্রিল, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।



সুপ্রিয় বন্ধুগণ, আমরা সকলেই চ্যাং মাছের সাথে বেশ পরিচিত। চ্যাং মাছগুলো আমাদের গ্রাম অঞ্চলের খালে-বিলে এবং মাঠের জলাশয়ে বেশি উৎপাদিত হয়ে থাকে। যেহেতু আমাদের গ্রামাঞ্চলের মাঠের জলাশয়ে চ্যাং মাছ বেশ ভালোভাবে বংশবিস্তার করতে পারে তাই আমাদের গ্রাম অঞ্চলের যে কোন পুকুরেও চ্যাং মাছ ভালোভাবে বংশবিস্তার করতে পারে। কিন্তু পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার কারণে চ্যাং মাছের বংশ পুকুর থেকে ধ্বংস করে দেয়া হয়। কারণ চ্যাং মাছ হল রাক্ষুসে মাছ। চ্যাং মাছ খুব সহজেই ছোট ছোট সিলভার, রুই, বাটা, তেলাপিয়া ও অন্যান্য মাছের পোনাকে খেয়ে ফেলতে পারে। তাই চ্যাং মাছকে পুকুরের জন্য একটি অবাঞ্চিত মাছ হিসেবে আমরা বিবেচনা করি।

কিন্তু চ্যাং মাছ খেতে অসাধারণ সুস্বাদু লাগে। বিশেষ করে এ ধরনের মাছগুলো ভুনা করে রান্না করে খেতে, কিংবা অন্যান্য সবজি তরকারির সাথে রান্না করে খেতে, শুধু তাই নয়, চ্যাং মাছ ভর্তা করে খেতেও অসাধারণ সুস্বাদু লাগে। একই সাথে চ্যাং মাছ আমাদের শরীরের বিভিন্ন প্রকারের পুষ্টি ভিটামিনের ঘাটতি পূরণে অত্যন্ত সহায়ক। আবার বাজারে গিয়ে দেখা যায় অন্যান্য মাছের তুলনায় চ্যাং মাছের মূল্য অনেক বেশি থাকে। চ্যাং মাছ রাক্ষুসে মাছ হলেও এর কদর এখনো গ্রাম বাংলার প্রায় প্রতিটি মানুষের নিকট রয়েছে। তবে এই চ্যাং মাছগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। পূর্বের তুলনায় এখন খুব কম পরিমাণে চ্যাং মাছ পাওয়া যায়।

আপনারা ভিডিওগ্রাফির মাধ্যমে যে চ্যাং মাছগুলো দেখতে পারছেন সেটা হল আমাদের পুকুরের চ্যাং মাছ। আমাদের পুকুর ছেঁকে ফেলার পরে আমি এবং আমার ছোট ভাই সুমন মিলে চ্যাং গুলো ধরেছিলাম। এই চ্যাং মাছগুলো আমাদের পুকুরের হলেও আমাদের চাষাবাদ করা নয়। গত বর্ষার মৌসুমে যখন চারিদিকে অধিক পানি বৃদ্ধি হয়ে যায় ঠিক তখনই এই মাছগুলো ঝাপিয়ে আমাদের পুকুরে আসতে পারে। আবার বর্ষার মৌসুমে আমাদের পুকুর থেকে যখন অতিরিক্ত পানি বের করে দেয়া হয় ঠিক সেই মুহূর্তে চ্যাং মাছ গুলো ঝাপিয়ে আমাদের পুকুরে চলে আসে। প্রতিবছর শীতের পরে আমাদের পুকুর ছেকে ফেলার পর এরকম অনেকগুলো চ্যাং আমরা পেয়ে থাকি।

গতবারের তুলনায় এ বছর আমরা অনেকগুলো চ্যাং মাছ পেয়েছি। এই মাছগুলো কাদার ভিতর থেকে ধরা বেশ কঠিন। এদের শরীর অত্যন্ত পিচ্ছিল হয়। কিন্তু চ্যাং মাছ ধরার পর পরিষ্কার পানি দিয়ে ধৌত করলে দেখতে বেশ সুন্দর লাগে। তাই চ্যাং মাছের শরীর থেকে কাদা গুলো ধুয়ে সম্পূর্ণ রূপে পরিষ্কার করার পর চ্যাং মাছের এই ভিডিওগ্রাফিটি করেছিলাম। আমি আশা করি আমার এই ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।



আমার পরিচয়।

IMG_20230321_094705_816~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চ্যাং মাছের ভিডিও দেখে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে ভিডিও ধারণ করেছো দেখছি। এই মাছগুলো আমার কাছে কুটতে খুবই ঝামেলা মনে হয়। লাস্টে ছাই দিয়ে এদের গায়ের পিছলা দূর করতে হয়। এরপর খুব সহজেই কাজ সম্পন্ন করতে পারি। যাহোক ভিডিওটা ভালো লাগলো আমার।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে শেয়ার করেছেন আপনার নিজের কুকুরের চ্যাং মাছের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট। আপনার পুকুরে এই মাছ দেখতে অনেক হয়েছে তাহলে। অনেকদিন আগে আপনার পুকুরে গিয়েছিলাম তবে আজকে আপনার ভিডিওগ্রাফি এই মাছগুলো দেখতে পেয়ে এখন যাওয়ার ইচ্ছে জাগছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চ্যাং মাছগুলো গ্রামে থাকতে অনেক বেশি দেখতে পেতাম। তবে শহরের পরিবেশে চ্যাং মাছগুলো একদম দেখা যায় না। আপনি যেহেতু পুকুরে মাছ চাষ করেন এই মাছ গুলো দেখার আপনার সুযোগ আছে। সুন্দর ভাবে ভিডিওটি আপনি সংগ্রহ করলেন। আপনার ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

চ্যাং মাছের খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে। খুবই নিখুঁতভাবে ভিডিওটি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পুকুরের চ্যাং মাছের ভিডিও গ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লাগলো ভাই অনেকদিন যাবৎ চ্যাং মাছ খাওয়া হয়নি। একদিন যাব ভাই চ্যাং মাছ ধরতে আপনার পুকুরে অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি টা দেখে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনারা যাকে চ্যাং মাছ বলছেন, আমরা তাকে টাকি বা লাটা মাছ বলি।এই মাছ আসলেই ছোট ছোট মাছকে খেয়ে ফেলে।এটি খুবই উপকারী আর কাদা থেকে ধরতে বেশ মজা লাগে।তবে আমি এই মাছ খাই না।মাছের ভিডিওগ্রাফিটি সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাম অঞ্চলের খুব স্বাভাবিকভাবে এই সমস্ত মাছগুলো পাওয়া যায়। আপনি আজকে চ্যাং মাছের খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিডিওগ্রাফি টা দেখতে বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই কাজটা আমরা আসলে সকলেই করি, যেহেতু চ্যাং মাছ হলো রাক্ষুসে মাছ তাই পুকুরে আমরা এই মাছগুলো রাখতে চাই না। এতে করে এই মাছগুলো অনেকটাই বিলুপ্তের পথে চলে যাচ্ছে দিন দিন। তবে এই মাছের রয়েছে অসাধারণ কিছু পুষ্টিগুণ, যেটা আপনিও বললেন। তাছাড়া এই মাছ খেতেও অনেক সুস্বাদু হয়। আপনি এবং সুমন ভাই মিলে দেখছি, অনেকগুলো চ্যাং মাছই ধরেছেন। যাইহোক, ভিডিওগ্রাফিটাও অনেক ভালো ছিল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38