আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০৬ ই মার্চ, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240303_070614_4.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20240221_145655_161.jpg

IMG_20240221_145643_641.jpg


এটা হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুলের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। তারমধ্যে এটা অন্যতম একটি প্রজাতির গোলাপ ফুল। এ প্রজাতির গোলাপ ফুল গুলো আকারে একটু ছোট কিন্তু একটি থোকায় অনেকগুলো গোলাপ ফুল ফুটে রয়েছে। বসন্ত ঋতুর আগমনের সাথে সাথে অন্যান্য ফুলের মতো গোলাপ ফুল ফুটে তার সুন্দর পাপড়ি গুলো মেলে ধরেছে।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20240226_093258_602.jpg


এটা হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল আমার অত্যন্ত পছন্দের একটি ফুল। এ ধরনের কসমস ফুলের পাপড়িগুলো সব থেকে বেশি সুন্দর। কসমস ফুলের পাপড়ি গুলো স্পষ্টতো দুইটি সুন্দর রংয়ের মিশ্রণে গঠিত। কসমস ফুল তার সৌন্দর্য দিয়ে ফুলবাগানের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20240221_145705_430.jpg

IMG_20240221_145706_371.jpg


এটা হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল গুলো দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক তার চেয়েও বেশি গাঁদা ফুলের সুগন্ধ। গাঁদা ফুল গাছে একটি গাঁদা ফুল ফুটে বেশ কয়েকদিন যাবত থাকে। গাঁদা ফুল গুলো আকারে একটু বড় হয়। কিন্তু গাঁদা ফুলে অসংখ্য পরিমাণে পাপড়ি থাকার কারণে পাপড়ি গুলো আকারে ছোট হয়।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20240302_130026_903.jpg


এটা হচ্ছে শিমুল গাছে ফুটে থাকা শিমুল ফুলের ফটোগ্রাফি। বসন্ত ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে এবং প্রকৃতিকে রাঙিয়ে তুলতে শিমুল ফুলের ভূমিকা অনন্য। আমাদের গ্রামাঞ্চলের রাস্তার পাশে এরকম অনেকগুলো শিমুল গাছে প্রচুর পরিমাণে শিমুল ফুল ফুটে থাকতে দেখা যায়। আর ফুটে থাকা শিমুল ফুল গুলো আমরা যতই দেখি ততই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারি।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20240226_093534_838.jpg


এটা হচ্ছে অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি। অসংখ্য পরিমাণে হলুদ রঙের পাপড়িতে সাজানো থাকে একটি ক্যালেন্ডুলা ফুল। এ ধরনের ক্যালেন্ডুলা ফুলগুলো দূর থেকে দেখতেও অনেক সুন্দর লাগে। বর্তমান সময়ে ক্যালেন্ডুলা ফুল গাছ লাগিয়ে ফুলেরবাগান সাজাতে অনেকেই খুবই আগ্রহী।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20240225_174526_534.jpg


এটা হচ্ছে একটি বন্যফুলের ফটোগ্রাফি। প্রকৃতিতে যখন বিভিন্ন প্রকারের বিখ্যাত বিখ্যাত ফুলগুলো ফুটে তাদের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে ঠিক তেমনি আমাদের প্রকৃতিতে থাকা বিভিন্ন প্রকারের বন্যফুল গুলো ফুটে তাদের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা বিভিন্ন প্রকারের বিদেশি ফুলগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকি। অথচ আমাদের আশেপাশে অসংখ্য পরিমাণে এরকম হলুদ রঙের বন্য ফুল ফুটে রয়েছে। আমরা যদি এ ধরনের বন্য ফুল গুলো একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20240303_070614_4.jpg


বাতাবি লেবু গাছে ফুটে থাকা লেবু ফুল থেকে মধু সংগ্রহ করতে যখন অনেকগুলো মৌমাছি অত্যন্ত ব্যস্ত ঠিক সেই সুযোগে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। অপূর্ব সুন্দর লেবু ফুল থেকে মৌমাছির মধু সংগ্রহের পদ্ধতিটা সত্যিই অসাধারণ। মৌমাছিটি তার মুখের ভিতর থেকে এক ধরনের হুল বের করে ফুলের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। তারপরে সেই হুল দিয়ে এরকম ফুল থেকে মধু সংগ্রহ করে। মৌমাছির এই ফটোগ্রাফিটি করতে আমার বেশ সময় লেগেছিল তারপরও শেষ পর্যন্ত সফল হয়েছি।



Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। এত দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ ভাইয়া আপনি কিছু চোখ জুড়ানো এলোমেলো ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে বর্তমান শিমুল ফুলের গাছের দিকে তাকালে শুধু ফুল দেখা যায়, কোন রকম পাতা নেই।আর জন্য আমার শিমুল ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যি চমৎকার বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা আমার কাছে দারুন লেগেছে। সব মিলিয়ে উপস্থাপনা টা ভালো ছিল।

 2 years ago 

অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে আজকে শিমুল ফুল দেখতে পেলাম। অনেকদিন পরে ফুলটা দেখতে পেরে আসলেই অনেক ভালো লাগছে। এছাড়াও আপনার শেয়ার করা ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফটোগ্রাফি গুলো একদম ক্লিয়ার হওয়াতে দেখতে আরো বেশি চমৎকার দেখাচ্ছে। গোলাপ, কসমস ও লেবু ফুলের উপরে মৌমাছি বসে রয়েছে এই ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি দেখতে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার একটা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি করা একটা শিল্প। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে গোলাপ ফুল এবং কসমস ফুল ও গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং লেবু ফুল এর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি দারুণ ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। লেবু ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পছন্দের রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37